তামিম ইকবালই ওয়ান ডে’র নয়া অধিনায়ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ৮ মার্চ ২০২০
সব জল্পনাকল্পনা শেষ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে। তার অধীনে সামনের দিনগুলোতে পঞ্চাশ ওভারের ক্রিকেটে খেলবে বাংলাদেশ দল।
আজ (রোববার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভাশেষে জানানো হয় এ সিদ্ধান্ত।
দ্বিতীয় দফায় তামিমের অধিনায়কত্বের শুরুটা হবে পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়ে।
বোর্ডের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত, তামিমই থাকবেন ওয়ানডে অধিনায়ক। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দীর্ঘ মেয়াদেই দায়িত্ব দেয়া হয়েছে তামিমকে। কোনো নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি বিসিবি সভাপতি।
গেল বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। পরে শুক্রবার তার অধীনে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ফলে একপ্রকার বাধ্য হয়েই নতুন অধিনায়ক খুঁজতে শুরু করে বিসিবি।
প্রাথমিকভাবে বোঝাই গিয়েছিল, মাশরাফির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার দৌড়ে এগিয়ে থাকবেন তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। এদের মধ্যে মাহমুদউল্লাহ আবার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায়, তার দিকেই পাল্লা ভারী ছিলো।
তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ নয়, তামিমকেই বেছে নিয়েছে বোর্ড।
এর আগে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব করেছেন তামিম। সে সিরিজের তিন ম্যাচে মাত্র ২১ রান করেছিলেন তিনি, দলও হোয়াইটওয়াশ হয়েছিল ০-৩ ব্যবধানে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















