মুশফিকের ব্যাটে তৃতীয় দিনে গড়াল ইডেন টেস্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ২৩ নভেম্বর ২০১৯
ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের দ্বিতীয় দিন মহারাজ সৌরভ গাঙ্গুলির ইডেনে ‘বিরাট কোহলি’ দাদাগিরি। মূলত তার ব্যাটেই প্রত্যাশামাফিক ঐতিহাসিক দিন-রাতের টেস্ট জয়ের সন্ধিক্ষণে ভারত। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও পিঙ্ক বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন ইশান্ত শর্মা। তবে প্রাথমিক ধাক্কা সামলে দ্বিতীয় ইনিংসে চওড়া হয়ে উঠল মুশফিকুর রহিমের ব্যাট। আর তাতেই তৃতীয় দিন গড়াল ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৬ উইকেট হারিয়ে ১৫২। ইনিংস হার এড়াতে টাইগারদের এখনও স্কোর বোর্ডে ৮৯ রান যোগ করতে হবে। অর্থাৎ, ইনিংস হার এড়ানো গেলেও কোনও বিরাট মিরাকল ছাড়া টাইগারদের পক্ষে ম্যাচ বাঁচানোর কোনও সম্ভাবনা নেই।
এর আগে ইডেনে ঐতিহাসিক টেস্টের দ্বিতীয় দিন ২৪১ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করে ভারতীয় দল। পিঙ্ক বলে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ভারত অধিনায়ক বিরাট কোহলির শতরানই দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসের মূল আলোচ্য বিষয়। তিন উইকেটে ১৭৪ রানে শনিবার খেলা শুরু করে ভারত। চতুর্থ উইকেটে কোহলি ও রাহানে ৯৯ রান যোগ করে ভারতীয় ইনিংসে বড় রানে পৌঁছে দেন। কিন্তু হাফসেঞ্চুরি করার পরই প্যাভিলিয়নের রাস্তা ধরেন রাহানে৷ ৫১ রানে তাইজুল ইসলামের শিকার হন তিনি৷ ডেপুটি টেস্ট ক্যারিয়ারে ২৭তম হাফ-সেঞ্চুরি করে প্যাভিলিয়নের পথ ধরলেও বিরাট ২৭তম সেঞ্চুরির দিকে এগিয়ে যান।
শেষ পর্যন্ত সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাস গড়েন ক্যাপ্টেন কোহলি। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেও ইডেনে বড় রানের অবিচল ছিলেন তিনি। বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে অবলীলায় সেঞ্চুরি পূর্ণ করেন ব্যাটার। শেষ পর্যন্ত ব্যক্তিগত ১৩৬ রানে আউট হন বিরাট। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডে-নাইট টেস্টে সেঞ্চুরি করেন তিনি। পাশাপাশি ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ২০ নম্বর টেস্ট সেঞ্চুরি করেন ব্যাটিং মাস্টার। ফলে ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হন বিরাট। অর্থাৎ শচীন টেন্ডুলোরের থেকে ৩০টি সেঞ্চুরি কম। তবে ক্যাপ্টেন হিসেবে সর্বাধিক ৪১টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন তিনি।
বিরাট আউট হওয়ার পর দ্রুত তিন উইকেট হারায় ভারত৷ কিন্তু শেষ উইকেটে ঋদ্ধিমান সাহা ও মোহাম্মদ শামি ১৯ রান যোগ করার পর ড্রেসিংরুম থেকে বেরিয়ে ব্যাটসম্যানদের ডেকে নেন ক্যাপ্টেন কোহলি৷ ব্যক্তিগত ১৭ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। আর ১০ রানে ক্রিজে ছিলেন শামি৷ বাংলাদেশের হয়ে এবাদত হোসেন ও আল-আমিন হোসেন দু’জনেই তিনটি করে উইকেট তুলে নেন৷ এছাড়া আবু জায়েদ দু’টি এবং তাইজুল ইসলাম একটি উইকেট নেন৷
এরপর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের ইশান্তের ধাক্কায় ১৩ রানে ৪ উইকেট খুঁইয়ে বসে বাংলাদেশ। পঞ্চম উইকেটে অভিজ্ঞ মুশফিকুর ও মাহমুদউল্লাহর ৬৯ রানের জুটিতে কিছুটা অক্সিজেন পায় তারা। যদিও রান নিতে গিয়ে মাহমুদউল্লাহর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফের ছন্দ হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৩৯ রানে আহত এবং অবসৃত হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর একা মেহেদি হাসানকে নিয়ে লড়াই চালান মুশফিক। অর্ধশতরান পূর্ণ করে ইনিংস হারের লজ্জা থেকে দলকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। কিন্তু জুটিতে ৫১ রান যোগ করে ব্যক্তিগত ১৫ রানে আউট হন মেহেদি। বেশিক্ষণ স্থায়ী হয়নি তাইজুলের ইনিংস (১১)।
দিন শেষে ৬ উইকেটে ১৫২ রানে খেলা শেষ করে বাংলাদেশ। ৭০ বলে ৫৯ রানে অপরাজিত মুশফিক। ২০০১ ভিভিএস লক্ষ্মণ কিংবা রাহুল দ্রাবিড় তার পক্ষে হয়তো হয়ে ওঠা সম্ভব নয়। তবে তৃতীয় দিন মুশফিকুরের ব্যাটে ভর করে ইনিংস হারের লজ্জা এড়াতেই পারে বাংলাদেশ।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















