শ্রীলঙ্কার মাটিতেই হবে এশিয়া কাপ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪২ ২৩ এপ্রিল ২০২২
ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সঙ্কট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় জর্জরিত লঙ্কানরা। অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে রীতিমত বিধ্বস্ত দ্বীপ রাষ্ট্রটি। যে কারণে শঙ্কা জেগেছিল আসন্ন এশিয়া কাপ আয়োজন নিয়ে।
তবে সব শঙ্কার কালোমেঘ উড়িয়ে দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা। এশিয়া কাপের ১৫তম আসরটি শ্রীলঙ্কার মাটিতেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছন তিনি। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করার পর সবচেয়ে কঠিন সঙ্কটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে চলমান সমস্যার কারণে এসএলসি এ বছরের এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে বলেই ধরে নেয়া হয়েছিল।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র বলছে, দেশের খারাপ পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে এসএলসির। এজন্য এসিসি থেকে একটি আলটিমেটামও পেয়েছে এসএলসি। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে, এসএলসি আদৌ এশিয়া কাপ আয়োজন করতে পারবে কি-না।
তবে যত সমস্যাই থাকুক না কেন, আসন্ন এশিয়া কাপের আসরটি শ্রীলঙ্কার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন ডি সিলভা।
দেশীয় সংবাদমাধ্যমকে মোহন বলেন, ‘আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এটিই চূড়ান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সরে যাওয়ারও কোনো সুযোগ নেই।’
করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারও এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ।
তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদী এসিসি। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৫তম আসর, টি-টোয়েন্টি ফরমেটে। যাতে অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















