করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৬৫০ ছাড়িয়েছে
চীনে করোনা ভাইরাস মহামারীতে নতুন করে ১৪২ জন মারা গেছেন। এ নিয়ে রোববার পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৬৫ জন। তবে পরপর তিনদিন মৃতের সংখ্যা কমেছে।
০৬:৪৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
করোনাভাইরাস: বাড়ি ফেরা সবাইকে সতর্ক থাকতে হবে আরও ১০ দিন
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চীনের উহান থেকে দেশে ফেরা ৩১২ জন দুই সপ্তাহ পর্যবেক্ষণ শেষে বাড়ি ফিরে গেলেও আরও দশ দিন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।
০৫:৪৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
একই দিনে ভোট চট্টগ্রাম সিটি-যশোর-বগুড়ায়
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ। বগুড়া-১ ও যশোর-৬ আসনেও একই দিন উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।
০৫:৪৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার করতে হবে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সব জাতীয় দিবসে ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না - তা জানতে চেয়ে রুল জারি করলেন হাইকোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনটি করেন চুয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো. নস্কর আলী।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন।
০৫:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে ফের রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের একটি মার্কিন সেনা ঘাঁটিতে আবারো রকেট হামলা চালানো হয়েছে।
আজ রোববার ভোরের দিকে এই রকেট হামলা চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কয়েক দফা চালানো এই হামলায় কোন হতাহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কিরকুকে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। কাসেম সোলাইমানির মৃত্যুতে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকেই তখন ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হয়।
১২:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
২২ ফেব্রুয়ারি থেকে নারী প্রিমিয়ার ফুটবল লিগ
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর কমলাপুরেরর বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে নারী ফুটবল লিগ।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশে সর্বশেষ নারী ফুটবল লিগ হয়েছে ২০১৩ সালে। সেটি ছিল নারী ফুটবল লিগের দ্বিতীয় আসর।
১২:৪০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে মরহুম অ্যাডভোকেট মো. রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
১২:৩৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রোববার
আমি ফেসবুকে ১ নম্বরে আর মোদি ২ নম্বরে: ট্রাম্প
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্যে নাকি উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তিনি।
ভারতে আসার আগে ফেসবুকে জনপ্রিয়তার উদাহরণ তুলে ধরলেন ডোনাল্ড ট্রাম্প টুইট করেন, 'আমি মনে করি এটা একটা বড় সম্মান।
০৯:০১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
করোনাভাইরাসে ইউরোপের মধ্যে প্রথম মৃত্যু ফ্রান্সে
করোনাভাইরাসে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সে প্রথম চীনের এক পর্যটকের মৃত্যু হয়েছে। উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়।
০৮:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কোনো সাড়া পাইনি: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছ থেকে কোনো রকমের সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। দেশনেত্রী খুবই অসুস্থ। আমরা বারবার তার মুক্তির দাবি করেছি, জামিন চেয়েছি এবং মুক্তির মধ্য দিয়ে তার চিকিৎসার দাবি জানিয়েছি। তাদের (সরকার) কাছ থেকে কোনোরকমের সাড়া পাইনি।
০৮:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
প্রেম করে বিয়ে করবো না বলে শপথ নিল ছাত্রীরা
ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক কলেজের ছাত্রীদেরকে জোর করে প্রেম করে বিয়ে বা লাভ ম্যারেজ না করার জন্য শপথ গ্রহণ করিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভালোবাসা দিবসে মহারাষ্ট্রের চান্দুর রেলস্টেশনের নিকট অবস্থিত মহিলা আর্টস অ্যান্ড কমার্স কলেজ কর্তৃপক্ষ ছাত্রীদেরকে জোর করে প্রেম না করার জন্য শপথ নেওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, ন্যাশনাল সার্ভিস স্কিম-এর কর্মসূচির আওতায় এই অঙ্গীকার করানো হয়েছে।
০৮:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ইশরাকের নেতৃত্বে নয়াপল্টনে বিক্ষোভ
আবারও রাজপথে মিছিল নিয়ে স্লোগান দিলেন প্রকেৌশলী ইশরাক। শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলে যোগ দেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে স্লোগানে মুখরিত করেন সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
০৭:৫৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে আবেদন করতে হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যদি অসুস্থতার কারণ দেখিয়ে কারাগার থেকে মুক্ত হতে চান তাহলে তাঁকে প্যারোলের জন্য সরকারের কাছে আবেদন করতে হবে।
শনিবার দুপুরে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা-ডুসাক’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
০৭:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
টেস্ট ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে দল ঢাকায়
দুটি ওয়ানডে, দুই টি-টোয়েন্টি ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ শনিবার বিকাল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জিম্বাবুয়ে দল।
০৭:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
শীর্ষ সামরিক কর্মকর্তাকে সেই ‘গোপন ভাইরাস ল্যাব’র দায়িত্ব দিল চীন
চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত ‘খুবই গোপনীয়’ ভাইরাসের ল্যাবরেটরির দায়িত্ব একজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে দিয়েছে চীন। চেং ওয়েই নামের একজন মেজর জেনারেল ও জৈবঅস্ত্র বিশেষজ্ঞ এই ল্যাবে নিয়োগ পেয়েছেন।
কথিত রয়েছে, গোপন ভাইরাসের এই গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর এই ভাইরাস ফাঁস হওয়ার পেছনে দেশটির সেনাবাহিনীর হাত রয়েছে। উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির আনুষ্ঠানিক দায়িত্ব নেয়ার আগে গত মাসের শেষের দিকে মেজর জেনারেল চেং ওয়েইকে উহানে নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। কীভাবে অতি দ্রুততম সময়ে করোনাভাইরাস শনাক্ত করা যায় তা নিয়ে কাজ করছেন ৫৪ বছরের চেং। ৩০ জানুয়ারি থেকে উহানেই একটি সুরক্ষিত জায়গা থেকে টিম নিয়ে এ কাজটি করছিলেন এই জৈবঅস্ত্র বিশেষজ্ঞ।
১১:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
মানবিক কারণে খালেদা জিয়ার মুক্তি জরুরি : ফখরুল
সরকারের অন্য কোনো রাজনীতি না করে মানবিক কারণেই খালেদা জিয়ার মুক্তি জরুরি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে গুলশান কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
০৯:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
আশঙ্কায় চীনের মুসলমান সম্প্রদায় উইঘুর
করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চীনের হুবেই প্রদেশে মৃত্যুর মিছিলে বৃহস্পতিবার যোগ হয়েছে আরও ১১৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৩ জনে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও চার হাজার ৮২৩ জন। সবমিলিয়ে এ প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৯৮৬ জনে।
তবে চীন সরকার করোনা বিষয়ে হুবেইসহ অন্যান্য প্রদেশকে গুরুত্ব দিলেও গুরুত্বই দিচ্ছে না জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় উইঘুরদের বিষয়ে। সেখানে বন্দি থাকা ১০ লক্ষাধিক মুসলিম করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
০৭:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
ভরা পেটে গোসলে হতে পারে মারাত্মক বিপদ!
অনেকে খাওয়াটাকে বেশ ঝামেলা ও সময় খরচের বিষয় মনে করেন। এ জন্য অনেক সময় দেখা যায়, সময় বাঁচতে গোসলের আগে খেয়ে নেন। আবার অনেকেই অলসতার কারণে একেবারে দুপুরে খাওয়া-দাওয়া সেরে গোসলে যান।
০৫:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
তাপসের আসনে মনোনয়ন চেয়েছেন সাঈদ খোকন
আসন্ন ঢাকা-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন ফরম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্তমান মেয়র সাঈদ খোকন।
শুক্রবার দুপুরে তার পক্ষ থেকে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা বিকালে জমা দেয়া হয়েছে।
০৫:৪৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত
সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ৪ বাংলাদেশি এতে আক্রান্ত হলেন।
০৮:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
শুধু বায়ু দূষণেই বাংলাদেশের ক্ষতি লাখো কোটি টাকা
বায়ু দূষণের কারণে প্রতিবছর আর্থিক ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ। এর পরিমাণ হচ্ছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ।
০৭:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
প্রভাস নয়, ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করছেন আনুশকা
ভারতীয় ক্রিকেটের বর্তমান ফার্স্ট লেডি আনুশকা শর্মা। তবে ক্রিকেটে আরেক আনুশকার আবির্ভাব ঘটতে যাচ্ছে। তিনি আনুশকা শেঠী
০৬:৩৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য, পাত্রী কে জানেন?
বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। চলতি মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন তিনি। সব কিছু ঠিকঠাক, এখন শুধু মালাবদলের অপেক্ষা।
০৬:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























