মুজিববর্ষের অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে: কাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ২০ ফেব্রুয়ারি ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু আসেনি, কেন আসেনি সেটা তাদের ব্যাপার। মুজিববর্ষের অনুষ্ঠানেও তাদের আমন্ত্রণ জানানো হবে। তবে কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের আমন্ত্রণ জানানো হবে না।
ওবায়দুল কাদের বৃহষ্পতিবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ ও মহানগরের অন্তর্গত দলের সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের নেতাতের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের মহাবীর। উনি কোনও দলের নয়, বঙ্গবন্ধু মহাবীর, মহানায়ক। তাকে দলীয়করণ করতে চাই না। আমরা দল, মত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে, তাদের সবার জন্য এ অনুষ্ঠান আয়োজন উম্মুক্ত।
ওবায়দুল কাদের বলেন, বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের মূল থিম হবে- বাংলাদেশ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী তুলে ধরা, অভ্যুদয়, ইতিহাস-ঐতিহ্য এবং শেখ হাসিনার উন্নয়ন। বাংলাদেশ নামক ব্র্যান্ডকে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হবে মুজিববর্ষে। বঙ্গবন্ধুর সংগ্রাম থেকে শুরু করে সব আর্জন বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।
তিনি বলেন, আমাদের চিন্তাভাবনা, আমাদের আইডিওলজি এসব কিছু নিয়ে আমরা একটা বছর সুনামগঞ্জ থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে মুক্তিযুদ্ধের মূলধারা তথা মুজিবের ধারায় অনুপ্রাণিত করব, উজ্জীবিত করব। আমাদের চলার পথ আরও গতিময় করব, বেগবান করব ইতিহাস ঐতিহ্যের আলোকে।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী ২২ এবং ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন ডাকা হবে।
সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন আপু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহম্মদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





