ভাষণে মিথ্যা বলছেন ট্রাম্প, সম্প্রচার বন্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৩ ৬ নভেম্বর ২০২০
একের পর এক মিথ্যা বলছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই অভিযোগে তার ভাষণের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রেরেএকাধিক নিউজ চ্যানেল। তাদের অভিযোগ, ভাষণে ভুল ও মিথ্যা তথ্য দিচ্ছেন তিনি।
গেল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তবে তার বক্তৃতার মাঝপথে লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় টিভি চ্যানেলগুলো।
তাদের অভিযোগ, ১৭ মিনিটের ভাষণে মারাত্মক ভুল ও হিংসাত্মক বক্তব্য পেশ করেন ট্রাম্প। তিনি বলেন, বেআইনিভাবে নির্বাচন করেছে ডেমোক্র্যাটরা। ব্যাপকহারে ভোট চুরি করেছে তারা। ভোট গণনায় নির্বাচন কর্মকর্তাদের দিয়ে কারচুপি করিয়েছে জো বাইডেন। আমরা প্রতারণার শিকার হয়েছি।
ট্রাম্পের লাইভ সম্প্রচার বন্ধ করা অন্যতম টেলিভিশন চ্যানেল হলো এমএসএনবিসি। গণমাধ্যমটির উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, আমরা আরেকটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এটা বর্তমান প্রেসিডেন্টকে প্রত্যাখ্যান করা নয়। বরং তাকে শুধরে দেয়ার জন্য এটা করা হয়েছে।
ট্রাম্পের ভাষণ চলাকালীন লাইভ কভারেজ বন্ধ করেছে এনবিসি, এবিসি ও সিএনএন। সিএনএন’র জেক ট্যাপার জানান, মার্কিন প্রেসিডেন্ট ভুল অভিযোগ করছেন। মানুষ নির্বাচনে চুরি করেছে। এটা শোনার চেয়ে খারাপ কথা আমেরিকানদের জন্য আর কিছু হতে পারে না।
এবিসি’র হোয়াইট হাউস প্রতিনিধি জনাথন কার্ল বলেন, ভোট কারচুপির কোনো প্রমাণ নেই। হতাশা থেকে ট্রাম্প এসব কথা বলছেন। ভোট গণনায় সময় লাগছে। ভোট গণনা সময়সাপেক্ষ একটি বিষয়। এবার বেশি লাগছে। এটা খুবই স্বাভাবিক। করোনারভাইরাসের কারণে সরাসরি হাজির হয়ে এবং পোস্টালে বহু ভোটার অগ্রিম ভোট দিয়েছেন।
ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জন রবার্টস বলেন, শেষ দিন এসে ট্রাম্প এসব কি বললেন! সব ভোট প্রায় গণনা হয়ে গেছে। নির্বাচন তো তার ইচ্ছেমতো চলবে না। হোয়াইট হাউসে থেকে যাওয়ার জন্য ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন তিনি।
সিবিএস নিউজের জন ডিকারসন বলেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা আবৃত্তির মতো মনে হয়েছে।
ওই দিন ইমপ্রমটু স্পিচে কোনোরকম প্রমাণ ছাড়াই নানা অভিযোগ আনেন ট্রাম্প। লড়াইয়ে জো বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও দাবি করেন, তিনি ভোটে জিতে গেছেন।
ট্রাম্প বলেন, আপনি যদি বৈধ ভোট গণনা করেন, তাহলে আমি সহজেই জিতে গেছি। আর অবৈধ ভোট গণনা করলে তারা আমাদের থেকে ভোট চুরি করেছে।
মার্কিন প্রেসিডেন্টের মতে, রিপাবলিকান পার্টি আমেরিকার মানুষের প্রতিনিধিত্ব করে। কিন্তু গোটা ভোট প্রক্রিয়ার সময় 'বিগ মানি, বিগ টেক ও বিগ মিডিয়া' ডেমোক্র্যাটদের সমর্থন জুগিয়েছে।
ট্রাম্প বলেন, ব্যালট গোনার সময় সর্বক্ষণ প্রতিটি কেন্দ্র থেকে লাইভ সম্প্রচার করা হয়েছে। কিন্তু মেইল ইন ভোটিং প্রক্রিয়ার সময় তা হয়নি। তার মতে, এই মেইল ইন ভোট প্রক্রিয়া আদতে 'দুর্নীতি'। গোটা ভোট প্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে।
ওই ভাষণের পরই রিপাবলিকান আইনপ্রণেতা টুইট করেন, আমেরিকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর সব বৈধ ভোট গণনা শেষ হওয়ার আগে কেউ জয়ী হয় না। ট্রাম্পের এটা পাগলামির লক্ষণ বলেও কটাক্ষ করেন তিনি।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










