ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৫ কার্তিক ১৪৩৩
good-food

ফুচকা বিক্রেতা ক্রিকেটারের সেঞ্চুরিতে বিশ্বকাপ ফাইনালে ভারত

গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়ে লাইমলাইটে আসেন যশস্বী জসওয়াল। এর পরই জানা গেছে তার সংগ্রামের ইতিহাস।

০৬:৪৩ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

করোনাভাইরাস: কেন এই নাম?

সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) এবং মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের (মার্স) পর এবার নতুন করোনাভাইরাস আতঙ্কিত করে তুলেছে বিশ্বকে। ২০১৯-এনসিওভি ভাইরাসটি করোনাভাইরাস পরিবারেরই। কিন্তু এর নাম করোনাভাইরাস কেন রাখা হলো?

০৩:০৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

১৭৫ কেজি পেঁয়াজ ভাজি করে গিনেজ বুকে বাংলাদেশি

ভিন্ন রকম কিছু করে তাক লাগিয়ে দেন অনেকে। কেউ কেউ বিষয়টিকে এমন মাত্রায় নিয়ে যান যে সেটি গিনেজ বুকে ঠাঁই পেয়ে যায়।
এমনি এক কাণ্ড করল যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বাংলাদেশি রাধুনী (শেফ) অলি খান।এ সময়ের সবচেয়ে আলোচিত ও দামি মসলা পেঁয়াজ ভাজি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড নাম লেখালেন এই শেফ।

১২:৫১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

আফ্রিকার ১৪ দেশে পঙ্গপালের হানা: পরিস্থিতি ভয়াবহ 

পঙ্গপালের হানায় বিপর্যস্ত ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া। এরা ছড়িয়ে পড়েছে আফ্রিকার ১৪টি দেশে। উত্তর আফ্রিকা থেকে পৌছে গেছে উগান্ডা এবং দক্ষিণ সুদানে। গত ২৫ বছরের মধ্যে সেখানে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। ফেব্রুয়ারি নাগাদ পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

১২:৪৭ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

রাজধানীতে প্রেমিকের পুরুষাঙ্গ ঝলসে দিল প্রেমিকা

মনোমালিন্যের জের ধরে গৃহকর্তার বাসায় ডেকে এনে শারীরিক সম্পর্কের পর প্রেমিকের পুরুষাঙ্গে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানীর ক্যান্টেনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায়।

অপরদিকে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

১২:৪৫ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

সাগরে অসময়ে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

পাথরঘাটা (বরগুনা) : মৌসুম শেষ হলেও বঙ্গোপসাগর ও তার মোহনা-সংলগ্ন বিষখালী, বলেশ্বর নদী ও গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশসহ নানা ধরনের সামুদ্রিক মাছ। স্থানীয় বাজারগুলোতে প্রচুর ইলিশের দেখা মিলছে। সাধারণত এ সময়ে বাজারে তেমন ইলিশ থাকে না।

১২:৪১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

বিশ্ব মহামারীতে রূপ নিতে পারে করোনা ভাইরাস?

প্রায় এক মাস আগে চীনে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর এখন তা ছড়িয়ে পড়েছে ২০টির বেশি দেশে। এ ভাইরাসের সংক্রমণ আরও কতটা ব্যাপকভাবে ছড়াতে পারে এবং কত মানুষ এতে আক্রান্ত হতে পারেন তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।
এখনো এটিকে বিশ্ব মহামারী বলে ঘোষণা করা হয়নি। কিন্তু বিশ্বকে এ করোনা ভাইরাসের এক মহামারীর মুখোমুখি হতে হবে- এমন আশংকায় কর্মকর্তারা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।

০৯:২৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

নির্বাচন কমিশন অযোগ্য-অপদার্থ, সংসদে হারুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটের হার কম হওয়ায় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য হারুনুর রশীদ। নির্বাচন কমিশনকে (ইসি) অযোগ্য ও অপদার্থ আখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবিও জানিয়েছেন বিএনপির এ সাংসদ।

০৮:২৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

নাঈমার শাড়ি এখন বিদেশেও যাচ্ছে

নাঈমা সুলতানা ছিলেন একজন সাধারণ গৃহিণী। এখন তার কোটি টাকার ব্যবসা। মানুষ যে স্বপ্নের সমান বড় তা বাস্তবে দেখিয়েছেন তিনি। আগে আর সাধারণ পাঁচটা গৃহবধূ হয়ে জীবন কাটিয়ে  দিতেন

০৭:৫৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ঢাবিতে জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবর্ষে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   মঙ্গলবার তাদের তালিকা প্রকাশ করেছে ঢাবি।
গত ২৮ জানুয়ারি ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতিসহ অবৈধ পন্হায় ভর্তি হওয়ার অভিযোগে ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

০৭:৩২ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

কোবির মৃত্যু পাল্টে দিয়েছে কোহলির জীবনদর্শন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে কোবি ব্রায়ান্টকে স্মরণ করলেন বিরাট কোহলি। মার্কিন বাস্কেটবল কিংবদন্তির মৃত্যুতে মর্মাহত তিনি। শুধু তাই নয়, তার মৃত্যুতে জীবনদর্শনও পাল্টে গেছে ভারতীয় অধিনায়কের।

০৭:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

এসএসসি পরীক্ষা: ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সদস্য আটক

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। সোমবার রাতে রাজধানীর পল্লবী ও সাভারের আশুলিয়ায় পৃথক দু’টি এলাকা থেকে তাদের আটক করে তারা।

০৭:০০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

চীনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫

চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৪২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে কর্তৃপক্ষ আরো ৬৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। 

০৬:৩৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মধ্য আকাশে শিশুর জন্ম, কলকাতায় জরুরি অবতরণ

দোহা থেকে ব্যাংকক যাওয়ার সময় উড়োজাহাজেই একটি শিশুর জন্ম দিলেন থাইল্যান্ডের এক নারী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটার পরে ওই উড়োজাহাজটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। খবর এনডিটিভি'র।

০৪:৩৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

প্লিজ, একটু নজর দিন

আমি যেটা বুঝি, কোয়ারেন্টাইন মানে একজন মানুষকে একদম আলাদা করে রাখা। কিন্তু এখানে একরুমে ৫০-৬০ জন মানুষকে রাখা হয়েছে। তাও হজক্যাম্পের মেঝেতে পাশাপাশি ডজন ডজন ম্যাট্রেস পেতে।

 আচ্ছা এই শীতের মধ্যে মানুষকে মেঝেতে রাখা হলে তারা তো ঠাণ্ডাতেই অসুস্থ হয়ে যাবে। 

০৩:২৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

চীনে করোনাভাইরাস ছড়িয়েছে বাদুড় !

বাদুড় থেকেই চীনে করোনাভাইরাস ছড়িয়েছে। ব্রিটিশ জার্নাল - ন্যাচারে প্রকাশিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 
তবে এবারের চীনের করোনাভাইরাসের মূল উৎস সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত বলা হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, গবেষকরা উহান শহরের ৭ জন করোনা আক্রান্ত রোগীর ওপর পরীক্ষা চালান। এদের মধ্যে ৬ জনই সামুদ্রিক খাবার বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। 

০৩:০৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

শিক্ষার্থীদের মনের কথা জানতে স্কুলে স্কুলে `ইউএনও বক্স

বয়ঃসন্ধিকাল এমনই এক সময়, যে কোনও সমস্যার জন্য এই বয়সীদের দায়ী করা হয়। কৈশোরের উড়ন্ত স্বাধীনতা পাখা মেলার শুরুতেই প্রতিটি পদে পদেই আসে প্রতিবন্ধকতা ছোয়া। কখনও তা অসহনীয় হয়ে ওঠে। কিন্তু অধিকাংশ সময়ই তা মুখ ফুটে বলার জোর থাকে না। বুকভরা অভিযোগ নিয়ে শেষ হতে থাকে একেকটি কৈশোর বেলা। তাই এবার শিক্ষার্থীদের অভাব-অনুযোগ-অভিযোগ, পরামর্শ ও মনের কথা জানতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কথা মুখে বলতে সংকোচ লাগে, ভয় লাগে, সেগুলো লিখে চিরকুট হিসেবে ফেলে রাখলেই হবে ‘ইউএনও বক্স’-এ। 

০২:০৫ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

কেনিয়ায় পদদলিত হয়ে মারা গেল ১৪ শিক্ষার্থী

কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৯ জন। সোমবার (৩ ফেব্রুয়ারি) কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে তারা হতাহত হয়। দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি নেশনকে এ তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চলীয় পুলিশ কমান্ডার পেরিস কিম্যানি। শহরের পশ্চিমাঞ্চলের পুলিশ কমান্ডার পেরিস কিমানি গণমাধ্যমকে জানান, গতকাল কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

০১:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

মাস্ক ব্যবহার কী করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে?

চীনজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’। নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বেড়েছে।


এদিকে চীনের বাইরে এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে ফিলিপাইনে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪। সম্প্রতি তিনি উহান থেকে ফিরেছেন। মৃত ওই ব্যক্তি ২৫ জানুয়ারি থেকে ম্যানিলার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

১২:৫০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

কিডনিতে পাথর কেন জমে, কী করবেন?

শরীরের রক্ত পরিশোধনকারী অঙ্গ হচ্ছে কিডনি। আর সেই কিডনিতে সমস্যা দেখা দিলে দেহের বর্জ্য নিষ্কাশন সুচারুরূপে হবে না। সেক্ষেত্রে দেহের অন্যান্য অঙ্গও অকার্যেকর হয়ে পড়বে। তাই শরীর সুস্থ রাখতে হলে কিডনিও ভালো থাকা প্রয়োজন।

১২:১৪ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

করোনাভাইরাস: বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন

করোনাভাইরাসের কারনে ক্রমেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে চীন। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে তিনশ ৭০ জন। এছাড়া চীনের বাইরে প্রথম ফিলিপাইনে এ ভাইরাসের সংক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় চীনে ভ্রমণ ও চীনা নাগরিকদের ভিসা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর ভারতসহ নিষেধাজ্ঞা আরোপকারী দেশের সংখ্যা বেড়েই চলছে।

০৮:১০ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

১২ দিনের মাথায় ভাঙল পামেলার পঞ্চম বিয়ে

ব্যক্তিগত জীবনে মোট পাঁচবার বিয়ে করেছেন এই হলিউড তারকা। পঞ্চম বিয়েটা করেছিলেন গত ২০ জানুয়ারি। অনেকটা গোপনেই হলিউডের নামী প্রযোজক জন পিটার্সকে জীবনসঙ্গী করেছিলেন তিনি। কিন্তু বিয়ের ১২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে গেল তাদের।

০৮:০৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

বিল গেটস কন্যা মুসলিম যুবককে বিয়ে করলেন

বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটসের মন জয় করেছেন এক মিসরীয় মুসলিম তরুণ। ওই তরুণের নাম নায়েল নাসের। ঘোড়দৌড়বিদ হিসেবে সে প্রতিষ্ঠিত।
নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়।

০৮:০৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ

২৪ ফেব্রুয়ারির মধ্যে সব টাকা পরিশোধ না করলে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেবে সরকার বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক।
সোমবার দুপুরে বিটিআরসি সংস্থাটির চেয়ারম্যান জহুরুল হক একথা বলেন। আদালত গ্রামীণ ফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে ৩ মাস সময় বেধে দেয়।

০৭:৫৯ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২০ সোমবার