রেকর্ড ভোটে জিতে ফের বাংলার মসনদে মমতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ৩ অক্টোবর ২০২১
ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ করে দিল। এখন মুখ্যমন্ত্রী থাকতে তার আর বাধা নেই। পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।
এতে কালিঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল সমর্থকরা। কর্মী-সমর্থকদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। যদিও করোনার কারণে বিজয়োল্লাস নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুর উপনির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার চেয়ে ৫৮ হাজার ৮৩২ ভোট বেশি পেয়েছেন তিনি।
২০১১ উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩ ভোট। এবার সেই ব্যবধান টপকে গেলেন তিনি। এছাড়া ২০১৬ সালের চেয়ে এ নির্বাচনে দ্বিগুণ ভোট পেয়েছেন তুখোড় এ রাজনীতিক। ফলে বাংলার মসনদ থাকলো বাংলার মেয়ের দখলেই।
গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে।
এর আগেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। নিজের পুরোনো কেন্দ্রে প্রার্থী হন মমতা। এতে জিততে না পারলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না তিনি। তবে এ আসনে জয়ের ব্যাপারে তীব্র আশাবাদী ছিলেন তৃণমূল নেত্রী। শেষ পর্যন্ত তাই দিনের আলো দেখল।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







