লিটন ঝড়ে চট্টগ্রামকে সহজে হারিয়ে শীর্ষে রাজশাহী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৭ ১১ জানুয়ারি ২০২০
একে পিচ ছিল ব্যাটিং সহায়ক। লক্ষ্যটাও ছিল মাঝারি। অধিকন্তু দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন দাস, আফিফ হোসেন ও শোয়েব মালিক। তিন ব্যাটিং স্তম্ভের নৈপুণ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হেসেখেলে হারাল রাজশাহী রয়্যালস। বন্দরনগরীর দলটিকে ৮ উইকেটে হারিয়েছে বরেন্দ্রভূমির ছেলেরা। দুর্দান্ত এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। ১২ ম্যাচে তাদের জয় ৮।
জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। মারকাটারি ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৮৮ রান তুলে তারা। ৩১ বলে ১টি করে চার-ছক্কায় ৩২ রান করে নাসুম আহমেদের শিকার হয়ে আফিফ ফিরলেও থেকে যান লিটন। পরে তাণ্ডব চালাতেই থাকেন তিনি। চট্টগ্রাম বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তাকে যথার্থ সঙ্গ দেন শোয়েব। সুযোগ পেলে তোপ দাগান তিনিও।
একপর্যায়ে হার মানেন লিটন। জিয়াউর রহমানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি। ফেরার আগে ৪৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ব্যাটার। ততক্ষণে জয় একরকম নিশ্চিত হয়ে যায় রাজশাহী। পরে আন্দ্রে রাসেলকে নিয়ে বাকি কাজটুকু সারেন শোয়েব। শেষ অবধি ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করেন তারা। ২২ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন পাক রিক্রুট।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম বোলিং বেছে নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে আগে ব্যাট করতে নামে মাহমুদউল্লাহ রিয়াদের চট্টগ্রাম। শুরুটা সতর্ক করেন দুই ওপেনার ক্রিস গেইল ও জুনায়েদ সিদ্দিকী। তবে একটু আগ্রাসী হতেই শোয়েব মালিকের শিকার হয়ে ফেরেন জুনায়েদ। ঝড় তুলতে পারেননি গেইলও। পর পরই আফিফের বলে বিদায় নেন তিনি। দুজনই করেন ২৩ রান করে।
পরে তাইজুলের বলে দ্রুত ফিনিশ হন ইনফর্ম ইমরুল কায়েস। ফলে চাপে পড়ে চট্টগ্রামস। এ অবস্থায় চ্যাডউইক ওয়ালটনকে নিয়ে খেলা ধরার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি ক্যারিবীয় বিগ হিটার। তবে রানের গতি কিছুটা বাড়ে। এ পরিস্থিতিতে তা বাড়িয়ে নেয়ার প্রচেষ্টা চালান নুরুল হাসান। ক্রিজে এসেই ঝড় তুলেন তিনি। যদিও খুব বেশিক্ষণ তাণ্ডব চালাতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মাত্র ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রানের ক্যামিও খেলে ফেরত আসেন তিনি।
টপঅর্ডাররা একে একে যাওয়া-আসা করলেও টিকে থাকেন মাহমুদউল্লাহ। একপ্রান্ত আগলে রান বাড়িয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করেন তিনি। সেক্ষেত্রে অনেকটা সফলও হন সাইলেন্ট কিলার। শেষ পর্যন্ত ৩৩ বলে ৩ ছক্কার বিপরীতে ২ চারে ৪৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। মূলত তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















