সৌদি আরবে ভ্রাম্যমাণ করোনা হাসপাতাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৮ ১ মে ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যেও। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতেই করোনা আক্রান্তের সংখ্যা ও প্রাণহানি বেশি। রোজ হাজার হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছেন।
রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে এখন আর বেড সংকুলান হচ্ছে না। তাই মক্কার ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দুই কিলোমিটার দূরে কুদাই নামক স্থানে ১০০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন করতে যাচ্ছে সরকার।
মক্কার স্বাস্থ্য বিষয়ক অধিদফতরের প্রধান ওয়ায়েল বিন হামজা সম্প্রতি ওই স্থান পরিদর্শন করেছেন। বলেছেন, করোনা আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিতকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা কার্যক্রম চালু আছে। এই হাসপাতাল তারই ধারাবাহিকতার অংশবিশেষ। এতে ভেন্টিলেটরসহ চিকিৎসার যাবতীয় সরঞ্জাম ও লোকবল থাকবে। প্রয়োজনে আমরা এ রকম আরও হাসপাতাল তৈরি করব।
করোনার প্রকোপ থেকে রেহাই পেতে লকডাউনের পরও আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে সৌদিতে। এর মধ্যে পবিত্র মক্কা, মদিনা, রিয়াদ ও জেদ্দার মত ঘনবসতিপূর্ণ এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
করোনার প্রাণহানি ও আক্রান্তদের পরিসংস্থান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদিতে ১ হাজার ৩৫১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মারা গেছেন মোট ৫জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬২ জনের। সুস্থ হয়ে ফিরেছেন ৩ হাজার ১৬৩ জন।
জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। বৈধ-অবৈধ সব নাগরিকের জন্য করোনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।
করোনাভাইরাস এরইমধ্যে বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।প্রাণহানি ২ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। আর আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজারের বেশি।
বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮ টায় করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ৩৪ হাজার ১০৫ জন ।
এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৩ লাখ ৮ হাজার ২৮৩ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৮১ হাজার ৭৬৪ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৯৪৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ ৩৯ হাজার ১৫৮ জন।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










