শ্বশুরবাড়ি সিলেটে প্রথমবার এলাম: মইন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১২ ৭ ফেব্রুয়ারি ২০২২
২০১৬ সালের জুলাইয়ে হলি আর্টিজানে হামলার ঘটনার কারণে ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই বাংলাদেশ সফরে আসতে রাজি হননি। ব্যতিক্রম ছিলেন অফস্পিনিং অলরাউন্ডার মইন আলি। যিনি নিজ আগ্রহেই এসেছিলেন বাংলাদেশের তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে। তবে এর পেছনে আবার ছিল অন্য আরেকজনের প্রভাব।
সেই অন্যজন আর কেউ নন, খোদ মইনের স্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ফিরোজা হোসেন। যার পারিবারিক আদি বাসস্থান সিলেটের পীর মহল্লা এলাকায়। মূলত স্ত্রীর আগ্রহের কারণেই বাংলাদেশ সফরে আসতে রাজি হয়ে যান মইন। কিন্তু সেবার নিজের শ্বশুরবাড়ির এলাকায় যাওয়া হয়নি মইনের। সবগুলো ম্যাচ খেলেছিলেন ঢাকা ও চট্টগ্রামে।
এবার প্রায় ছয় বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট খেলার সুবাদে নিজের শ্বশুরবাড়ির শহরে যেতে পেরেছেন মইন। শনিবার বিপিএলের সিলেট পর্ব খেলতে সেখানে চলে গেছে মইনের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। এর সুবাদেই প্রথমবারের মতো শ্বশুরবাড়ির শহরেও যেতে পারলেন মইন।
ছোটবেলায়ই পরিবার নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন ফিরোজা হোসেনের বাবা এম হোসেন। তবে দীর্ঘদিন থেকেছেন সিলেটের পীর মহল্লায় নিজের বাড়িতে। এখনও দেশে আসলে পীর মহল্লার বাড়িতেই ওঠেন তারা। তবে খেলোয়াড়ি ব্যস্ততার কারণে এর আগে কখনও স্ত্রীর সঙ্গে সিলেটে যাওয়া হয়নি ইংলিশ অলরাউন্ডারের।
এবার প্রথমবার সিলেটে গিয়ে আপ্লুত মইন আলি। তিনি নিজেও পাকিস্তানি বংশোদ্ভূত। তবে এখন পরিবার পরিজন নিয়ে ইংল্যান্ডেরই স্থায়ী বাসিন্দা। তাই তার কাছে বাংলাদেশ, পাকিস্তান কিংবা ইংল্যান্ড- সবগুলোকেই নিজের বাড়ির মতো মনে হয়। তবে প্রথমবার শ্বশুরবাড়ির এলাকায় যাওয়ার অনুভূতি যে আলাদা, সেটিও জানিয়েছেন মইন।
আজ সিলেটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয় প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশও বাড়ি, পাকিস্তানও বাড়ি, ইংল্যান্ডও বাড়ি। আমার কাছে সব একইরকম মনে হয়। আমার শ্বশুরবাড়ির সবাই এখানের। তাদের সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। আমি প্রথমবার সিলেটে এলাম। তারা সবসময় আমাকে বলে, সিলেটে চলো, সিলেটে চলো। কিন্তু সময় বের করতে পারি না।’
করোনাভাইরাসের সুরক্ষাজনিত কারণে জৈব সুরক্ষা বলয়ে থাকায় সিলেট শহর ঘুরে দেখা হবে না মইনের। সেই আক্ষেপ থাকলেও সিলেটে যাওয়ার খুশিই বেশি তার, ‘এবার সিলেটে এসে ভালো লাগছে। এটি দুঃখজনক যে (জৈব সুরক্ষা বলয়ের কারণে) বাইরে কোথাও যেতে পারবো না। তবে এখানে এসে খুব আনন্দিত আমি। কারণ আমার পরিবার এখানের। তাই সিলেটে এসে আমি অনেক খুশি।’
এসময় সিলেটি ভাষা শেখার আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি কিছু সিলেটি শব্দ জানি। সত্যি বলতে, আরও বেশি শিখতে পারলে ভালো হতো। আমি আরও শেখার চেষ্টা করবো, যেহেতু এখানে এসেছি। হোটেলে ছেলেরা আমার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলে। তাই আমাকে আরও সিলেটি শব্দ শিখতে হবে।’
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















