ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

১১৮১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধার ভুয়া সনদ বাতিল করেছে সরকার। তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক রোববার (৭ জুন) গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

০৯:২৫ পিএম, ৭ জুন ২০২০ রোববার

রেড, ইয়েলো, গ্রিন জোনে মানতে হবে যেসব নিয়ম

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। এরই মধ্যে কোথায় কী ধরণের অঞ্চল হবে সেই ব্যাপারে নিজেদের ওয়েবসাইটে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

০৮:১১ পিএম, ৭ জুন ২০২০ রোববার

বাংলাদেশে করোনা টেস্টের ফলাফল নিয়ে সন্দেহ

বাংলাদেশে করোনাভাইরাস রোগি শনাক্ত করতে যেভাবে টেস্ট করা হচ্ছে, তাতে প্রকৃত চিত্র ফুটে উঠছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তারা আশংকা করছেন, সম্ভাব্য রোগীদের নাক ও মুখ থেকে ঠিকমতো নমুনা সংগ্রহ করা হচ্ছে না।

০৭:৩১ পিএম, ৭ জুন ২০২০ রোববার

করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

২০১৯ সালের ৩১ ডিসেম্বরে শুরু হয় মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এর পর ১১ জানুয়ারি চীনে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সেই থেকে এখন পর্যন্ত এ প্রাণঘাতি ভাইরাসে বিশ্বজুড়ে ৪ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 

০৬:৩২ পিএম, ৭ জুন ২০২০ রোববার

এমপি কাজী শহীদ কুয়েতে গ্রেফতার

বাংলাদেশ সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতে গ্রেফতার হয়েছেন। গতকাল রাতে তিনি গ্রেফতার হন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম এ তথ্য দিয়েছেন। 

০৫:৫২ পিএম, ৭ জুন ২০২০ রোববার

সিআরপিকে ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রকে (সিআরপি) ১০ কোটি টাকা অনুদান প্রদান করেছেন।

০৫:৩৭ পিএম, ৭ জুন ২০২০ রোববার

পালক ছেলে ইমামের হাতে খুন হলেন নিঃসন্তান দম্পতি

নিজের সন্তান না থাকায় মসজিদের ইমামকে সন্তানের মত আদর করাই কাল হলো ব্যাংকার দম্পতির। পালক ছেলে ইমামের হাতে খুন হলেন নিঃসন্তান দম্পতি।  শহরের দিলালপুর মহল্লায় স্ত্রী ও পালিত মেয়েসহ সাবেক ব্যাংক কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

০৫:২৬ পিএম, ৭ জুন ২০২০ রোববার

স্পিনার হরভজন সিং এবার চলচ্চিত্রে

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা স্লো স্পিনার হরভজন সিং এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। চার বছরের  ধরে ভারতীয় দলের বাইরে থাকলেও  আইপিএলের মতো প্রতিযোগিতায় অংশ নেন  নিয়মিত।  
এবার ক্রিকেট ক্যারিয়ার পিছনে ফেলে  হরভজন এবার নতুন ইনিংস শুরু করছেন। এবার সিনেমার নায়ক হিসেবে আবির্ভূত হচ্ছেন।

০৫:২৪ পিএম, ৭ জুন ২০২০ রোববার

পোস্ট করলেই কোটি কোটি টাকা পাচ্ছেন রোনালদো-মেসিরা

করোনাভাইরাসের কারণে গেল দুই মাসেরও বেশি সময় ধরে গৃহবন্দি ক্রীড়াবিদরা। কিন্তু তাতে আয়-রোজগার কমেনি বিশ্বের নামীদামি খেলোয়াড়দের।

০৫:২৪ পিএম, ৭ জুন ২০২০ রোববার

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জনের মৃত্যু

বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮৮৮ জন প্রাণ হারালেন।

০৫:০৮ পিএম, ৭ জুন ২০২০ রোববার

পাখির জন্য ভালোবাসা

করোনা মহামারির কারনে থমকে গেছে প্রায় পুরো পৃথিবী। তবে স্বমহিমায় ফিরতে শুরু করেছিল প্রকৃতি। কিন্তু তাতে কিছুটা বাদ সেধেছে ঘূর্ণিঝড় আম্পান। দেশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে পাখিরা। এবারের পরিবেশ দিবসে দেখালো পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসা।

০৯:২৩ এএম, ৭ জুন ২০২০ রোববার

দেশের ৫০ জেলা লকডাউন

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ নেয়া হবে।

০৯:০৭ এএম, ৭ জুন ২০২০ রোববার

বিনা চিকিৎসায় মৃত্যু, প্রতিবাদে সিলেটে কফিন মিছিল

করোনা সংক্রমণ বাড়ার পর থেকেই সিলেটর স্বাস্থ্যসেবায় দেখা দিয়ছে সঙ্কট। করোনার উপসর্গ থাকলেই রোগীদের সেবা দিচ্ছে না বেসরকারি হাসপাতালগুলো। এ অবস্থায় হাসপাতালে ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেক। এ ঘটনার প্রতিবাদে সিলেটে শনিবার কফিন হাতে মিছিল করেছে ‘পাবলিক ভয়েস নামে সামাজিক সংগঠন।

০৮:২৮ এএম, ৭ জুন ২০২০ রোববার

ঐতিহাসিক ৬ দফা দিবস আজ

আজ ৭ জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন।

০৮:২৭ এএম, ৭ জুন ২০২০ রোববার

বাঙালির মুক্তির সনদ ৬-দফা : শেখ হাসিনা

৭ই জুন ৬-দফা দিবস হিসেবে আমরা পালন করি। ২০২০ সাল বাঙালির জীবনে এক অনন্য বছর হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য এ বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী প্রবাসী বাঙালিরাও প্রস্তুতি নিয়েছিলেন।

০৮:২৪ এএম, ৭ জুন ২০২০ রোববার

হটস্পট ধরে রেডজোনে লকডাউন : খাবার-নিত্যপণ্য পৌঁছে দেয়া হবে ঘরে

করোনাভাইরাস মহামারীর বিস্তারে বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ ঢুকে পড়ার পর রাজধানীকে দিয়ে শুরু করে সংক্রমণের কেন্দ্র বিবেচনায় এলাকাভিত্তিক লকডাউনের পথে যাচ্ছে সরকার।  দুয়েকদিনের মধ্যে ঢাকার কিছু এলাকায় ‘পাইলট ভিত্তিতে’ লকডাউন শুরু করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কোভিড-১৯ বিষয়ক মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান জানিয়েছেন এ তথ্য।

০৬:৫৯ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

মাস্ক কারা পরবেন, কেন পরবেন?

মাস্ক পরা উচিত কাদের?  - বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে বেশ মতপার্থক্য রয়েছে। কিন্তু তা হলে কী হবে, করোনাভাইরাস ছড়ানো প্রতিরোধে মুখ ঢেকে রাখার গুরুত্ব দিন দিন বাড়ছে।   মাস্ক পরার পক্ষে কথা বলা বিজ্ঞানীরা জানেন, সাধারণ মানুষ কেবল মাস্ক পরে করোনাভাইরাসকে পরাস্ত করতে পারবে না। কিন্তু

০৬:১২ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

জীবন মৃত্যুর সন্ধিক্ষনে মোহাম্মদ নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক পরিস্থিতি আসলেই সংকটাপন্ন বলে জানিয়েছেন দেশের প্রখ্যাত নিউরোলজিস্ট অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেছেন, মোহাম্মদ নাসিমের ডায়াবেটিস আছে। ব্লাড প্রেশারও আছে। এরমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর আবার ব্রেন স্টোক করেছেন। সবমিলে তার অবস্থা সংকটাপন্ন।

০৪:৩৯ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনায় ঝরে গেল ৩৫ প্রাণ, আক্রান্ত ৬৩ হাজার 

দেশে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২ হাজার ৬৩৫ জন, এ নিয়ে মোট শনাক্ত ৬৩ হাজার ছাড়িয়েছে। নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৫২১ জন।

শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

০৪:৩৭ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

জেদ্দায় আবারও মসজিদে নামাজ পড়া বন্ধ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায়  দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে।

শুক্রবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা।

০৪:৩৪ পিএম, ৬ জুন ২০২০ শনিবার

অর্ধেকের বেশি অভিবাসী কমাবে কুয়েত

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ জানিয়েছেন, মোট জনসংখ্যার সর্বোচ্চ ৩০ ভাগ পর্যন্ত অভিবাসীদের জায়গা দেবে কুয়েত।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই অভিবাসী। এই ভারসাম্যহীনতা ভবিষ্যতে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে। এর নিরসন প্রয়োজন।

১০:০৩ এএম, ৬ জুন ২০২০ শনিবার

টাক মাথায় করোনা ভাইরাসের উপসর্গ গুরুতর!

করোনার প্রকোপ এখন সারা বিশ্ব জুড়ে। করোনায় টাক মাথা মানুষের ঝুঁকি বেশি বলে বলছে যুক্তরাজ্যের একদল গবেষক। পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মতো অ্যান্ড্রোজেন বা লিঙ্গ নির্ধারক হরমোন থাকে। এই হরমোনগুলো শুধু চুল পড়ার ক্ষেত্রেই নয়, বরং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো বিষয়গুলোতেও প্রভাব রাখতে পারে।

০৯:৫৯ এএম, ৬ জুন ২০২০ শনিবার

এমপি এনামুলের স্ত্রীর  বিরুদ্ধে মামলা

রাজশাহী : রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে গোপনে বিয়ে করে প্রতারণা ও ভ্রূণ হত্যার অভিযোগ তোলায় আয়েশা আক্তার লিজার বিরুদ্ধে মামলা হয়েছে। সাংসদের পক্ষে মামলাটি করেছেন তার একান্ত সহকারী ও বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

০৯:৫৫ এএম, ৬ জুন ২০২০ শনিবার