শতায়ু হোন মাশরাফি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ৫ অক্টোবর ২০২০
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৩৭তম জন্মদিন সোমবার। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক। জীবনের ৩৭ বসন্ত কাটিয়ে ৩৮তম বছরে পা দিলেন তিনি।
২০০১ সালের নভেম্বরে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। জিম্বাবুয়ের বিপক্ষে ওই সফরেই ওয়ানডে অভিষেক হয় তার। ক্যারিয়ারে দীর্ঘ সময় ইনজুরির সঙ্গে লড়েছেন তিনি। ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট খেলতে পেরেছেন মাত্র ৩৬টি।
সবশেষ সাদা পোশাকে ম্যাশকে দেখা যায় ২০০৯ সালে। ক্রিকেটের দীর্ঘ পরিসরে মোট ৭৮ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে ৩ ফিফটিতে সংগ্রহ করেছেন ৭৯৭ রান।
মাশরাফি সবচেয়ে বেশি সফল ওয়ানডে ক্রিকেটে। ৫০ ওভারের আন্তর্জাতিক ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২০ ম্যাচ খেলেছেন তিনি। দেশের সর্বোচ্চ ২৭০ উইকেট শিকার করেছেন নড়াইল এক্সপ্রেস।
২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এক ম্যাচে মাত্র ২৬ রানে ৬ উইকেট ঝুলিতে ভরেন মাশরাফি। যা এখন পর্যন্ত ওডিআইতে টাইগারদের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। ব্যাট হাতে এ সংস্করণে তার সংগ্রহ ১৭৮৭ রান।
একই বছর দেশের প্রথম টি-২০ ম্যাচ দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে যাত্রা করেন মাশরাফি। আনুষ্ঠানিকভাবে এ ঘরানার ক্রিকেট থেকে তিনি বিদায় নেন ২০১৭ সালের এপ্রিলে। এর মাঝে ৫৪ ম্যাচে ৪২ উইকেট শিকার করেন খ্যাত অন্যতম আইকনিক ক্রিকেটার। পাশাপাশি ১৩৬ স্ট্রাইক রেটে করেন ৩৭৭ রান।
এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৪ পরবর্তী সময়ে তার হাত ধরে সেরা সাফল্য পেয়েছে দল। ম্যাশের নেতৃত্বে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, এশিয়া কাপের ফাইনালৈ খেলেছেন লাল-সবুজ জার্সিধারীরা।
এছাড়া প্রথমবার বহুজাতিক সিরিজের শিরোপা এসেছে মাশরাফির অধিনায়কত্বে। দেশের বাইরে ত্রিদেশীয় সিরিজের টাইটেল এসেছে তার অধীনেই। ওয়ানডেতে বাংলাদেশকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে ৫০টিতেই জিতেছেন। দেশের আর কোনো অধিনায়ক ৫০ জয়ে নেতৃত্ব দিতে পারেননি।
টি-২০তেও মাশরাফির নেতৃত্বে সর্বোচ্চ ১০ জয় পেয়েছেন টাইগাররা। এ ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনও অবসর নেননি তিনি। নিঃসন্দেহে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক লাখো মানুষের অনুপ্রেরণা। খেলোয়াড়দের জন্য মাঠ ও মাঠের বাইরে রোল মডেল।
কাকতালীয়ভাবে ২০১৪ সালের ৫ অক্টোবর জন্মগ্রহণ করে কিংবদন্তি মাশরাফির ছেলে সাহেল মুর্তজা। এদিন তারও জন্মদিন। লাইফটিভি পরিবারের পক্ষ থেকে বাপ-ছেলেকে শুভেচ্ছা। উভয়ই শতায়ু লাভ করুন। দেশ আরও উপকৃত হোক।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















