মনে হচ্ছিলো জেলখানায় আছি: মিরাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৬ ১ মার্চ ২০২১
নিউজিল্যান্ডে প্রথম তিনদিন হোটেলে বন্দি থাকায় হতাশার মধ্যেই কেটেছে বলে জানান বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার মতে, একটি সাজানো জেলখানার মতো রুম ছিলো। তবে প্রতিদিন আধা ঘণ্টার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়ার বিষয়টি ভালো ছিলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আমার জীবনে এই প্রথম, আমি পাঁচদিন হোটেল রুমে কাটিয়েছি। এটি খুবই কঠিন ছিলো এবং আমি আশা করছি, আপনি বুঝতে পারছেন, কেমন অনুভূতি ছিলো।’
গত বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। করোনা পরীক্ষায় দলের সবার রিপোর্ট নেগেটিভ আসে। নিয়মানুসারে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। প্রথম সাতদিন, কোনও কিছুই করার অনুমতি নেই তাদের। অষ্টম দিন থেকে অনুশীলন ও জিম করার সুবিধা পাবে।
প্রথম তিনদিন রুমে বন্দি থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে মিরাজ জানান, আপনি যখন কোনও ঘরে সম্পূর্ণ একা থাকবেন, এটি অনেক বেশি কঠিন। সময় শুরুতে চলছিলো না।
তিনি বলেন, ‘প্রথম তিনদিন আমরা কারও সঙ্গে দেখা করতে পারিনি। রুম থেকে ফোনে কথা ও ভিডিও কলে কথা হয়েছিলো। মনে হয়েছিলো আমি জেলে ছিলাম। সত্যি বলতে আমি হতাশায় ছিলাম।’
সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। যা আইসিসি সুপার লিগের অংশ। ২০২৩ সালে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি সুপার লিগের সিরিজগুলোতে ভালো পারফর্ম করতে হবে টাইগারদের। ওয়ানডে সিরিজের পাশাপাশি তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা।
মিরাজ জানান, সপ্তাহের শেষে সতীর্থদের সঙ্গে অনুশীলনের জন্য মুখিয়ে আছেন তিনি। আরও দুই রাউন্ড পরীক্ষা শেষে অষ্টম দিন থেকে ছোট-ছোট গ্রুপে অনুশীলন করার আশায় আছে বাংলাদেশ দল।
তিনি বলেন, ‘প্রথম তিনদিন পর প্রতিদিন আধা ঘণ্টা ধরে আমাদের হোটেলের বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলো। এটি আমাদের সতেজ করেছিলো এবং আবহাওয়া ও পরিবেশ উপভোগ করতে সহায়তা করেছিলো। এতে আমরা ভালো অনুভব করেছিলাম।’
১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে স্থানীয় ও সারাদেশে অবাধে চলার অনুমতি দেয়া হবে। ডুনেডিনের ইউনিভার্সিটি অব ওটাগোতে আগামী ২০ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ২৬ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
প্রথম ও তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৪টায়। আর দ্বিতীয়টি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যামিল্টনের সিডন পার্কে ২৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ৩০ মার্চ ও পহেলা এপ্রিল হবে পরের দুটি টি-টুয়েন্টি। শেষ দুটি টি-টুয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- The Epic Voyage That Started the World Cup
- Unforgettable Oddities from FIFA World Cup History
- Trionda: A Football That Brings Three Countries Together
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- The Epic Voyage That Started the World Cup
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
















