ভেনেজুয়েলাকে হারিয়ে শীর্ষে ব্রাজিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৪ ১৪ নভেম্বর ২০২০
ইনজুরি ও করোনার থাবায় দলে ছিলেন না একাধিক নিয়মিত মুখ। চোটে পড়ে বাইরে ছিলেন প্রাণভোমরা নেইমার, ফিলিপে কুতিনহো ও ফাবিনহো। আর প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে পড়েন কাসেমিরো। কষ্ট হলেও তবু জয় পেতে সমস্যা হয়নি ব্রাজিলের।
বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন রবার্তো ফিরমিনো। এ জয়ে লাতিন আমেরিকার বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় শনিবার ভোরে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। শুরুতেই ভেনেজুয়েলাকে চেপে ধরে ব্রাজিল। ৮ মিনিটেই অতিথিদের জালে বল জড়ান গাব্রিয়েল জেসুস। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ভিএআর’র সহায়তা সেই বাঁশি বাজান রেফারি।
পরে আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। তবে তাৎক্ষণিক গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। ভেনেজুয়েলার ইস্পাত কঠিন রক্ষণ দেয়াল ভাঙা যাচ্ছিল না। এ দেখে ২৯ মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ফিরমিনো। কিন্তু ঝাঁপিয়ে তা প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক ফারিনেস।
৪ মিনিট পর রিশার্লিসনের অকল্পনীয় মিসে লিড পায়নি ব্রাজিল। জেসুসের পাস পেয়ে ৬ গজ দূর থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ফলে রক্ষা পায় ভেনেজুয়েলা। উল্টো ৩৯ মিনিটে পাল্টা আক্রমণে স্বাগতিকদের রক্ষণে ভীতি সঞ্চার করে তারা। তবে গোলমুখে বল ক্লিয়ার করে বিপদমুক্ত করেন ডিফেন্ডার মার্কিনহোস।
৪৫ মিনিটে ডগলাস লুইসের হেড দারুণ ক্ষীপ্রতায় রুখে দেন ফারিনেস। তবে বিপদ যায়নি। জটলার মধ্যে বল পেয়ে নিশানাভেদ করেন রিশার্লিসন। কিন্তু এবারও বিমুখ হতে হয় ব্রাজিলকে। ফাউলের বাঁশি বাজান রেফারি।
অবশেষে ৬৭ মিনিটে অপেক্ষা শেষ হয় সেলেকাওদের। ভেনেজুয়েলার রক্ষণসেনাদের ভুলে গোলপোস্টের সামনে বল পেয়ে যান ফিরমিনো। তা থেকে লক্ষ্যভেদ করতে মোটেও ভুল করেননি তিনি। শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করারও সুযোগ পান লিভারপুল ফরোয়ার্ড। কিন্তু তার শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পাল্টে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন সাম্বারা।
এ নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইয়ে ৩ ম্যাচ খেলল ব্রাজিল। প্রতিটিতেই জয় তুলে নিল তারা। এতে ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার তিতের শিষ্যরা। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় ইকুয়েডর। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে উরুগুয়ে। ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম জায়গায় অবস্থান করছে প্যারাগুয়ে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















