আইএফআইসি ব্যাংকে চাকরির সুযোগ
আইএফআইসি ব্যাংক লিমিটেড ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (টিএও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২২ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
০৬:০৭ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
করোনার কারণে বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ স্থগিত
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক জায়গায় ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। গতকাল ২০২২ ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ স্থগিত করেছে প্রতিবেশী দেশ ভারত। একদিন পর বাছাইয়ের ম্যাচ বাংলাদেশও স্থগিত ঘোষণা করলো ।
আগামী ২৬ মার্চ বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা আফগানিস্তানের। ভারত-কাতারের ম্যাচটি স্থগিত হওয়ায় ইঙ্গিত মিলেছিল এই ম্যাচটিও স্থগিত হয়ে যাবে। ফিফা-এএফসির নির্দেশনা আসার পর আজ সোমবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
০৫:৫৯ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
মোদির বাংলাদেশ সফর বাতিল : এএনআই
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সপ্তাহে ঢাকা সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। সোমবার অনলাইন প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
গত রোববার বিকেলে বাংলাদেশে তিনজন কোভিড-১৯ রোগী ধরা পড়ার তথ্য প্রকাশিত হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়।
০৫:৫৬ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
করোনা আতংকে শেয়ারবাজারে ধ্বস
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবরের প্রভাব পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। আর এই আতংকে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন।আতংকের কারণেই সোমবার বড় ধ্বস নেমেছে শেয়ারবাজারে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শুরুতেই পতন দেখা দেয়। প্রথম মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২৩ পয়েন্ট কমে যায়।
০৫:৫৫ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি এখনও হয়নি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি।দেশে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ১৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
০৫:৫৩ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
শিশু সায়মা হত্যা, একমাত্র আসামি হারুনের মৃত্যুদণ্ড
রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় একমাত্র আসামি হারুন আর রশিদের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৯ মার্চ ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার একমাত্র আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সায়মার মা সানজিদা আক্তার ও বাবা আব্দুস সালাম। তারা এই রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান সরকারের কাছে।
১২:২৩ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
সাকিব উপস্থিত ইংলিশ প্রিমিয়ার লিগে
হাইভোল্টেজ ‘ম্যানচেস্টার ডার্বি’ মাঠে বসেই উপভোগ করলেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটির আগুনে লড়াই দেখতে ওল্ড ট্রাফোর্ডে উপস্থিত ছিলেন ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার।
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের ঐতিহ্যবাহী এই লড়াইয়ে জয়ী হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলসরা।
১২:১৩ পিএম, ৯ মার্চ ২০২০ সোমবার
মুজিববর্ষের মূল আয়োজন সীমিত : আসছেন না বিদেশি অতিথিরা
বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে মুজিববর্ষের ১৭ মার্চের আয়োজন সীমিত করা হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিরাও আপাতত আসছেন না।
রোববার (০৮ মার্চ) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল অবদুল নাসের চৌধুরী।
১১:৪১ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
তামিম ইকবালই ওয়ান ডে’র নয়া অধিনায়ক
সব জল্পনাকল্পনা শেষ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তার অধীনে সামনের দিনগুলোতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলবে বাংলাদেশ দল।
১১:১০ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
পুরুষ পেলেন বিশ্বসেরা মায়ের শিরোপা!
বিশ্বের সেরা মায়ের শিরোপা পেলেন এক পুরুষ, এমনটা শুনেছেন কখনও? হ্যাঁ, বিশ্ব নারী দিবসে বেঙ্গালুরুতে এক সংস্থার তরফে আদিত্য তিওয়ারিকে এই শিরোপা দেওয়া হলো। যদিও তিনি নিজেকে নারী বা পুরুষ নয় অভিভাবক হিসেবেই দেখতে চান।
১১:০০ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
হৃদপিন্ড ও ডায়াবেটিস: ঘোর শত্রু
হৃদরোগের সাথে ডায়াবেটিস রোগের ভয়াবহ মৈত্রী। যাঁদের ডায়াবেটিস আছে তাঁদের হৃদরোগে আক্রান্ত হবার ঝুঁকি যাঁদের ডায়াবেটিস নেই তাঁদের চেয়ে প্রায় তিনগুন বেশি। এজন্য ডায়াবেটিসকে এখন বলা হয় কার্ডিওভাসকুলার মেটাবলিক ডিজিজ। অর্থাৎ এটি এমন একটি মেটাবলিক রোগ যা হার্টসহ শরীরের সকল রক্তনালীকে অক্রান্ত করে।
১০:৫১ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
করোনা ভাইরাস: কি করবেন, কি করবেন না
চীনে করোনা ভাইরাস এক রকম মহামারি আকার নিয়েছে। চীনের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মরণঘাতি ভাইরাস। এতে এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ জন মারা গেছেন। প্রতিবেশী দেশ ভারতে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগী। এরই মধ্যে রোববার বাংলাদেশে ৩জন রোগীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।
০৭:২২ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
করোনা ভাইরাস: গণজমায়েত এড়িয়ে চলুন
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর রাজধানীর ছোট-বড় কাঁচাবাজার, বিপণি-বিতান ও গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এ পরামর্শ দেন তারা।
রোববার দেশে প্রথমবারের মতো তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
০৭:১৮ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
ইতিহাসের পাঠ : কীভাবে বঙ্গবন্ধু হলেন জাতির পিতা
বাংলাদেশ নামক এই ভূখণ্ডের সমসাময়িক ইতিহাসের প্রধান মাইলফলক বাংলাদেশের মুক্তি সংগ্রাম। এর ইতিহাস শুধুমাত্র ২৫শে মার্চের কালরাত্রি থেকে শুরু হয়নি। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, নানা আঁকাবাঁকা পথ বেয়ে মিলিত হয়েছে একটি মহাসড়কে । যাকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করেছি । তিল তিল করে বাঙালি জাতি রাষ্ট্র গঠনের পথকে করেছে প্রশস্ত। জাতীয় মুক্তি সংগ্রামের ধাপে ধাপে এক একটি ঘটনা লিপিবদ্ধ হয়েছে ইতিহাসের অনুষঙ্গ হিসেবে।
০৬:২৭ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
২৭ মার্চ জবির ইতিহাস বিভাগের প্রথম পুনর্মিলনী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৭ শে মার্চ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্তের আলোকে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট প্রাপ্ত গ্রাজুয়েটগণ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য হয়ে প্রথম পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন।
০৫:৫২ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
২৩ জুন থেকে হজ ফ্লাইট শুরু
ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ ১৪৪১ হিজরী মোতাবেক ৩০ জুলাই এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আশা করছি, ১ জিলকদ (২৩ জুন) হজ ফ্লাইট শুরু হবে। আজ দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
০৫:৪২ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া
ভারতকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল অস্ট্রেলিয়া। অজি মেয়েদের এটি পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়।
আজ রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ৮৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো (সাতটি) ফাইনাল খেলে পাঁচটিতেই জিতল অজি নারী দল।
০৫:৩৮ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত
বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
০৫:৩৬ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
করোনা রোধে যত্রতত্র কফ-থুতু ফেলা বন্ধের আহ্বান
করোনাভাইরাসসহ সংক্রামক রোগ ঠেকাতে যত্রতত্র কফ-থুতু ফেলা বন্ধের আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, ঢাকা যুব ফাউন্ডেশন ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম।
আজ রবিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, নিজের পরিবারের কথা চিন্তা করে আমরা যেন কফ-থুতু যত্রতত্র না ফেলি। কারণ যে পথে আপনি এগুলো ফেলবেন সে পথ দিয়ে আপনার পরিবারের কেউ যাতায়াত করতে পারে।
০৫:৩৫ পিএম, ৮ মার্চ ২০২০ রোববার
যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ: মৃতের সংখ্যা বেড়ে ১৯
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ জন। এর মধ্যে শুধুমাত্র ওয়াশিংটনে মৃতের সংখ্যা ১৬ জন। শনিবার এ তথ্য দিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। খবর: সিএনএন।
১০:৫৯ এএম, ৮ মার্চ ২০২০ রোববার
নারী দিবসে নারী বিশ্বকাপ ফাইনাল: মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় বসেছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। আর টানা ষষ্ঠবারের মতো ফাইনালে উঠেছে চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আজ রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে ।
১০:৫৭ এএম, ৮ মার্চ ২০২০ রোববার
মনোমুগ্ধকর হলোগ্রাফিক প্রজেকশন
জয়বাংলা কনসার্ট-এ প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ মার্চে জয়বাংলা কনসার্ট-এ প্রথম এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে পরিবার সদস্যরাও। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে রাজধানীর আর্মি স্টেডিয়ামে গেল ৬ বছর ধরে আয়োজন করা হয় এই কনসার্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষে’ এবার কনসার্টে আনা হয় ভিন্ন মাত্রা।
১১:১৯ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার
করোনা ভাইরাস হয়েছে সন্দেহ হলে যা যা করবেন
করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। তো তাতে আক্রান্ত হয়েছেন-এমন সন্দেহ হলে প্রাথমিকভাবে কী করবেন? যা যা করতে হবে জেনে নিন। যেসব জানাও জরুরি।
০৯:০১ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার
আগের চেয়ে ১৭ গুণ গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস
করোনা ভাইরাস প্রথম আঘাত করে চীনের উহান প্রদেশে। সেখান থেকে তা বর্তমানে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার মানুষের।
০৮:২৯ পিএম, ৭ মার্চ ২০২০ শনিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























