রেকর্ড ৭৩ রানের লিড বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫১ ৩ জানুয়ারি ২০২২
কাঙ্ক্ষিত সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা হাতছাড়া করেন মোমিনুল হক ও লিটন দাস। তবে দুজনের ১৫৮ রানের জুটিতে এশিয়ার বাইরে নিজেদের দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেইসঙ্গে এশিয়ার বাইরে প্রথমবারের মতো পরে ব্যাট করে প্রথম ইনিংসে লিড নেয়ার রেকর্ডও গড়েছে টাইগাররা। তৃতীয় দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১, লিড ৭৩ রানের।
সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আর মাত্র ১৭টি বল মোকাবেলা করেই বিদায় নেন জয়। নেইল ওয়াগনরের বলে গালিতে হেনরি নিকোলসের তালুবন্দী হন তরুণ এই ওপেনার। এর আগে তাঁর ব্যাট থেকে আসে ৭৮টি মূল্যবান রান। জয়ের এই ২২৮ বলের ধৈর্যশীল ইনিংসে ছিল ৭টি বাউন্ডারির মার।
দ্বিতীয় টেস্ট খেলতে নেমে জয় সফল হলেও পারেননি দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ৫৩ বলে মাত্র ১২ রান করেন তিনি। মুশফিককে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। যাতে মধ্যাহ্ন বিরতির আগেই জোড়া ধাক্কা খায় সবেই দুইশ পার করা বাংলাদেশ।
এ অবস্থায় মোমিনুলের সঙ্গে যোগ দেন ২০২১ সালের সবচেয়ে সফল ব্যাটার লিটন দাস। মোমিনুলের বিপক্ষে ওয়াগনর বেশ কয়েকটি সুযোগ তৈরী করলেও ৪ উইকেটে ২২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। যাতে তৃতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৪৫ রান।
তবে বিরতির পর ফিরে খোলস ছেড়ে বের হন মোমিনুল, বড় জুটি গড়েন লিটনকে নিয়ে। নিজের প্রথম ৪০টি রান ওয়ানডে মেজাজে খেলেই তুলে নেন লিটন। শুরুতে ধীরগতিতে ব্যাটিং করা মোমিনুলও এ সময় রান তোলার গতি বৃদ্ধি করেন। মাত্র একটি চারে প্রথম ১০০ বলে মাত্র ১৮ রান করা অধিনায়ক পরবর্তী ৩২ রান তোলেন মাত্র ৪৭ বল খেলেই, আরও চারটি চার হাঁকিয়ে। যা তাঁর ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক।
সেইসঙ্গে ১৭৪ বলে শতরান পূর্ণ করে লিটন ও মোমিনুলের জুটি। মোমিনুলের পরে অর্ধশতক তুলে নেন লিটনও। ৯৩ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি। আর এরই সঙ্গে তৃতীয় সেশনের শুরুতেই বাংলাদেশকে লিড এনে দেন দুজনে।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগেও লিড নিয়েছিল বাংলাদেশ, তবে তা ছিল দ্বিতীয় ইনিংসে। এবারই প্রথমবারের মতো এশিয়ার বাইরে পরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসেই লিডের দেখা পেল টাইগাররা।
দলকে লিড এনে দিয়ে শতকের পথেই এগোচ্ছিলেন লিটন ও মোমিনুল- দুজনেই। কিন্তু শেষ পর্যন্ত দুইজনেই তা হাতছাড়া করেন। বোল্টের বলে ডাউন দ্য উইকেটে এসে ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ-এর শিকার হন মোমিনুল। যা থেকে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
আর এরই সঙ্গে থেমে যায় লিটনের সঙ্গে গড়া তাঁর ১৫৮ রানের মহাকব্যিক জুটিটাও। বাংলাদেশি কাপ্তানের ব্যাট থেকে আসে ৮৮ রান। তাঁর ২৪৪ বলের এই ধৈর্য্যশীল ইনিংসে ছিল ১২টি চারের মার।
মুমিনুল ফেরার পরপরই বিদায় নেন লিটনও। বোল্টকে উড়িয়ে মারতে গিয়ে দৃষ্টিকটু এক শটে উইকেটরক্ষকের হাতে সহজ ক্যাচ দেন তিনি। ১৭৭ বলে লিটন করেন ৮৬ রান। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের মারে। সেইসঙ্গে ৩৭০ রানে ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়ে অপরাজিত আছেন মিরাজ ও ইয়াসির। ইয়াসির আলী ধীরগতিতে খেলতে থাকলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন মেহেদী হাসান মিরাজ। এরইসঙ্গে এশিয়ার বাইরে ওভারের হিসেবে নিজেদের সবচেয়ে দীর্ঘ ইনিংস খেলার রেকর্ড পেরিয়ে যায় বাংলাদেশ।
এর আগে এশিয়ার বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষেই ১৫২ ওভারের ইনিংস ছিল বাংলাদেশের দীর্ঘতম ইনিংস। আর সবমিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম দীর্ঘতম ইনিংস।
দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। মিরাজ ৩৮ বলে ২০ রান ও ইয়াসির ৩৫ বলে ১১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড ৭৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট ও ওয়াগনার তিনটি করে উইকেট শিকার করেন।
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















