৩১ জানুয়ারি থেকে বিসিএল শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৩ ২৩ জানুয়ারি ২০২০
আবারো হুটহাট করে শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
বিসিএলের অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ৩১ জানুয়ারি। আগামী ২৭ জানুয়ারি বিসিবিতে হবে প্লেয়ার্স ড্রাফট।
জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ ক্রিকেটারকে নিয়ে হবে বিসিএল। প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলবেন জাতীয় দলের খেলোয়াড়রা। বিসিএলে সুযোগ পেতে খেলোয়াড়দের দিতে হবে বিপ টেস্ট। ২৬ জানুয়ারি মিরপুরে হবে বিপ টেস্ট।
দুই ফ্র্যাঞ্চাইজি এবং বিসিবির দুই দল নিয়ে এবার হবে বিসিএল। দুই ফ্র্যাঞ্চাইজি দল ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। বিসিবি নিজেদের খরচে চালাবে সাউথ জোন ও নর্থ জোন দল।
দুই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বৃহস্পতিবার মিরপুরে বৈঠকে বসেছিল বিসিবি। সেখানে বিসিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়। পাশাপাশি নেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।
এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে। মূলত ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ডাবল লিগ পদ্ধতিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। ফলে বিসিএলে অংশগ্রহণ করতে যাওয়া খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়ছে। বিসিবি ১ লাখ টাকা ম্যাচ ফির প্রস্তাব করেছিল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা তাতে রাজি ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ ফি ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয় এবং দৈনিক ভাতা ২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত হয়।
বৈঠক শেষে বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বিসিএল আমরা ৩১ জানুয়ারি শুরু করতে যাচ্ছি। প্রাইম ব্যাংক এবারের আসরে থাকছে না। আমরা ফ্র্যাঞ্চাইজি খুঁজছি। এখন সময় অনেক অল্প। কেউ না আসলে বিসিবিকে দায়িত্ব নিতে হবে দল চালানোর জন্য।’
শুরুতে বিসিবির পরিকল্পনা ছিল প্রিমিয়ার লিগ আয়োজনের। সেখানে হুট করেই বিসিএল আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর পেছনে জাতীয় দলের খেলোয়াড়দের প্রস্তুতির কথা বলেছেন খালেদ মাহমুদ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















