নতুন দিন, নতুন প্রত্যাশা
স্বাগত ২০২০
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০০ ১ জানুয়ারি ২০২০
বিশ্বজুড়ে বর্ণিল আয়োজন। নানা কর্মসূচি এবং উৎসব-আয়োজনের মধ্য দিয়ে চলছে বর্ষবরণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২০ সালকে বরণ করতে আতশবাজির উৎসবে মাতে নিউজিল্যান্ড। নতুন বছরের আগমনে আলোকচ্ছটায় উজ্জ্বল হয় অকল্যান্ডের স্কাই টাওয়ার।
একই চিত্র দেখা যায় অস্ট্রেলিয়াতেও। ২০২০ সালের আগমনে সিডনি ঝলমলে হয়ে ওঠে নানা রঙের আতশবাজিতে। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল সংকটের মধ্যেও সেখানে থেমে থাকেনি নতুন বছরকে বরণের আনন্দ-উৎসব।
এবার দাবানল সংকটের কারণে সিডনিতে আতশবাজি না করার আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছিলেন ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। নিউ সাউথ ওয়েলস রাজ্যে রেকর্ড ভাঙা তাপমাত্রার কারণে দাবানল ভয়াবহ রূটি নিয়ে রাজ্যটি পুড়িয়ে ছারখার করায় ওই অঞ্চলের অনেক জায়গাতেই বর্ষবরণের রাতে আতশবাজি প্রদর্শনী নিষিদ্ধ হয়।
কিন্তু সিডনির লর্ড মেয়র ক্লোভার মুর নিষেধাজ্ঞায় ছাড় দিয়ে শহরটিতে আতশবাজি করার অনুমোদন দেন। “নতুন বছরে আতশবাজির আলো এ কঠিন সময়ে মানুষের মাঝে আশার সঞ্চার করবে”- এমনটিই মনে করেন বলে জানিয়েছেন তিনি।
দাবানলের আগুনে পোড়া ধোঁয়ায় সিডনির আকাশ রক্ত লাল হলেও শহরটির হারবার ব্রিজে নতুন বছরের আগমনী মুহূর্তে আকাশে আতশবাজির খেলা দেখতে ভিড় করেছে বিপুল সংখ্যক মানুষ। তাদের উচ্ছ্বাসেও কোনো কমতি দেখা যায়নি। যদিও স্যোশাল মিডিয়ায় সিডনিতে এ আতশবাজির সমালোচনাও করেছেন কেউ কেউ।
তবে সিডনিতে আতশবাজি হলেও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অনেক শহরেই দাবানল ভয়াবহ আকার ধারণ করায় ওইসব জায়গায় এবার আতশবাজির উৎসব বাতিল করা হয়েছে।
অন্যদিকে, এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাজুড়ে মানুষ পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণের উৎসব আয়োজন করে। বিশ্বের দেশে দেশে উচ্ছ্বাসে ভাসছে হাজারো মানুষ। নানা রঙের আলোয় সেজেছে বিভিন্ন ভবন। ২০১৯ সালকে বিদায় জানিয়ে আগামী ২৪ ঘণ্টায় একে একে ২০২০ সালকে বরণ করে নিচ্ছে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশগুলো।
এশিয়ার বিভিন্ন দেশ এবারও বর্ষবরণকে কেন্দ্র করে জমকালো ও চোখ ধাঁধানো আলোকসজ্জা থেকে শুরু করে আতশবাজির আয়োজন করেছে। তবে হংকংয়ে এবার গণতন্ত্রপন্থি বিক্ষোভ চলতে থাকায় নিরাপত্তাজনিত কারণে বর্ষবরণের রাতে ভিক্টোরিয়া হারবারে আতশবাজি বাতিল করা হয়েছে।
নতুন বছর শুরুর আগেও হংকংয়ের বিক্ষোভকারীরা মিছিলের কর্মসূচি নিয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সেখানে ৬ হাজার পুলিশ মোতায়েন করেছে এবং নতুন বছরের আগমনীতে এক ভিডিও বার্তায় হংকংয়ের নেত্রী ক্যারি লাম বিক্ষোভকারীদেরকে শান্ত থাকা এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান বিক্ষোভের মধ্যেও হাজারো মানুষ নতুন বছরকে স্বাগত জানানোর পরিকল্পনা করে। নতুন এ আইন নিয়ে ভারতে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ-প্রতিবাদ চলছে। নতুন বছরের আগমনী দিন মঙ্গলবারেও রাজধানী দিল্লিতে বিক্ষোভকারীরা বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করে।
বাংলাদেশে নানা আয়োজনে উৎসব আমেজে উদযাপন করা হচ্ছে ইংরেজী বর্ষবরণ। শুভ ২০২০।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা






