ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৩ কার্তিক ১৪৩৩
good-food

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। কিছু দিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে জন্ম হয়েছিল অতি মারাত্মক ঘূর্ণিঝড় আম্ফান। আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

শক্তি বৃদ্ধি করে তার ঘূর্ণিঝড়ের চেহারা নেয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া অফিস। যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তা হলে তার নাম হবে গতি।

০৯:৫০ এএম, ৬ জুন ২০২০ শনিবার

অসুস্থ মন্ত্রী ও এমপিদের সংসদে আসতে মানা

অসুস্থ মন্ত্রী ও এমপিদের সংসদের বাজেট অধিবেশনে যোগ না দেয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে যাদের, কিডনি, লিভার, হৃদরোগ বা অন্য কোনো জটিল রোগ আছে তাদেরকে এ অনুরোধ জানানো হয়। এছাড়া অধিবেশন চলাকালে যেসব এমপি’র জ্বর বা কাশি থাকবে তাদেরকেও অধিবেশনে যোগ না দেয়ার আহ্বান জানানো হয়েছে।

০৯:৪৬ এএম, ৬ জুন ২০২০ শনিবার

কক্সবাজার ১৪ দিনের লকডাউন

কক্সবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ কারণে কক্সবাজার পৌরসভাসহ জেলার কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় দফায় দেশে প্রথম রেড জোন এলাকা হিসেবে কক্সবাজারে শনিবার থেকে ১৪ দিনের জন্য কঠোরভাবে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক কামাল হোসেন।

০৯:৩৯ এএম, ৬ জুন ২০২০ শনিবার

ডিএমপি কমিশনারকে ‘ঘুষ প্রস্তাব’

 ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ‘পার্সেন্টেজ (সুবিধা) গ্রহণের প্রস্তাব’ দিয়েছেন তার অধীনস্ত এক অফিসার। এ অভিযোগে  আইজিপি ড. বেনজীর আহমেদকে চিঠি দিয়ে ওই কর্মকর্তাকে বদলির অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার।

০৯:২৯ এএম, ৬ জুন ২০২০ শনিবার

করোনামুক্ত বিশ্ব কবে, ভ্রমণের জন্য প্রস্তুত হবে কতদিনে?

মাসের পর মাস লকডাউনে করোনাভাইরাসকে দমিয়ে দেওয়া দেশগুলো এখন সীমানা খুলছে ধীরে ধীরে। তাদের সামনে চ্যালেঞ্জ, কীভাবে দ্বিতীয় ধাপের অনিয়ন্ত্রিত সংক্রমণ দেশে না এনেও পর্যটকদের ফেরানো যায়।

 

০৫:৫০ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

করোনা: ভারতে আক্রান্ত-মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে করোনাভাইরাসের দাপট ক্রমেই বাড়ছে। সপ্তাহখানেক ধরে প্রতিদিনই চলছে সর্বোচ্চ আক্রান্ত-মৃত্যুর রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলা। সেই ধারা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রায় ১০ হাজার, মারা গেছেন তিনশ’র কাছাকাছি।

০৪:৪০ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

আইসিইউতে পর্যবেক্ষণে করোনা আক্রান্ত নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে । তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 শুক্রবার করেনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়। ভোররাতে তাঁর ব্রেইন স্ট্রোক হয়। ব্রেইন স্ট্রোকের কারণে অবস্থার অবনতি ঘটায় তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয়।

০৪:৩৭ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

করোনা: যৌন মিলনের সময়ও মাস্ক পরুন

যৌন মিলনের সময় মাস্ক পরলে কভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমায়। এক নতুন গবেষণায় এই ইঙ্গিত দেওয়া হয়েছে। ৮ মে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যানালস অব ইন্টারন্যাল মেডিসিন জার্নালে একটি গবেষণা প্রকাশ করেন। গবেষণার লক্ষ্য ছিল করোনাভাইরাস মহামারিতে যৌন মিলনে মিলিত হওয়ার নিরাপদতম উপায় খুঁজে বের করা।

০৪:৩৫ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

করোনায় মৃত্যু ৩০: আক্রান্ত ৬০ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রেকর্ড পরিমান বেড়েছে।  হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। 

 

০৪:৩২ পিএম, ৫ জুন ২০২০ শুক্রবার

২৮ সেপ্টেম্বরের মধ্যে পাবনা-৪ আসনে ভোট: ইসি

করোনা পরিস্থিতির কারণে ৩০ জুনের মধ্যে সর্বশেষ শূন্য ঘোষিত পাবনা-৪ আসনের উপ-নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। এ বাস্তবতায় আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার  এক প্রজ্ঞাপন জারি করে ইসি সচিব এ তথ্য জানান। 

১০:২০ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার

বজ্রপাতে এগার জেলায় একদিনে প্রাণ গেল ২৫ জনের

ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতে সারাদেশে এগার জেলায় একদিনে ২৫  জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, যশোর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও কুষ্টিয়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

 

০৯:৩৭ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার

খ্যাতিমান হওয়ার পরও বর্ণবাদের শিকার হয়েছি: নাদিয়া 

খ্যাতিমান হওয়ার আগের চেয়ে বরং গত পাঁচ বছরেই বেশি বর্ণবাদের শিকার হয়েছেন নাদিয়া হোসাইন। সাবেক গ্রেট ব্রিটিশ বেক অব চ্যাম্পিয়ন বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া বর্ণবাদ নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এমন তথ্যই জানিয়েছেন।  বুধবার ইনস্টাগ্রাম পোস্টে ব্রিটেনে বর্ণবাদের চিত্র তুলে ধরেন এভাবে।

০৯:২৬ এএম, ৫ জুন ২০২০ শুক্রবার

সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আর নেই

বগুড়ার বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদারে মৃত্যুতে নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের শোক বগুড়া জেলার মরহুম সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল হক তালুকদারের বড় ছেলে সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু’র বড় ভাই অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার আজ ৪ জুন সকাল সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না---------রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

০৮:৫৬ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

পঙ্গপাল বিক্রি করে আয় করছেন পাকিস্তানের কৃষকরা!

ভয়াবহ পঙ্গপালের হামলায় হুমকিতে পড়েছে ভারত ও পাকিস্তানের খাদ্য নিরাপত্তা।ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ছড়িয়ে পড়েছে দুই দেশের বিভিন্ন অঞ্চলে। এ সংকটের মাঝেও নতুন একটি সমাধান খুঁজে পেয়েছেন পাকিস্তানের কৃষকরা। পঙ্গপাল শুধু দমনই নয়, তা বিক্রি করে আয়েরও বড় উপায় হয়ে উঠেছে পাঞ্জাবের ওকারা জেলায়। 

০৬:৪৫ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

রঙিন হচ্ছে সত্যজিতের ‘পথের পাঁচালী’

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালে। গত কয়েক দশকে অগণিত দর্শক ছবিটি দেখেছেন। তাদের কাছে এ ছবির আবেদন এতটুকু কমেনি। তবে ছবিটি রঙিন হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন অনেকে।

০৬:৩৮ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

শেয়ারবাজারে ১৩ বছরে সর্বনিম্ন লেনদেন

প্রধান শেয়ারবাজারে সূচকের পতন ঠেকানো যাচ্ছে না। টানা ৪দিন ধরে কমেছে লেনদেনের পরিমাণ। 
 বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪২ কোটি ৯৭ লাখ টাকার। যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

০৬:৩১ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

মানুষকে সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এই করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে। চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষকে সুরক্ষিত করতে। তাদের স্বাস্থ্য সুরক্ষিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করা।

 বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

০৬:২৯ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

আক্রান্ত ৫৭ হাজার ছাড়াল: মৃত্যু ৩৫

দেশে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭১ জন।

 বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

০৬:২৭ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

র‌্যাব-১২’র অভিযান

লিবিয়ায় বাংলাদেশী অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে হত্যার বিষয়টি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে। লিবিয়ায় বাংলাদেশী অপহরণকারী চক্রের ২ সদস্যকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব ১২’র বিশেষ অভিযানিক টিম।

১১:৪১ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

 ১৫ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি 

করোনাভাইরাসের সংক্রমণের কারণে আগামী ১৫ জুন পর্যন্ত সবধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ৬ জুন পর্যন্ত এসব প্রতিষ্ঠানে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি আছে।

০৯:৩৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

মিশা জায়েদের বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নামে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে অভিযোগ দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি গণমাধ্যমে জায়েদ-মিশার দ্বারা হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ করেছেন।

০৯:৩০ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

করোনা : মানবতার ফেরিওয়ালা এহসানুল করিমের প্রয়াণ 

 চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডা. এহসানুল করিম চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকদের মধ্যে প্রথম।

০৫:৫৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

পর্যটক আকৃষ্ট করতে ৬৫ ভাগ ফি হ্রাস

লকডাউন শিথিল করার সঙ্গে সঙ্গে অর্থনীতিকে চাঙ্গা করার কৌশল নিয়েছে বিভিন্ন ট্রাভেল কোম্পানি। এখন গ্রীষ্ম। এ সময়ে বৃটেন সহ পশ্চিমা দুনিয়ার বহু মানুষ ছুটি কাটাতে বিদেশে যান। তাদেরকে আকৃষ্ট করতে ট্রাভেল কোম্পানিগুলো ফি শতকরা ৬৫ ভাগ কমিয়ে দিয়েছে। এই সপ্তাহান্ত থেকে বৃটিশদের জন্য পর্তুগাল ও গ্রিস কোয়ারেন্টিনমুক্ত অবকাশ যাপনের সুযোগ দিয়েছে।

০৫:৪৯ পিএম, ৩ জুন ২০২০ বুধবার

নবজাতককে বুকের দুধ খাওয়ালেন নার্স

জন্ম নেয়া একটি শিশু দুধের জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল। আসলে সি  সেকশন করে সন্তানের জন্ম দেয়া তার মায়ের পক্ষে তখনই তাকে দুধ খাওয়ানো সম্ভব ছিল না। এই রকম পরিস্থিতিতে হাসপাতালে সদ্য মা হওয়া অন্য প্রসূতিদের দিয়ে স্তন্যপান করানো হয়। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে অন্য কেউ শিশুটিকে দুধ খাওয়াতে এগিয়ে আসেননি।

০৫:৪৫ পিএম, ৩ জুন ২০২০ বুধবার