৩টি ধমনীতে ব্লকেজ, অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্থিতিশীল সৌরভ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ২ জানুয়ারি ২০২১
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য যোগাযোগ করা হয়েছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের সঙ্গে।
শনিবার সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। এরপরই দ্রুত সাবেক ভারত অধিনায়ককে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০.৩০ নাগাদ বাড়িতে জিম করছিলেন তিনি। আচমকা মাথা ঘুরে পড়ে যান দাদা। বুকেও ব্যথা অনুভব করেন। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। ইমার্জেন্সিতে ভর্তি করা হয়।
উডল্যান্ড হাসপাতাল প্রাথমিক মেডিক্যাল ব্যুলেটিনে জানিয়েছে, দুপুর ১টায় হাসপাতালে আসেন সৌরভ। ওই সময় তার পালস রেট ছিল ৭০/মিনিট। ব্লাড প্রেসার ১৩০/৮০েএমএম। ইসিজি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। দাদার বুকে বসানো হয়েছে স্টেন্ট।
এছাড়া সৌরভের মোট তিনটি হৃদ-ধমনীতে ব্লকেজ মিলেছে। এর মধ্যে যেটি সবচেয়ে বিপদের, সেটি সরাতে একটি স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ব্লকেজ এবং ওপেন হার্ট বাইপাস সার্জারি নিয়ে সোমবার সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।
হাসপাতাল সংবাদ সম্মেলনে জানায়, স্টেন্ট বসানোর পর কেবিনে সরানো হয়েছে সৌরভকে। তিনি এখন স্থিতিশীল রয়েছেন, কথাও বলেছেন। তবে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন সাবেক ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান।
'মহারাজের' অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরাও। রাজ্য সরকারের পক্ষেও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সৌরভকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভের 'দ্রুত আরোগ্য' কামনা করেছেন তিনি। হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, প্রিন্স অব ক্যালকাটা ভালো আছে। চিকিৎসকরা খুব ভালো কাজ করেছেন।
সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে বিজেপি। রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের মাধ্যমে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। সবরকম 'সাহায্যের' আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুইট করে সুস্থতা কামনা করেছেন রাজ্যপাল ধনখড়ও। সৌরভকে দেখতে হাসপাতালেও আসেন তিনি।
২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এর আগে বছর শেষে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে ঘণ্টা দুয়েক বৈঠক করেন সৌরভ। যা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতিতে। এরপর দিল্লিতে অরুণ জেটলির মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অমিত শাহ’র সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। ফিরে এসে সাক্ষাৎ করেন শিলিগুড়ির মেয়র তথা সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্যের সঙ্গে।
সব মিলিয়ে সৌরভের রাজনীতিতে অভিষেকের খবরে সরগরম রাজনৈতিক মহল। যদিও তিনি নিজে বরাবরই 'জল্পনা ছড়াবেন না' আবেদন করেছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ ও দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্রিকেট জগতের অনেকেই।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







