ফুচকা বিক্রেতা ক্রিকেটারের সেঞ্চুরিতে বিশ্বকাপ ফাইনালে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৩ ৫ ফেব্রুয়ারি ২০২০
গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়ে লাইমলাইটে আসেন যশস্বী জসওয়াল। এর পরই জানা গেছে তার সংগ্রামের ইতিহাস। মঙ্গলবার ১৮ বছর বয়সী এ ব্যাটসম্যানের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। ছোটদের বিশ্বমঞ্চে পাকবধের নায়ক তিনিই।
অনুশীলনের ফাঁকে ফুচকা বিক্রি করে আর্থিক উপার্জন করতেন যশস্বী। তবে ক্রিকেটের প্রতি নাড়ির টান এবং অগাধ ভালোবাসা ছিল তার। মুম্বাইয়ে নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করতেন তিনি। এর আস্থার প্রতিদানও পেয়ে যান এ তরুণ। সুযোগ মেলে ভারতের বিশ্বকাপ দলে।
প্রায় তিন বছর তাঁবুতে রাত কাটিয়েছেন যশস্বী। মূলত আজাদ ময়দানে রাম লীলার সময় ফুচকা বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেন তিনি। তার জন্ম উত্তরপ্রদেশের সুরিয়ায়। তবে ১১ বছর বয়সে বাবার হাত ধরে বাণিজ্য নগরীতে চলে আসেন প্রতিশ্রুতিশীল এ ক্রিকেটার।
তখন থেকে ক্রিকেট খেলা শুরু করেন যশস্বী। এর ফাঁকে বাবার সঙ্গে ফুচকা ও পুরি বিক্রি করতেন তিনি। এভাবেই চলত তাদের সংসার-পরিবার। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের জার্সিতে সুনাম কামালেন সেই ছেলেটিই।
সেমিতে পচেফস্ট্রুমে পাকিস্তানি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন যশস্বী। গেল বছর মুম্বাইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। গেল মৌসুমে রঞ্জি ট্রফিতে ছত্রিশগড়ের বিপক্ষে এ ঘরানার ক্রিকেটে পথচলা শুরু হয় এ টিনএজার ক্রিকেটারের।
চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন যশস্বী। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্রতিভার পরিচয় দেন তিনি। ইনিংসে ১২টি ছক্কা ও ১৭টি চার মারেন এ কিশোর।
যশস্বীকে ইতিমধ্যে বাঁহাতি ‘বিরাট কোহলি’ বলে ডাকা শুরু হয়েছে৷ ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন তিনি। কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির রয়েছে তার।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যশস্বীর বাবা ভূপেন্দর কুমার জসওয়াল বলেন, ছোট থেকেই আমার ছেলে স্বপ্ন দেখত একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।
এদিন ভূপেন্দরের স্বপ্ন পূরণ হলো সেই কথা বলার অপেক্ষা রাখে না। তার ছেলের ব্যাটে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ চারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১১৩ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী। অথচ ক্রিকেটার হয়ে ওঠার লড়াইয়ে অর্ধেক দিন না খেয়েই রাত কাটাতে হয়েছে উদীয়মান খেলোয়াড়কে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন যশস্বী। পাঁচ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন সম্ভাবনাময়ী ক্রিকেটার।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
















