২৫ বছরের জেল হতে পারে বাইডেন পুত্র হান্টারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ১২ জুন ২০২৪
আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন (৫৪)। মঙ্গলবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত ফৌজদারি অপরাধের তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। খবর: রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, হান্টার বাইডেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ, আগ্নেয়াস্ত্র কেনার সময় তিনি মিথ্যা তথ্য দেন। দ্বিতীয় অভিযোগ, অস্ত্র বিক্রেতার নথিপত্রে মিথ্যা তথ্য থাকার বন্দোবস্ত করেন এবং তৃতীয় অভিযোগ, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কাছে রাখা। আদালত সাজা ঘোষণার জন্য কোনো তারিখ নির্ধারণ করেননি। তবে ১২০ দিনের মধ্যে এ ঘোষণা আসবে অর্থাৎ আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই সাজা শুরু হতে পারে তার।
সিএনএন জানায়, আমেরিকার আইন অনুযায়ী তিনটি ফৌজদারি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল এবং ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালের বন্দুক কেনার জন্য প্রয়োজনীয় ফর্মগুলোতে মিথ্যা বিবৃতি দেয়ার জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিযুক্ত করা হয়েছিল ৫৩ বছর বয়সি হান্টারকে। ফর্মে সেই বিবৃতির ভিত্তিতে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়েছিল তাকে। ২০১৮ সালের অক্টোবর মাসে ১১ দিনের জন্য অবৈধ ভাবে বন্দুকটি নিজের কাছে রেখেছিলেন বলেও অভিযোগ প্রমাণিত হয়েছে হান্টারের বিরুদ্ধে।
রিপাবলিকানরা অভিযোগ করেন, বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন, তখন হান্টারের বিভিন্ন ব্যবসায়িক আর্থিক লেনদেন থেকে লাভবান হয়েছিলেন তিনিও। তাদের দাবি, ২০১৫-’১৬ সালে ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন জো বাইডেন তৎকালীন দুর্নীতিগ্রস্ত ইউক্রেনীয় সংস্থাকে রক্ষা করতে হস্তক্ষেপ করেছিলেন। সেই বোর্ডে উপস্থিত ছিলেন হান্টারও।
এমনকি, অতিরিক্ত মদ্যপান এবং মাদকের নেশায় জড়িত হওয়ায় পুত্রের আচরণ বাইডেনের প্রচারে ব্যাঘাত ঘটিয়েছিল বলে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টির একাংশ অভিযোগ তুলেছিল।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ










