লিটন-মিরাজের ব্যাটিং ও স্পিনারদের নৈপুণ্যে ম্যাচে ফিরলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৪ ১৩ ফেব্রুয়ারি ২০২১
লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের হাফসেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর পর ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। এ লিডকে সাথে নিয়ে খেলতে নেমে বাংলাদেশ স্পিনারদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে ক্যারিবীয়রা। ব্যাট হাতে লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে গতকাল ৪ উইকেটে ১০৫ রান তোলে বাংলাদেশ। মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিঠুন ৬ রানে দিন শেষ করেছিলেন। শনিবার তৃতীয় দিনের শুরু থেকে দেখেশুনেই খেলছিলেন মুশফিক-মিঠুন। ফলোঅন এড়ানোই মূল লক্ষ্য ছিলো তাদের। ৪৪তম ওভারে ৮৯তম বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক।
তার হাফসেঞ্চুরির পরই থামেন ধৈর্যের পরীক্ষা দেওয়া মিঠুন। উইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের ১০ম ওভারের প্রথম বলেই টাইমিংয়ে গড়বড় করে শর্ট মিড উইকেটে প্রতিপক্ষের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ক্যাচ দেন মিঠুন। ফলে ১৪০ মিনিটে ৮৭ বলে তার ১৫ রানের লড়াকু ইনিংসের সমাপ্তি ঘটে।
মিঠুনকে হারিয়ে মনোসংযোগে ব্যাঘাত ঘটে মুশফিকের। কর্নওয়ালের করা ৫০তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপ করতে বড় ভুল করে ফেলেন তিনি। বল-ব্যাটের টাইমিং মিলে না যাওয়ায় শর্ট কাভারে কাইল মায়ার্সকে ক্যাচ দেন মুশি। ১৭০ মিনিটে ১০৫ বল খেলে ৭ চারে ৫৪ রানে থামেন তিনি। ফলে ১৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফলোঅনের শংকায় পড়ে বাংলাদেশ।
সেই শংকাটা দূর করতে উইকেট বাঁচিয়ে খেলতে শুরু করেন লিটন ও মিরাজ। এতে প্রথম সেশনে ৬ উইকেটে ১৮১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ৭০তম ওভারের শেষ বলে ফলোঅনের লজ্জা থেকে দলকে রক্ষা করেন তারা। এরপর সাবলীলভাবে খেলে বাংলাদেশের স্কোরবোর্ড শক্তপোক্ত করতে থাকেন এ জুটি।
৭৬তম ওভারের প্রথম দুই বলে ২ চার মেরে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরির দেখা পান লিটন। তারপর হাফসেঞ্চুরি তুলে নেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা মিরাজ । ১১২ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। লিটন অর্ধশত পূরণ করেন ৯২তম বলে।
লিটন-মিরাজের হাফসেঞ্চুরিতে দ্বিতীয় সেশন দুর্দান্তভাবে কাটায় বাংলাদেশ। ৬ উইকেটে ২৭২ রানে চা-বিরতিতে যায় টাইগাররা। এসময় লিটন ৬৬ ও মিরাজ ৫৩ রানে অপরাজিত ছিলেন।
বিরতি থেকে ফেরার পর চতুর্থ ওভারে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। ৯২তম ওভারের দ্বিতীয় বলে লিটনকে লেগ বিফোর আউট করে দলকে দারুণ ব্রেক-থ্রু দেন কর্নওয়াল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন। ২১৪ মিনিটে ১৩৩ বল খেলে ৭ চারে ৭১ রান করে ফিরেন তিনি। সপ্তম উইকেটে ২৫৫ বলে গুরুত্বপূর্ণ ১২৬ রান যোগ করেন লিটন-মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রান বাংলাদেশের।
একই ওভারের পঞ্চম বলে নাইম হাসানকে খালি হাতে বিদায় দেন কর্নওয়াল। এতে ইনিংসে ৫ উইকেট পূর্ণ হয় দীর্ঘদেহী এই স্পিনারের। পাঁচ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ বা ততধিক উইকেট শিকার করলেন তিনি। তার সাফল্যের পর মিরাজের বিদায় নিশ্চিত করেন পেসার শ্যানন গাব্রিয়েল। ৬ চারে ১৪০ বলে ৫৭ রান করেন তিনি।
২৮১ থেকে ২৮৩ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে ৩শ’র নিচে গুটিয়ে যাওয়ার মুখে পড়ে বাংলাদেশ। সেটি রুখতে শেষ উইকেটে চেষ্টা করেছিলেন তাইজুল ইসলাম ও আবু জায়েদ। কিন্তু জায়েদকে শিকার করে স্বাগতিকদের ২৯৬ রানে থামান পেসার জোসেফ। ১৩ রানে অপরাজিত থেকে যান তাইজুল। ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল ৩২ ওভারে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন। এছাড়া গাব্রিয়েল ৩টি এবং জোসেফ ২টি উইকেট নেন।
বাংলাদেশের ইনিংস শেষে দ্বিতীয়বারের মতো ব্যাট করতে নেমে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০ রানে প্রতিপক্ষের ২ উইকেট তুলে নেন নাইম-মিরাজ। ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ৬ রানে নাইম এবং শায়নে মোসলেকে ৭ রানে থামান মিরাজ। আরেক স্পিনার তাইজুলও উইকেট শিকারের আনন্দে মাতেন। জন ক্যাম্পবেলকে ১৮ রানে বোল্ড করেন তিনি।
এরপর দিনের বাকি সময়ে বিপদ ছাড়া কাটিয়ে দেন এনক্রুমার বোনার এবং নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকান। বোনার ৮ ও ওয়ারিকান ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল-নাইম-মিরাজ ১টি করে উইকেট নেন।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















