৬৮ বছরের রেকর্ড ভাঙলো কলকাতার তাপমাত্রা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৫ ১ মে ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রার রেকর্ড ছাড়াল। আপাতত বৃষ্টি নিয়ে কোনো সুখবর নেই। এরই মধ্যে কলকাতার তাপমাত্রা ভেঙে ফেলেছে বিগত ৬৮ বছরের রেকর্ড। পশ্চিমবঙ্গে আজ বুধবারও তাপপ্রবাহ কমার কোনো আশার বাণী শোনাতে পারিনি কলকাতার আলীপুর আবহাওয়া অধিদপ্তর।
আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পারদ উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আজ কলকাতা মহানগর ও এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোরও একই পরিস্থিতি। সকাল থেকে রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে।
আবহাওয়া দপ্তর বলছে, আজও কলকাতাসহ রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট বজায় থাকছে। আগামীকাল বৃহস্পতিবারও রেড অ্যালার্ট জারি থাকবে এই জেলাগুলোতে। এ ছাড়া অন্যান্য জেলার বেশ কয়েকটি জায়গায় জারি থাকছে ইয়েলো অ্যালার্ট।
মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি।
এর আগে, শেষবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৫৪ সালে। সে বছর এপ্রিলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ড ভাঙতে না পারলেও গতকাল কলকাতার ইতিহাসে ৬৮ বছরের মধ্যেই সর্বোচ্চ জায়গায় উঠেছিল তাপমাত্রার পারদ।
এদিকে, গরমে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকা বা বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। সঙ্গে হালকা রঙের পাতলা ঢিলেঢালা, সুতির কাপড় পরতে বলা হয়েছে। একই সঙ্গে মাথা ঢেকে রাখতে কাপড়, টুপি বা ছাতা ব্যবহার করতেও বলেছে তারা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







