ভোটের আগে দিল্লির মূখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪২ ২২ মার্চ ২০২৪
‘দুর্নীতিমুক্ত ভারত’-এর ডাক দিয়ে রাজনীতিতে উত্থান হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের। তুমুল জনপ্রিয়তা পাওয়া কেজরিওয়াল নির্বাচিত হয়েছিলেন দিল্লির মূখ্যমন্ত্রী। এবার আবগারি মামলায় গ্রেফতার হলেন তিনি। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর হিন্দুস্থান টাইমসের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়ে আপাতত ইডির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তার দল আম আদমি পার্টির নেতা অতিশি এবং সৌরভ ভরদ্বাজরা জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তবে সেই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন অতিশি।
তিনি বলেন, ইডি যে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে, তা খারিজ করতে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। আজ রাতেই যাতে শুনানি হয়, সেই আর্জি জানানো হয়েছে।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে, সেই ইঙ্গিতটা সন্ধ্যা থেকেই মিলছিল। দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই সবরকমের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন ইডি কর্মকর্তারা। বাসভবনের বাইরে পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়। তার বাসভবনে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদও করা হয় বলে ইডি সূত্রে জানা গেছে।
এর জেরে সন্ধ্যা থেকেই কেজরিওয়ালের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। দিল্লি সরকারের মন্ত্রী ও দলের শীর্ষনেতারাও সেখানে জড় হন।
গত বছরের অক্টোবরে ইডি কেজরিওয়ালকে প্রথম সমন জারি করে ২ নভেম্বর হাজির হতে নির্দেশ দেয়। তখন থেকেই ধারণা করা হচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করতে পারে। গত ফেব্রুয়ারি মাসে এ মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি। আম আদমি পার্টির রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় সিংকে গত অক্টোবরে হেফাজতে নেয়া হয়।
যদিও কেজরিওয়াল একাধিকবার দাবি করেছেন, বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইডি তাকে গ্রেফতার করে আম আদমি পার্টিকে দমাতে চায়। আরও বেশ কয়েকটি বিরোধী দলও বিজেপির বিরুদ্ধে ইডিকে নিজ স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছে। তাদের দাবি, নেতাদের বিরুদ্ধে এই সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। আগামী ১০ এপ্রিল লোকসভা নির্বাচন। এর আগেই নেতাদের গ্রেফতারে এ ধরনের কাজ করা হচ্ছে।
কেজরিওয়াল কিছুদিন ধরেই বলে আসছিলেন, লোকসভা ভোটের আগে বিজেপি সরকার তাকে গ্রেফতার করবে। আবগারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দিয়ে বারবার তাকে সমন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালকে মদ বিক্রির নীতি মামলায় সুরক্ষা দিতে অপারগতা জানায়। এ আবেদনের জবাবে ইডিকে জবাব দিতে বলে। এর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করে আগামী ২২ এপ্রিল।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










