রানের পাহাড় টপকালো খুলনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৯ ১৭ ডিসেম্বর ২০১৯
রানের পাহাড় টপকে টানা দ্বিতীয় জয় তুলে নিলো খুলনা টাইগার্স। রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে তারা। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন মুশফিক। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন খুলনা অধিনায়ক।
১৯০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই খারাপ হয় খুলনার। দলীয় ২৫ রানের মধ্যে দুই ওপেনার শান্ত এবং রহমতুল্লাহ গুরবাজকে হারিয়ে বসে তারা। এরপর রাইলি রুশোকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৪২ রানে রুশো ফেরার আগে দলকে শক্ত অবস্থানে রেখে যান। ক্রিজে তখনও লড়ছেন মুশি। শামসুর রহমান এসে খেলে যান ২৯ রানের কার্যকরী ইনিংস।
শেষ চার ওভারে খুলনার জয়ের জন্য দরকার ছিলো ৩৬ রান। ১৭তম ওভারে অধিনায়ক আন্দ্রে রাসেল বল করতে এসে মাত্র ৪ রান দিয়ে তুলে নেন শামসুর রহমানকে। মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি ফ্রাইলিঙ্ক। পরের ওভারে ফরহাদ রেজার ওপর চড়াও হন ফ্রাইলিঙ্ক। তুলে নেন ১৪ রান। দলের জয়ের জন্য যখন দরকার ২ রান, মুশির সেঞ্চুরি পূরণ হতে দরকার তখন ৪। কিন্তু বাউন্ডারি হাঁকাতে গিয়ে শোয়েব মালিকের তালুবন্দী হন তিনি। তবে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে ভুল করেননি ফ্রাইলিঙ্ক।
এর আগে শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী রয়্যালস। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে সক্ষম হয় তারা। এর আগে আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ঢাকা প্লাটুনের। সিলেট থান্ডারের বিপক্ষে ১৮২ রান করেছিলো তারা। আজ সেটি চলে যায় রাজশাহীর দখলে যা পরে টপকে যায় খুলনা।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। শুরুতেই রাজশাহীকে চেপে ধরেন পেসার মোহাম্মদ আমির। হার্ডহিটার হজরতুল্লাহ জাজাইকে ফেরান তিনি মাত্র ১ রানে। আরেক ওপোনার লিটন দাসকে ১৯ রানে ফেরান রবি ফ্রাইলিঙ্ক। আফিফ হোসেনও বেশিক্ষণ স্থায়ী হননি। শহিদুল ইসলামের শিকার হওয়ার আগে তিনি করেন ১৯। তবে ৫০ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান শোয়েব মালিক। এরপর শেষ দিকে ২৬ বলে ৪০ রানের ঝড় তুলে বিশাল সংগ্রহ এনে দেন রবি বোপারা।
বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচায় ২টি উইকেট তুলে নেন মোহাম্মদ আমীর।
স্কোর:
রাজশাহী রয়্যালস: ১৮৯/৪ (২০)
লিটন দাস ১৯ (১৬)
হজরতুল্লাহ জাজাই ১ (৫)
আফিফ হোসেন ১৯ (১৭)
শোয়েব মালিক ৮৭ (৫০)
রবি বোপারা ৪০* (২৬)
আন্দ্রে রাসেল ১৩* (৬)
বোলার :
মেহেদী হাসান ২-০-১৭-০
মোহাম্মদ আমীর ৪-০-৩৬-২
রবি ফাইলিঙ্ক ৪-০-২৯-১
শফিউল ইসলাম ৪-০-৩৮-০
শহিদুল ইসলাম ৪-০-৩৫-১
আমিনুল ইসলাম ২-০-৩০-০
খুলনা টাইগারর্স ১৯২/৫ (১৯.৪)
নাজমুল হোসেন শান্ত ০ (২)
রহমতুল্লাহ গুরবাজ ৭ (৪)
রাইলি রুশো ৪২ (৩৫)
মুশফিকুর রহিম ৯৬ (৫১)
শামসুর রহমান ২৯ (২০)
রবি ফ্রাইলিঙ্ক ১৪* (৬)
শহিদুল ইসলাম ০* (০)
বোলার :
আন্দ্রে রাসেল ৪-০-৪১-২
কামরুল ইসলাম রাব্বি ২-০-১৮-১
আফিফ হোসেন ৩-০-২৪-১
আবু জায়েদ রাহি ১-০-৭-০
শোয়েব মালিক ২-০-১৪-০
রবি বোপারা ২.৪-০-৩২-১
অলক কাপালি ৩-০-৩১-০
তাইজুল ইসলাম ১-০-১১-০
ফরহাদ রেজা ১-০-১৪-০
খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















