‘মাহমুদুল্লাহ বিশ্রামে গেছেন, বাদ পড়েননি’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৮ ১৭ ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ে সিরিজে বাদ দেয়া হয়নি। বরং বিশ্রামে রাখার লক্ষ্যেই টেস্ট দলের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সবশেষ ১০ ইনিংসে কেবল একটি হাফসেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। গত দুই টেস্টে তিনি যেভাবে আউট হয়েছেন, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তা নির্বাচকদের ব্যথিত করতেই পারে। তবুও বিশ্রাম দেয়ার লক্ষ্যেই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছেন নান্নু। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) এ ব্যাটসম্যান খেলবেন বলেও জানান তিনি।
রোববার টেস্ট স্কোয়াড ঘোষণার সময় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন, এ টেস্টে মাহমুদউল্লাহকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের মাটিতে এটি খেলার সময় নতুন কিছু খেলোয়াড়কে সুযোগ দেব। পাকিস্তান সফরকারী টেস্ট দলেও আমরা সেই সুযোগ দিয়েছি। আমরা দীর্ঘ ফর্মেটের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে তাদের সুযোগ দিতে চাই।
টিম ম্যানেজমেন্ট মাহমুদউল্লাহকে টেস্ট ক্রিকেট থেকে অবসর দিয়ে শুধু সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে যুক্ত করতে চান বলে গুজব রয়েছে। তবে নান্নু বলেন, সেই ধরনের কোনও আলোচনা তার সঙ্গে হয়নি।
তিনি বলেন, মাহমুদউল্লাহর সঙ্গে এরকম কোনও কথা হয়নি। আমরা তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। সুতরাং আমরা জানি কি কথা হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির কোনও সুযোগ নেই।
নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দুইজন নতুন মুখ ইয়াসির আলী চৌধুরী ও হাসান মাহমুদকে টেস্ট স্কোয়াডে যুক্ত করেছে। তবে মাহমুদউল্লাহর পরিবর্তিত হিসেবে ইয়াসিরকে স্কোয়াডভুক্ত করার কথা অস্বীকার করেছেন তিনি।
নান্নু বলেন, ইয়াসির আমাদের হাই পারফর্মেন্সের (এইচপি) খেলোয়াড়। দীর্ঘ ফর্মেটের ক্রিকেটের জন্য তাকে গড়ে তোলা হয়েছে। এনসিএলে সে ভালো করেছে। সবশেষ বিসিএলেও সেঞ্চুরি হাঁকিয়েছে। সুতরাং নিজেকে প্রমাণ করতে পারলে ও ভবিষ্যতে আরো সুযোগ পাবে।
হাসান মাহমুদ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, আমরা এমন একজন পেসার চাইছিলাম, যিনি ১৪০ কিলোমিটারের অধিক গতিতে বল করতে পারে। হাসান হচ্ছে সেই ধরনের বোলার। সে আমাদের নজরে ছিল। তবে তখন ও ভালো পারফর্ম করতে পারেনি। তাই তাকে দলভুক্ত করিনি। তবে সম্প্রতি সে সত্যিই ভালো খেলতে শুরু করেছে। তাই এখন তাকে দলে নেয়া হয়েছে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















