ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ফারিয়া

প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে হবু বর ইফতেখার আলমের সঙ্গে আংটি বদল করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দু’জনের মধ্যে ৭ বছরের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান দিলেন এই নায়িকা।
আংটি বদলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল।

০৪:৫০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

বাজেটে জীবন-জীবিকার বিষয়ে অগ্রাধিকার দিন: বিএনপি

২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে জোর না দিয়ে মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার তাগিদ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বাজেট ভাবনা: অর্থবছর ২০২০-২১’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তাগিদ দেন।

০৪:৪৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা!

আয়োজক দেশ ছিল পাকিস্তান। চিরশত্রু ভারত তাদের মাটিতে যেতে অস্বীকার করায় এতদিন এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেছে। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানালেন, টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

০৪:৪৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

এ মুহূর্তে একমাত্র ব্যাধি বর্ণবাদ: রাহিম

ইংল্যান্ডের বিশ্বনন্দিত ফুটবলার রাহিম স্টার্লিং বলেছেন, এ মুহূর্তে বর্ণবাদ হচ্ছে একমাত্র ব্যাধি।

০৪:৩৯ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

মৃত্যু-আক্রান্তে রেকর্ড ভাঙছে করোনা

করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৭৫ জনে। আর এ সময়ে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন আক্রান্ত হয়েছেন।

০৪:২১ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

কুয়েতে ‘রিমান্ডে’ এমপি পাপুল

অবৈধভাবে কুয়েতে মানবপাচারের চক্রে জড়িত থাকার অভিযোগে আটক বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে রিমান্ডে নেয়া হয়েছে। কুয়েতের সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেয় কুয়েতের পাবলিক প্রসিকিউটর।

সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১০:১২ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার সুমনা

পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে ব্রুনাইয়ে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।  সোমবার আনুষ্ঠানিক ঘোষণা এলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বাংলাদেশের সঙ্গে নানা কারণে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্রুনাই দারুস সালামে সুমনাই হবেন ঢাকার পাঠানো প্রথম নারী রাষ্ট্রদূত।

১০:০৭ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

সংসদের ৪৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত

আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৩ জনের রেজাল্ট পজিটিভ এসেছে। অথচ তাদের অধিকাংশের শরীরে তেমন কোনো উপসর্গ ছিলো না।

সোমবার সংসদ মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আরিফুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

১০:০৪ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ান নিয়োগে প্রজ্ঞাপন

 করোনাভাইরাস মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট, ১৬৫০ মেডিকেল টেকনিশিয়ান ও ১৫০ কার্ডিওগ্রাফার নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

১০:০০ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

রেড জোনে গরিবের ঘরে  খাবার-ওষুধ পৌঁছে যাবে 

করোনা সংক্রমণ প্রতিরোধে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা জোনভিত্তিক ভাগ করে  ১৪ থেকে ২১ দিন পর্যন্ত লকডাউনে রাখা হবে। লকডাউন সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেবে সরকার। পরীক্ষামূলকভাবে এমন লকডাউন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কয়েকটি এলাকায় করা হচ্ছে। শহরে এর কার্যকারিতা দেখে দেশব্যাপী প্রয়োগের চিন্তা করবে সরকার। 

০৯:৫৭ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

পশ্চিমবাংলা ৩০ জুন পর্যন্ত লকডাউন

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পশ্চিমবাংলায় ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার প্রশাসনিক ভবন নবান্ন থেকে তিনি এ ঘোষণা দেন।

রাজ্যে পরিযায়ী শ্রমিক ফেরায় করোনা বাড়ছে বলে দাবি করে মমতা বলেন, মানুষের যাতায়াতেই করোনা বাড়ছে।

০৯:৫৪ এএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

করোনা: নিরাপদ থাকতে অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের করণীয় 

সব জায়গায় এখন একটাই আলোচনা করোনাভাইরাস। সচেতনতাই পারে একে প্রতিরোধ করতে। তাই সবসময়ের মতো শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের প্রতি অবশ্যই অধিক যত্নশীল হতে হবে এ সময়েও।

০৭:১৭ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

দিনে ৬বার হাত ধুলে করোনা সংক্রমণ কমে!

দিনে অন্তত ছয় থেকে ১০বার হাত ধুলে করোনাভাইরাসের সংক্রমণ কমবে। সম্প্রতি ব্রিটেনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

০৭:০৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

বাংলাদেশকে না পেলে ঘরোয়া টি-টোয়েন্টিতে মনোযোগ দেবে শ্রীলংকা

পূর্ব নির্ধারিত শ্রীলংকা সফরের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী।

০৬:২৮ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

`প্লাজমা থেরাপি` নিয়ে দেশে কী হচ্ছে?

করোনাভাইরাস রোগীদের প্লাজমা থেরাপি দেয়া নিয়ে দেশে সম্প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। কোভিড-১৯ আক্রান্ত হয়ে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন,

০৫:৫৮ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনায় সৌদি রাজপুত্রের মৃত্যু, হজ অনিশ্চিত

করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে সৌদি আরবের রাজ পরিবারে। রিয়াদের গভর্নরকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। রাজ পরিবারের একশ ৫০ জন আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে রাজ পরিবারের এক সদস্যের মৃত্যুও হয়েছে বলে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে।

০৫:৪৪ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ডা. জাফরুল্লাহর অবস্থা সংকটাপন্ন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি করোনাভাইরাস আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা চার দিন ধরে স্থিতিশীল রয়েছে।

 সোমবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানান।

০৫:৪৩ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

আগামী দিনগুলো ভয়ংকর হতে পারে- কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনা পরিস্থিতি অবনতিশীল। সাবধান না হলে আগামী দিনগুলো আরও ভয়ংকর হতে পারে।
তিনি বলেন, এ অবস্থায় শেখ হাসিনা সরকার জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় কিছু পদক্ষেপ নিয়েছে।

০৫:৪১ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনা: ফেসবুক প্রেসক্রিপশন

আপনি কি চিকিৎসক? আপনি কি ফার্মাসিস্ট? রোগ ও ওষুধ বিশেষজ্ঞ? আপনি যদি এ সম্প্রদায়ের কেউ না হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে রোগ ও ওষুধ সম্পর্কে কাউকে কোনো পরামর্শ দেবেন না।

০৫:১৬ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

আগামী শিক্ষাবর্ষের জন্য ৩৫ কোটি বই

আগামী ২০২১ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপানো হবে। এ জন্য ব্যয় হবে প্রায় সাড়ে ১১’শ কোটি টাকা

০৪:৫০ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জন মারা গেছেন

দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসে ৯৩০ জন প্রাণ হারালেন।

০৪:৩৩ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

পানি পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

 

বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনভাইরাস। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই করোনাকালীন এই সময়ে নিজের যত্ন নেওয়াট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়াটা অত্যন্ত জরুরী। তাতে করে কোনোভাবে যদি ভাইরাসের সংস্পর্শে এসেও পড়েন, তাও দেহ তার সঙ্গে লড়াই করতে সক্ষম হবে।

বেশ কয়েকটি খাবার এবং পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রোগজনিত ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে। এছাড়া পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। পানি যেভাবে স্বাস্থ্যের উপকার করে সেটি তুলে ধরা হল।

০৪:১৬ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ফোন নাম্বারের আগে প্লাস চিহ্ন দেখালে কল ধরবেন না!

পাঁচটি দলে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে দেশের গ্রাহকদের মোবাইল ব্যাংকিংয়ের (ডেবিট-ক্রেডিট কার্ড) গোপন তথ্য হাতিয়ে নিচ্ছিল সংঘবদ্ধ একটি প্রতারকচক্র। সম্প্রতি এমন কিছু অভিযোগের তদন্তে নেমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে রাজধানী ও ফরিদপুরের ভাঙ্গা থানা এলাকায়  অভিযানে সংঘবদ্ধ প্রতারকচক্রটির ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে  র‌্যাব।

০৯:৩৪ এএম, ৮ জুন ২০২০ সোমবার

করোনায় মহানগর বিএনপির সেক্রেটারি হাসানের মৃত্যু

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনাভাইরাসে আক্রা্ন্ত হয়ে মারা গেছেন। রোববার রাত ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রাতে  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহসান উল্লাহ রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান।

০৯:২৯ এএম, ৮ জুন ২০২০ সোমবার