হ্যাটট্রিক হারের পর স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৫ ৭ আগস্ট ২০২১
আজ আর বোলাররা ম্যাচ জেতাতে পারলেন না বাংলাদেশকে। বাংলাদেশের দেওয়া ১০৫ রানের লক্ষ্যটা ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে একটা সময় পর্যন্ত ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ। ৬৫ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়েছিলেন মোস্তাফিজ-নাসুমরা। যদিও শেষ রক্ষা হয়নি।
সপ্তম উইকেটে অ্যাস্টন টার্নার আর অ্যাস্টন অ্যাগারের দারুণ জুটিতে মূলত ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয় অস্ট্রেলিয়া। ৬৫ রানে ৫ উইকেট হারানোর পর দুজনের ৩৪ রানের জুটিতে ম্যাচটা নিজেদের দিকেই রাখে তারা। এ জুটি ভাঙে দলীয় ৯৯ রানে। পেসার শরিফুল ইসলামের বলে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ২৭ রান করে অ্যাাগার ফেরেন দলের জয় প্রায় নিশ্চিত করে। বাকি কাজটা সেরেছেন টার্নার আর অ্যান্ড্রু টাই।
এই জয়ে টানা তিন হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজও শুরুতেই উইকেট হারায় তারা। অফ-স্পিনার মেহেদী হাসানের প্রথম ওভারেই বোল্ড হন ম্যাথু ওয়েড (২)। চার ম্যাচে এ নিয়ে তিন বারই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মেহেদী। শুরুতে উইকেট হারানোর চাপটা সরাতে চেয়েছিলেন ড্যান ক্রিস্টিয়ান। সফলও হয়েছেন তিনি।
প্রথম ওভারে মেহেদীকে চার মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন। আভাস দেওয়া ঝড়টা গেল সাকিবের ওপর দিয়ে। আজ ব্যাটিংয়ে তিনে উঠে আসা ক্রিস্টিয়ান চতুর্থ ওভারে সাকিবকে পাঁচটি ছক্কা মারেন। ক্যারিয়ারে এই প্রথম এক ওভারে পাঁচটি ছক্কা খেলেন এই বাঁহাতি স্পিনার। তবে ওভারে ৩০ রান দেওয়া এবারই প্রথম নয় সাকিবের জন্য। এর আগে ২০১৯ সালে জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল সাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন।
তবে পাওয়ার প্লের শেষ দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ওপেনার বেন ম্যাকডারমটকে (৫) এলবিডব্লু করে ফেরান নাসুম আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। বিপজ্জনক হয়ে ওঠা ক্রিস্টিয়ানকে কাভার পয়েন্টে শামীমের হোসেনের ক্যাচে পরিণত করে ফিরিয়েছেন ৩৯ রানে। ক্রিস্টিয়ানের বিদায়ের পর পরের ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চাপ সামলিয়ে দারুণ ব্যাটিং করে বাকি পথটা এগিয়ে নিয়েছেন অ্যাস্টন টার্নার আর অ্যাস্টন অ্যাগার জুটি।
এর আগে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ১০৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। রান করতে রীতিমতো সংগ্রাম করেছেন নাঈম-সাকিবরা। প্রথম তিন ম্যাচে (২,০,২) রানের পর আজ ৮ রানে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। আরেক ওপেনার নাঈম ১৫তম ওভার পর্যন্ত উইকেটে থাকলেও ছন্দ পাননি একদমই। মিচেল সোয়েপসনের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২৮ রান করে। এ জন্য অবশ্য নাঈমকে খেলতে হয়েছে ৩৬ বল।
সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা লেগ স্পিনার সোয়েপসন পরে ফিরিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসানকে। আজ অস্ট্রেলিয়ার সেরা বোলারও এই লেগ স্পিনার। চার ওভারে ১৪ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩টি। অস্ট্রেলিয়ান পেসার আর স্পিনারদের দারুণ সমন্বয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। শেষ দিকে অলরাউন্ডার মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংসে ১০৪ রানের স্কোর গড়েও অবশ্য শেষ রক্ষা হয়নি।
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
















