ঢাকা, ২০ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৫১৪

১৬ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৮:৫২ ২২ সেপ্টেম্বর ২০২০  

দেশে করোনা সংক্রমণের কারণে টানা ছয় মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল। পরিস্থিতির অবনতি না হলে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সিনেমা হল খুলছে। সোমবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আলোচনা করে আমরা যে ঐকমত্যে উপনীত হয়েছি সেটি হচ্ছে- যদি করোনা পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে, ট্রেন্ডটা যদি কমতির দিকেই থাকে, তাহলে ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলতে পারি। এ বিষয়ে আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সম্মতি গ্রহণ করব।

হাছান মাহমুদ বলেন, সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে হবে। ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসন বিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসন বিন্যাস করতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।

বৈঠকের পর বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি।