হতাশ-খুশি ডোমিঙ্গো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪০ ৩ অক্টোবর ২০২০
শ্রীলংকা সফর স্থগিত হওয়ায় হতাশার সঙ্গে খুশির মাত্রাও আছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর। সিরিজ না হওয়ায় হতাশা ঝরেছে তার কণ্ঠে। তবে তিনি মনে করেন, ১৪ দিনের কোয়ারেন্টিনে আটকে থাকা কঠিনই হতো।
কোয়ারেন্টিন ইস্যুতে কয়েক দিন আগে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সিরিজ স্থগিত হয়েছে। সফরকারী দলের ১৪ দিনের কোয়ারেন্টিনে অনড় ছিল লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)। লংকা সফর করলে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, এসময়ে অনুশীলনের সুবিধা পাবেন না তামিম-মুশফিরা। তবে বাংলাদেশ চেয়েছিল, সাতদিনের কোয়ারেন্টিন ও অনুশীলনের সুবিধা।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেন, শ্রীলংকা সফর হচ্ছে না বলে, আমি খুব হতাশ। তবে আমার মতে, দলের ওপর যেসব শর্ত দেয়া হয়েছিল; তাতে বিসিবি রাজি না হওয়ার সিদ্বান্ত সঠিক ছিল।
তিনি বলেন, প্রস্তুতি ছাড়া ঘরে আটকে সময় নষ্ট করা এবং ১০ দিনের মধ্যে একটি টেস্ট খেলা আমাদের পক্ষে খুব কঠিন হতো। আমি এ সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করে ডোমিঙ্গো জানান, খেলোয়াড়রা যদি শ্রীলংকায় ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতো, তাহলে তারা মানসিকভাবে ভেঙে পড়তো। আমাদের দু’জন খেলোয়াড় পাঁচ-ছয় দিন ধরে আইসোলেশনে আছেন। তারা জানিয়েছেন, মানসিক দিক বিবেচনায় এটি অত্যন্ত কঠিন।
তিনি বলেন, শারীরিক দিক ভুলে, আমরা একটি হোটেলের ছোট রুমে ১৪ দিন আটকে থাকব। এটি অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি মনে করি, কিছু খেলোয়াড়ের মধ্যে আলোচনা হয়েছে। তবে এটি পুরোপুরিভাবে বোর্ডের সিদ্বান্ত।
টাইগার কোচ বলেন, সিরিজ খেলতে না পারার হতাশ রয়েছে। তবে খেলোয়াড়রা বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তারা আরও বুঝতে পারছে ১৪ দিনে একটি ঘরে আটকে থাকলে মানসিকভাবে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কয়েকজন এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হতে পারে। তবে এক বা দু’জনের জন্য এটি কষ্টদায়ক ব্যাপার। এ সিদ্ধান্তগুলো নেয়ার সময়, প্রত্যেকের অনুভূতি বিবেচনা করতে হবে। বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু লংকা সিরিজ স্থগিত হওয়ায় এ বছর বাংলাদেশের কোনও আন্তচর্জাতিক ম্যাচ নেই। এতে ক্রিকেটারদের ঘাটতি থেকে যায়। তবে এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নন ডোমিঙ্গো। খেলোয়াড়দের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন বলে খুশি তিনি। পাশাপাশি পুরোপুরি প্রস্তুত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরার সুযোগ পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, অনুশীলন শুরু করার সিদ্বান্ত, নিজেদের ম্যাচ ও ঘরোয়া আসর খেলোয়াড়দের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করবে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরতে আসতে পারবে তারা।
দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, দীর্ঘ দিন যাবত আমরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের পর প্রায় সাত মাস এ ক্রিকেট থেকে দূরে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা ভালো সিরিজ খেলেছি।
ডোমিঙ্গো বলেন, বিসিবি কিছু ঘরোয়া লিগ করছে। ডিসেম্বরে খেলার জন্য বাইরের দেশ থেকে দু’একটি আমন্ত্রণ এসেছে। এখনও কিছু নিশ্চিত করা হয়নি। আমি মনে করি, সঠিকভাবে ঘরোয়া ক্রিকেট হওয়া প্রয়োজন। কোচ হিসেবে, আমি প্রথমে ছেলেদের ঘরোয়া ক্রিকেটে খেলতে পছন্দ করব। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে যাবে। যদি কোনও ঘরোয়া ক্রিকেট থাকে, সেটি প্রথম শ্রেণির ক্রিকেট।
একইসঙ্গে বিসিবি আয়োজিত খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ে খুশি ডোমিঙ্গো।
তিনি বলেন, আমি মনে করি, আমরা খুবই ভাগ্যবান, ব্যক্তিগত অনুশীলনের আয়োজন করে বিসিবি দুর্দান্ত কাজ করেছে।
টাইগার কোচ বলেন, গত তিন-চার মাস ধরে ছেলেরা অনেক বেশি ব্যস্ত। আমরা এখানে প্রায় এক মাস ধরে আছি। তারা যে কাজ করছে, তাতে আমি গর্বিত। ওরা ভালো শারীরিক অবস্থায় আছে। অনেক খেলোয়াড় নেটে ভালো অবস্থায় আছে। বোলাররা নিজেরাই ফিট হয়েছেন। তাসকিনকে অবিশ্বাস্য লাগছে। এটি দারুণ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















