সোমালিয়া জলদস্যুদের জাহাজ জব্দ করলো ভারতীয় নৌবাহিনী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৯ ১৭ মার্চ ২০২৪
প্রায় ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে সোমালি জলদস্যুদের ছিনতাই করা একটি জাহাজ জব্দ করেছে ভারতীয় নৌবাহিনী। জাহাজটির ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণ করেছে জাহাজে থাকা ৩৫ জলদস্যুর সবাই। শনিবার ভারতের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
জব্দ করা মাল্টার পতাকাবাহী ওই বাল্ক কার্গো জাহাজটির নাম এমভি রুয়েন। সোমালি জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ ছিনতাইয়ের সময় এমভি রুয়েন নামে মাল্টার পতাকাবাহী ওই জাহাজটি ব্যবহার করে থাকতে পারে বলে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের ধারণা।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। নাবিকরা সবাই বাংলাদেশী।
ভারতীয় নৌবাহিনী এবং বিশেষ কমান্ডোদের একটি দল গত শুক্রবার এমভি রুয়েন জব্দ করার অভিযান শুরু করে। জাহাজটি গত বছর ১৪ ডিসেম্বরে ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। পরে জলদস্যুরা অন্যান্য জাহাজ ছিনতাই করতে এমভি রুয়েন ব্যবহার করা শুরু করে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, এমভি রুয়েনকে কোণঠাসা করতে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। এছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি জাহাজ, ড্রোন, উড়োজাহাজ এবং মেরিন কমান্ডোরা এই অভিযানে অংশ নেন।
একটি ভারতীয় উড়োজাহাজ এমভি রুয়েনের উপর দিয়ে উড়ে গেলে জলদস্যুরা সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। নৌবাহিনীর পক্ষ থেকে এ অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জাহাজের ডেকের উপর দিয়ে একজন জলদস্যু হেঁটে যাচ্ছে। সে তার রাইফেল দুইবার তাক করে এবং নৌবাহিনীর উড়োজাহাজ লক্ষ্য করে গুলি চালায়।
ভারতীয় নৌবাহিনী ওই জলদস্যুদের আত্মসমর্পণ করতে আর জাহাজটিতে কোনো বেসামরিক তাদের হাতে আটক থাকলে তাদের ছেড়ে দিতে বলে। এ নিয়ে কয়েকঘণ্টা ধরে চাপাচাপি শেষে দস্যুরা পরাস্ত হয় এবং আত্মসমর্পণ করে।
শনিবার ভারতীয় নৌবাহিনী সফলভাবে এমভি রুয়েন এর নিয়ন্ত্রণ নেয়। ভারতীয় নৌবাহিনী জানায়, এই অভিযানে কেউ হতাহত হয়নি। তারা এমভি রুয়েন নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটিতে অবৈধ কোনো অস্ত্র বা অন্যান্যা অবৈধ কিছু আছে কিনা তা তল্লাশি করে দেখেছে।
সোমালি জলদস্যুরা গত এক দশক ধরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। কিন্তু গত বছরের শেষ দিকে তাদের আক্রমণের পুনরুত্থানের আগ পর্যন্ত তারা সুপ্ত অবস্থায় ছিল। জলদস্যুদের দমনে ভারত সরকার লোহিত সাগরে পূর্বপ্রান্তে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ভারতীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, গত ১ ডিসেম্বর থেকে অন্তত ১৭টি জাহাজ ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা বা সন্দেহভাজন জলদস্যুদের জাহাজের আশেপাশে দেখা গেছে।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে















