মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: লড়াই হবে বাইডেন-ট্রাম্পের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২০ ৭ মার্চ ২০২৪
যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ দিন হলো সুপার টুয়েসডে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম দিন এটি। সুপার টুয়েসডে শেষে প্রাইমারি নির্বাচনে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে রয়েছেন। আগামী নির্বাচনে দুজনেই হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী বিষয়টা অনেকটাই অনুমেয় হয়ে দাঁড়িয়েছে।
বুধবার রিপাবলিকান দলের প্রার্থী নিকি হ্যালি প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে আসার অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পই হতে যাচ্ছেন আগামী নির্বাচনে দলটির প্রার্থী। এদিকে বাইডেনের নেই কোনো শক্ত দলীয় প্রতিদ্বন্দ্বী। সুপার টুয়েসডেতে তিনি শুধু একজনের কাছে হেরেছেন। তাতে তার প্রার্থী হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেছে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান মনোনয়ন জিতবেন ও নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন।
নিকি হ্যালি স্থানীয় সময় সকাল ১০টায় তার পরিকল্পনা নিয়ে ভাষণ দেবেন। সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভাষণে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জোগানোর জন্য ভোটারদের অনুরোধ করবেন।১৫টি অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনের মধ্যে ট্রাম্প জিতেছেন ১৪টিতে। হেরেছেন মাত্র একটিতে। আর এই আসনেই জয় পেয়েছেন নিকি হ্যালি। এদিকে ডেমোক্রেট থেকে বাইডেনও ১৪টি অঙ্গরাজ্যে জয় পেয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগে নিজ দলেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়। অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক বাছাই আর ককাসে জয় নিয়ে আসতে হয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য। অঙ্গরাজ্যগুলোতে রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত ভোটাররা নিজ দলের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এরপরই দলের সম্মেলনে বিজয়ী প্রার্থী দলের মনোনয়ন পান।
সুপার টুয়েসডেতে একসঙ্গে এক ডজনের বেশি অঙ্গরাজ্যের প্রাইমারি ও ককাসে ভোট হয়। এদিন যিনি সবচেয়ে বেশি প্রাথমিক বাছাইয়ে জয় পাবেন, দলীয় মনোনয়নে তিনিই শেষ হাসি হাসবেন, এটা প্রায় নিশ্চিত। একই সঙ্গে বিশেষ এই দিনে মার্কিন পার্লামেন্টের দুই কক্ষের (প্রতিনিধি পরিষদ ও সিনেট) সম্ভাব্য প্রার্থীদেরও প্রাথমিক বাছাইয়ে ভোটের মুখোমুখি হতে হয়।এবারের নির্বাচনে একে তো ডেমোক্রেটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হয়নি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই দলীয় প্রার্থী হিসেবে বাইডেন নভেম্বরের নির্বাচনে লড়ছেন, সেটা প্রায় নিশ্চিত। আর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর আরও নিশ্চত হওয়া গেলো।
হ্যালি শক্তিশালী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী থাকলেও ট্রাম্পের জন্য কোনো গুরুতর হুমকি সৃষ্টি করেননি। সাবেক এই প্রেসিডেন্টের নামে একাধিক অপরাধমূলক অভিযোগ থাকা সত্ত্বেও দলটির ভিত্তির ওপর শক্ত প্রভাব রয়েছে তার। এর আগে পরপর দুইবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একই প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা ঘটনা ঘটেছিল ১৯৫৬ সালে। তবে আমেরিকানরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না। মতামত জরিপ বলছে, বাইডেন ও ট্রাম্প উভয়ই ভোটারদের পছন্দের তালিকায় কম রেটিং পেয়েছে। অর্থাৎ অধিকাংশ ভোটারই চায় না তারা পুনরায় নির্বাচনে প্রার্থীতা করুক।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে















