যে কারণে অবসর নিয়েছিলেন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৪ ২৪ মার্চ ২০২১
২০১৭ সালে শ্রীলংকা সফরে গিয়ে আচমকা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। দেশের অন্যতম সফল এ অধিনায়কের অবসরের ঘোষণায় তখন অবাক হন নিযুত ক্রিকেটভক্ত।
ফর্মে থেকেও তিনি কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তা আজও দেশবাসীর কাছে রহস্য। ২০ ওভারের এই ফরম্যাটে দুর্দান্ত খেলেন নড়াইল একপ্রেস। বিপিএলের বিগত আসরে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স। তার নেতৃত্বে বিপিএলের কয়েকটি শিরোপাও জেতে দল।
তবু কেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। সেই রহস্যজটও এতদিন খোলেননি মাশরাফি। এবার সে বিষয়ে কথা বলেছেন ক্রিকেটের প্রাণভ্রমরা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার অবসরের সেই ঘোষণাটি নাকি অনিচ্ছাকৃত ছিল। একরকম বাধ্য হয়েই নাকি টি-টোয়েন্টি থেকে অবসরে যান বলে দাবি তার।
মাশরাফির ভাষ্য, 'সরাসরি বলি- ওখানে আমার অবসর নিতেই হতো, এমন পরিস্থিতিই তৈরি হয়েছিল।' পরিস্থিতি তার অনুকূলে ছিল না বলেও দাবি করেন সাবেক টাইগার ওয়ানডে অধিনায়ক। শ্রীলংকা সফরের সেই স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'আমি যখন শ্রীলংকা টিম হোটেলে পৌঁছাই, তখনই আমার সঙ্গে একটা বৈঠকে বসে টিম ম্যানেজমেন্ট। আমি তখনও টি-শার্ট, ট্রাউজার খুলে ফ্রেশ হইনি। ওই অবস্থায়ই বৈঠকে যেতে হয়। ওটার পরেই আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটছে। টি-টোয়েন্টি জিনিসটা যখনই আসে, তখনই দেখি যে একটা অন্যরকম কিছু। আমিও ভাবলাম সবার বিপক্ষে থাকার দরকার নেই। তখনই অবসরের ঘোষণা দিই।'
পরিস্থিতি প্রতিকূলে থাকলে কেন সে সময় ওয়ানডে থেকে অবসর নিলেন না- এমন প্রশ্নে মাশরাফির জবাব, 'তখন আমি ওয়ানডে থেকেও কেন অবসর নিইনি এই প্রশ্ন আসতে পারে। কারণ আমিও একজন খেলোয়াড়।'
অবসরের বিষয়ে নির্বাচকরা ও কোচ কখনও ডেকে কথা বলেননি বলেও দাবি করেন মাশরাফি। বোর্ড তাকে আনুষ্ঠানিক অবসরের সুযোগ দিতে চাইলেও মাশরাফি রাজি হননি- এমন গুঞ্জনের বিষয়ে তার জবাব, 'আনুষ্ঠানিক কোথায় কথা হয়েছে? সারাবিশ্বের আনুষ্ঠানিকতা আপনারা দেখেননি? এখানে তো বোর্ড সভাপতির ডাকার কথা না। সবার আগে নির্বাচকরা ও কোচ এভাবে বলবেন যে ঠিক আছে, তুমি বাংলাদেশ ক্রিকেটের জন্য ১৮-২০ বছর খেলেছ। আমরা এখন এগোতে চাই। সামনের বিশ্বকাপে আমি খেলব না এটাই তারা চাচ্ছেন। বলতে পারত নির্দিষ্ট একটা ম্যাচ আছে ওটা তুমি খেলে সরে যেতে পারো। আনুষ্ঠানিকভাবে আমাকে জানিয়ে দিতে পারত, গণমাধ্যমে এসে বলতে হবে এমন তো না। কেবল জিম্বাবুয়ে সিরিজের আগে পাপন ভাই আমাকে কিছু বলেছিলেন। কিন্তু আপনি যখন পেশাদার হবেন, তখন পেশাদারি মনোভাবই দেখাতে হবে।'
হতাশার সুরে মাশরাফি বলেন, 'আমার সময়ে আমি কার কাছে সহযোগিতা পেয়েছি? ২০১১ বিশ্বকাপের আগে চিকিৎসক আমাকে সুস্থ বলে প্রতিবেদন দেওয়ার পরও আমাকে নেওয়া হয়নি। এর পরে ২০১৭ সালে যখন আমি অবসরে গেলাম, তখনও আমি কাউকে কিছু বলিনি।'
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















