সতীর্থকে মারধরের দায়ে ৫ বছর নিষিদ্ধ ক্রিকেটার শাহাদাত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২০ ১৯ নভেম্বর ২০১৯
সতীর্থ একজন খেলোয়াড়কে মাঠে মারধর করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হলেন ক্রিকেটার শাহাদাত হোসেন। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে শাহাদাতকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নুর পক্ষ থেকে ক্রিকেটারের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করা হয়। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এ শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাচ্ছেন শাহাদাত।
পাঁচ বছরের এ শাস্তির শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা করা হয়েছে। অর্থাৎ আর অপরাধে না জড়ালে তিনি তিন বছর পরই ক্রিকেটে ফিরে আসার সুযোগ পাবেন।
জাতীয় দলের সাবেক এ পেসার জানিয়েছেন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন। জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে খুলনার বিপক্ষে ঢাকা বিভাগের হয়ে খেলেছিলেন শাহাদাত।
জাতীয় দলে দীর্ঘদিন খেলা এ পেসারের বিরুদ্ধে অভিযোগ ওঠে রোববার। অভিযোগে বলা হয়, বলের ঔজ্জ্বল্য বাড়ানো নিয়ে কথা বলার সময় শাহাদাত ক্ষিপ্ত হন সতীর্থ অফস্পিনার আরাফাত সানি জুনিয়রের ওপর। সেখানে উপস্থিত ম্যাচ রেফারি আখতার আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ম্যাচ রেফারি আখতার আহমেদ তৎক্ষণাৎ এ ক্রিকেটারকে আইন অনুযায়ীই ম্যাচের শেষ দুই দিনের জন্য বহিষ্কার করেন। সেখানেই গণমাধ্যমকে বলেন, আচরণবিধির লেভেল ৪ ভেঙেছেন শাহাদাত - যাকে অত্যন্ত গুরুতর বলে বর্ণনা করেন তিনি।
টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদীন গতকাল বলেন, এখানে উল্লেখ্য করা হয়েছে যে লেভেল ৪ ভেঙেছে শাহাদাত। এ ধারা ভাঙলে এক বছর থেকে শুরু করে আজীবনও নিষিদ্ধ হতে পারে।
টেকনিক্যাল কমিটির এক বৈঠকের পরে মঙ্গলবার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়, শাহাদাত হোসেনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
দেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এ ক্রিকেটারকে।
এর আগে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ উঠেছিল শাহাদত হোসেনের বিরুদ্ধে। এর জেরে তার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ২০১৬ সালে। বিষয়টি সেসময় আদালতেও গড়িয়েছিল।
ওই ঘটনার দু্দিন পর শাহাদাত হোসেনের সঙ্গে কথা হয় এক গণমাধ্যমকর্মীর। তাকে এ ক্রিকেটার বলেন, আমি তো আমার প্রতিপক্ষের গায়ে হাত তুলিনি, কাউকে পিটাইনি। আমি যা করেছি সেটা হলো ধাক্কা দিয়েছি।
তিনি আরও বলেন, আরাফাত আমার জুনিয়র ক্রিকেটার, ওকে নিয়েই আমি বিসিবির কাছে আপিল করতে যাবো। আমি ধাক্কা দিয়েছি, একটু 'গ্যানজাম' হয়েছে নিজেদের মধ্যে। এটাকে এতো বড় করে কেন দেখছে, আমি জানি না।
তবে শাহাদাত হোসেন স্বীকার করেন দোষ করেছেন। তিনি বলেন,অনেক বছর ধরে খেলছি আমি। আমি মাঠে কখনই খারাপ ব্যবহার করিনি, যেটা হয়েছে সেটা সময়ের ভুল।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















