ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

মধ্যপ্রাচ্যে প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা 

জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানকে জর্ডানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

০৫:২৭ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

বিপিএলের সিলেট পর্ব শুরু বৃহস্পতিবার

বঙ্গবন্ধু বিপিএল তিন পর্ব শেষ করে এখন দুটি পাতা ও একটি কুঁড়ির দেশ সিলেটের পথে। বৃহস্পতিবার থেকে সিলেটে বিপিএলের চতুর্থ পর্ব শুরু হবে। বিপিএলের সিলেট পর্বের ম্যাচ ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

০৫:১৯ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

‘লন্ডন লাভ’ ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান

শাকিব খানের নতুন ছবি ‘লন্ডন লাভ’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ ছবিতে কে হবেন শাকিব খানের নায়িকা তা নিয়ে অনেক জল্পনা কল্পনা দেখা গেছে। 

০৫:১৪ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

স্তন ক্যান্সারের কারণ জন্মনিয়ন্ত্রণ পিল!

স্তন ক্যানসার নিয়ে যখন সারা বিশ্ব সচেতন হওয়ার প্রয়াস চালাচ্ছে, তখনই আমেরিকার ‘ফ্রেড হোচিনসন ক্যানসার রিসার্চ সেন্টার’-এর গবেষকরা সামনে আনলেন এর অন্যতম এক কারণ। পরিবার পরিকল্পনার ভাবনা তেমন করে শুরু না হলে অধিকাংশ মেয়েই বিয়ের পর জন্মনিয়ন্ত্রক পিল খাওয়ার অভ্যাস করেন। ঘন ঘন এই পিল খাওয়াই স্তন ক্যানসারের অন্যতম কারণ বলে দাবি বিজ্ঞানীদের। সম্প্রতি ওই ‘ফ্রেড হোচিনসন ক্যানসার রিসার্চ সেন্টার’-এর গবেষকদের একটি রিপোর্ট প্রকাশ পেয়েছে আমেরিকার একটি হেলথ ম্যাগাজিনে। সেই তথ্য অনুসারে, ৪০-এর কমবয়সি মেয়েদের শরীরে স্তন ক্যানসার বাসা বাঁধার অন্যতম কারণ এই বার্থ কন্ট্রোল পিল বা গর্ভনিরোধক বড়ি।

০৫:০৮ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

মেট্রোরেলে ১৬ ষ্টেশন

২০৩০ সালে বদলে যাবে ঢাকার যানজট চিত্র

রাজধানী ঢাকার যানজটের চিরচেনা দৃশ্য ২০৩০ সালে বদলে যাবে। এ দাবি করে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বললেন, সব মিলিয়ে ২০৩০ সালে ছয়টি মেট্রোরেলের পৌনে ২০০ কিলোমিটারের সব কাজ যখন শেষ হবে, এর ফলে ঢাকায় যানজটমুক্ত অনিন্দ্য সুন্দর এক দৃশ্যপট আমরা দেখতে পাব। ঢাকা শহরে আজকের যান চলাচলের চিত্রই পাল্টে যাবে।
বুধবার উত্তরার দিয়াবাড়িতে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও রেল-ট্র্যাক বসানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।  মন্ত্রী জানান, এমআরটি লাইন ৬ মেট্রোরেল প্রকল্পের সাড়ে ৮ কিলোমিটার এখন দৃশ্যমান।

০৪:৩৫ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

খায়ের ফের ক্র্যাবের সভাপতি, সম্পাদক বিকু

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২০ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের ও আসাদুজ্জামান বিকু। সভাপতি পদে আবুল খায়ের ১৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। একই পদে অপর প্রার্থী ইসারফ হোসেন ইসা ১১০ ভোট পেয়েছেন।

০৩:৪১ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ জানুয়ারি বুধবার।  পঁয়ত্রিশ বছরে পা রাখলো জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাপা। প্রায় ৩ যুগ ধরে দেশের রাজনীতিতে গণতন্ত্র রক্ষায় বড় অবদান রেখে চলেছে এই দলটি।  প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আজ বুধবার রাজধানীতে সমাবেশ কর্মসূিচ হাতে নিয়েছে দলটি।

১২:০০ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

দেশবাসীকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নতুন বছরের শুভেচ্ছা

খ্রিষ্টীয় নববর্ষ ২০২০ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।

১১:৫৮ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

ঢাকা আসছেন ম্যারাডোনা

নতুন বছরে নতুন চমক থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। বিশ্ববিখ্যাত ফুটবলার দিয়েগো ম্যারাডোনা ঢাকায় আসছেন। এর আগেও একাধিকবার তার আগমনের কথা বলা হলেও তা স্বপ্নই থেকে গেছে ফুটবলপ্রেমীদের মাঝে। কলকাতা দুবার ঘুরে গেলেও ঢাকায় ম্যারাডোনাকে না আনাটা ছিল সাংগঠনিক ব্যর্থতা। ঢাকা আসছেন কোটি কোটি মানুষের হৃদয় জয় করা আর্জেন্টিনার ম্যারাডোনা। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই জানালেন এত বড় সুসংবাদ। বললেন, ম্যারাডোনার এজেন্টের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষে অতিথি হিসেবে ম্যারাডোনাকে উড়িয়ে আনা হবে। তবে কবে আসবেন সে শিডিউল এখনো ঠিক হয়নি। চলতি বছরের ১৭ মার্চ মুজিববর্ষ শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যেই ম্যারাডোনা আসবেন। তবে বাফুফের চেষ্টা থাকবে চলতি বছরে আনার।

১১:২৬ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

শিশুদের সঙ্গে আনন্দমুখর অন্যরকম দিন শেখ হাসিনার

শীতের সকালে নরম আলোয় গণভবনের সবুজ মাঠে খেলাধুলায় মেতেছিল স্কুল-মাদ্রাসার ছোট্ট শিশুরা। পরম মমতায় যেন ‘সহপাঠী’দের মতো তাদের সঙ্গে খেলায় মেতেছিলেন টানা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কখনো শিশুদের দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছিলেন, আবার কখনো বুকে টেনে নিয়ে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছিলেন বঙ্গবন্ধুকন্যা। সরকারপ্রধানের এমন স্নেহভরা সঙ্গ দেখে আনন্দে আত্মহারা শিশুরাও। স্বভাবসুলভ ভালোবাসা থেকেই শত ব্যস্ততা পেছনে ফেলে গতকাল সকালে স্কুল-মাদ্রাসার ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের নিয়ে খেলায় মেতে উঠেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান, কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তার কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না! শিশুদের প্রতি তার আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়। গতকাল তা দেখা গেল আরেকবার।

১১:২২ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

নতুন দিন, নতুন প্রত্যাশা

স্বাগত ২০২০

বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। নানা কর্মসূচি এবং  উৎসব-আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২০ সালকে বরণ করতে আতশবাজির উৎসবে মাতে নিউজিল্যান্ড। নতুন বছরের আগমনে আলোকচ্ছটায় উজ্জ্বল হয় অকল্যান্ডের স্কাই টাওয়ার। একই চিত্র দেখা যায় অস্ট্রেলিয়াতেও। ২০২০ সালের আগমনে সিডনি ঝলমলে হয়ে ওঠে নানা রঙের আতশবাজিতে। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটের মধ্যেও সেখানে থেমে থাকেনি নতুন বছরকে বরণের  আনন্দ-উৎসব।  বাংলাদেশে নানা আয়োজনে উৎসব আমেজে উদযাপন করা হচ্ছে ইংরেজী বর্ষবরণ। শুভ ২০২০।

১২:০০ এএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার

my-love.co বা wish-you.co

নিউ ইয়ার বার্তাগুলো খুলবেন কী?

এ ধরণের সারপ্রাইজ উইশ-এর বার্তা ফেসবুকের মেসেঞ্জার এবং হোয়াটস অ্যাপে পাচ্ছেন অনেকেই। অনেকে এটিকে স্প্যাম বুঝতে পেরে এড়িয়ে গেলেও, না বুঝে খুলে দেখেছেন অনেকে। এ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে কিংবা ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট দিয়েছেন অনেক ব্যবহারকারী।   কিন্তু আপনিও যদি এ ধরণের বার্তা পেয়ে থাকেন ইনবক্সে, যেটি আপনার কোন বন্ধুর কাছ থেকে এলেও ওয়েবসাইটের ঠিকানা হিসেবে wish4u.com  বা  my-love.co  লেখা রয়েছে, সেটিতে যেন ভুলেও ক্লিক করবেন না।

১১:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

২০১৯ সাল ছিল গণতন্ত্র ধ্বংসের বছর : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে  বলেছেন, নতুন বছরে আমরা  নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে চাই।

০৭:৪৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকা আসছেন ম্যারাডোনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছে। অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিশেষ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

০৭:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

জিপিএ-৫ তুলে দেয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ-৫ উন্মাদনা শিশুদের জীবন বিষিয়ে দিচ্ছে। এ জন্য জিপিএ-৫ উঠিয়ে দিয়ে আগামী বছর থেকে পরীক্ষার ফল সর্বোচ্চ ৪ সূচক (সিজিপিএ) করার পরিকল্পনা হচ্ছে।

০৭:৪২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

রাজধানীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

১ জানুয়ারি  বুধবার থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিএফ)  শুরু হচ্ছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপি এই মেলার উদ্বোধন করেন।  এ বছর প্রবেশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা।

০৭:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

যত নির্দেশনা থার্টি ফার্স্ট নাইট ঘিরে

ইংরেজি নববর্ষ বরণের জন্য সারাবিশ্ব প্রস্তুত হলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেয়া নির্দেশনা অনুযায়ী এই রাতে উন্মুক্ত স্থানে বর্ষবরণের কোনো আয়োজন করতে পারবেন না রাজধানীবাসী। এর বাইরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যাতে যান ও সাধারণ মানুষের চলাচলের উপর কিছুটা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাজধানীবাসীকে আতশবাজি, পটকাবাজি, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালনাসহ যেকোনো ধরনের অশোভন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। বিরত থাকতে বলেছেন, উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও সমবেত হওয়া থেকে।

০৭:০১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

৩৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি জেএসসি-জেডিসিতে

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি। গত বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি। এবার কমেছে ১০টি। এছাড়া ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৬৯টি। সেই হিসেবে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪৭৪টি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

০৬:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

মৌলিক দায়িত্ব হবে নাগরিক সুবিধা প্রদান: তাপস 

যদি ঢাকাবাসী আমাকে নির্বাচনে জয়ী করেন, সেবা করার সুযোগ দেন, তাদের মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবো। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে এ কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

০২:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

নতুন বছরে ‘পড়শী অন দ্য মাইক’

কণ্ঠশিল্পী হিসেবে পড়শী বরাবরই মাইক্রোফোনের আশেপাশে থাকেন। তবে, সেটি রেকর্ডিং স্টুডিও কিংবা স্টেজ শোতে সীমাবদ্ধ। নতুন খবর হলো, নতুন বছরের (২০২০) শুরু থেকেই মাইক্রোফোন হাতে সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন পড়শী।

০২:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

জেএসসি-জেডিসিতে পাশের হার ৮৭.৯০, পিইসিতে ৯৫.৫৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাশের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ।

০২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

দেশীয় চলচ্চিত্র ২০১৯: বছরজুড়ে চেষ্টা ছিল গল্প বলার 

ঢাকাই চলচ্চিত্র নিয়ে অভিযোগের শেষ নেই। কখনো গল্পের অভাব কখনো বা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ার অভিযোগ। চলতি বছর ব্যবসার দিক থেকে খুব একটা লাভবান হয়নি বলে আক্ষেপ রয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের।

১২:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

সারাক্ষণ পড়ার চাপ দিলে কিন্তু পড়তে ইচ্ছে করে না: প্রধানমন্ত্রী

 শিশুদের পড়ার চাপ না দিয়ে খেলাধুলার মধ্য দিয়ে পড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘বেশি পড়, পড় করে সারাক্ষণ পড়ার চাপ দিলে কিন্তু পড়তে ইচ্ছে করে না।... কাজেই খেলাধুলার মধ্য দিয়ে পড়াশোনা। (শিশুরা) নিজের গরজে পড়বে, একা একা পড়বে, সেটাইতো ভালো লাগে।’

১২:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

সমাপনী পরীক্ষার ফল মঙ্গলবার : জানতে যা করতে হবে

পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ঘোষণা মঙ্গলবার। এর মাধ্যমে অবসান হচ্ছে অংশ নেওয়া ৫৫ লাখ ৬৫ হাজার ৩২০ খুদে শিক্ষার্থীর অপেক্ষা। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রকাশ দুপুরে।   রেওয়াজ অনুযায়ী, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়ার কর্মসূচি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর।

১১:২৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৯ সোমবার