সুপার টুয়েলভে খেলতে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে বাংলাদেশকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৩ ২০ অক্টোবর ২০২১
প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে পরাজিত হলেও স্বাগতিক ওমানের বিপক্ষে জয় পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই ছিটকে পড়ার আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে বাংলাদেশের। বাদ পড়ার আশঙ্কা দূর হওয়ার পর মাস্কাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার (২১ অক্টোবর) পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্সে। সংক্ষিপ্ত ভার্সনে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হারের পর টুর্নামেন্টে বেকাদায় অবস্থায় ফেলে দেয় বাংলাদেশকে। সুপার টুয়েলভে খেলার সমীকরণ কঠিন হয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওমানকে ২৬ রানে হারিয়ে লড়াইয়ে ফিরে আসে তারা।
ম্যাচ জয়ের পাশাপাশি বড় উদ্বেগের বিষয় রান রেটেও বেশ এগিয়েছে বাংলাদেশ। এক জয়ে দুই পয়েন্ট পেয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে তারা। তাদের রান রেট ০ দশমিক ৫০০। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। তাদের রান রেট ০ দশমিক ৬১৩। ওমানের বিপক্ষে ম্যাচের আগে রান রেটে বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে টেবিলের শীর্ষে আছে স্কটল্যান্ড। তাদের রান ০ দশমিক ৫৭৫। প্রথম ২ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিশ্চিত পাপুয়া নিউগিনির। স্কটল্যান্ডের রান রেটও ‘বি’ গ্রুপে বাংলাদেশের শীর্ষে থাকার সুযোগ থাকছে।
পরের ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতেই হবে এবং স্কটল্যান্ডের কাছে হারতে হবে ওমানকে। সেক্ষেত্রে রান রেটের হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে স্কটল্যান্ড। কারণ, স্কটিশদের চেয়ে ভালো রান রেট ওমানের। যা বাংলাদেশের জন্য আশীর্বাদ।
বাংলাদেশ-পাপুয়া নিউগিনির ম্যাচের পর মুখোমুখি হবে ওমান ও স্কটল্যান্ড। আসলে গ্রুপে সবার সুযোগ থাকছে। এমনকি গানিতিক পরিবর্তনে সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ থাকছে পাপুয়া নিউগিনিরও। যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে পিএনজি। যা সত্যিকার অর্থে অসম্ভব এবং ওমানের কাছে হারতে হবে স্কটল্যান্ডকে।
যদি পাপুয়া নিউগিনি জিতে এবং ওমান হেরে যায়, এতে তিন দল- বাংলাদেশ, পাপুয়া নিউগিনি ও ওমানের পয়েন্ট সমান ২ করে হবে। সেক্ষেত্রে রান রেটে নির্ধারণ হবে সুপার টুয়েলভের দল। তবে সমীকরণের চিন্তা বাদ দিয়ে ভালোভাবে ম্যাচটি জিততে চাইছে বাংলাদেশ।
ওমানের বিপক্ষে ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন সাকিব। ২৯ বলে ৪২ রান করার পর বল হাতে ২৮ রানে ৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচসেরা। জয়ের পর তিনি জানান, তারা এখন স্বস্তিতে আছেন এবং এই টুর্নামেন্টের বাকি ম্যাচে তাদের সেরা খেলা উপহার দিতে বদ্ধপরিকর।
সাকিব বলেন, ‘এই জয় দলের জন্য স্বস্তির। আমার বিশ্বাস, ড্রেসিংরুমে ভালো অনুভূতি হবে। স্কটল্যান্ডের কাছে হার অবশ্যই হতাশাজনক, কিন্তু তারা ভালো খেলেছে। যেমনটি আজ ওমান করেছে।’
তিনি আরও বলেন, ‘খেলায় ফিরতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমার মনে হয় সাইফুদ্দিন এবং মাহেদি সত্যিই ভালো বোলিং করেছে। এই জয়ের টার্নিং পয়েন্ট ছিলো, তাদের স্পেল। আমি মনে করি তারা তাদের আট ওভারে ৩০ রানের বেশি দেয়নি, যা সত্যিই আমাদের সাহায্য করেছে। উভয়েই বোলিংয়ের জন্য কৃতিত্বের দাবীদার।’
উইনিং কম্বিনেশন পরিবর্তন করা বাংলাদেশের জন্য কঠিন। সৌম্য সরকারের পরিবর্তে খেলতে নেমে ৫০ বলে ৬৪ রান করেন ওপেনার নাইম শেখ। এছাড়া সাকিব ৪২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৭ রান করেন। আর কোনও ব্যাটসম্যানই ওমানের বিপক্ষে ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি।
অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অফ-ফর্ম বাংলাদেশের জন্য হতাশার। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, সাকিবের মতো পাপুয়া নিউগিনির বিপক্ষে জ্বলে উঠবেন তিনিও। সর্বশেষ ২ ম্যাচে দারুণ বল করেছেন দলের প্রধান পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অনেক রান বাঁচিয়েছেন তারা।
তবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরুপ নয়। এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৪২টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৭ টি ম্যাচ খেলেছে এবং মাত্র ৬টিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাইপর্ব থেকেই ৫টি জয় এসেছে। সবশেষ জয়টি ওমানের বিপক্ষে। বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১টি ম্যাচ জিতেছে তারা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















