ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

বাংলাদেশে খেলতে আসছে মেসি বাহিনী

আগামী মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও পারাগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এসময়ের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে

০৭:৫৪ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

বাড়ির আঙিনায় শায়িত আবরার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে

০৭:৩০ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আবরার হত্যার বিচার দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয়গুলো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার গোটা দেশের শিক্ষার্থীরা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছেন।

০৭:০৫ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আবরার হত্যায় গ্রেফতার ১০ আসামি ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ১০ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

০৬:৩৮ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ ঘোষণা আন্দোলনকারীদের

৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এসময় তারা ৮টি দাবির কথা জানান। দাবিগুলো হলো-খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। আবাসিক হলগুলোতে র‌্যাগের নামে এবং ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।

০৬:২৮ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন

চলতি বছর মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
এবার প্রশ্নপত্রের আকার হবে ছোট। আট পৃষ্ঠা থেকে কমে হচ্ছে দুই পৃষ্ঠার প্রশ্নপত্র। 

০১:১৬ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

আবরার হত্যাকান্ডে আমরাও দায়ী

বুয়েটের ছাত্র আবরার হত্যাকান্ডের কারণে সকাল থেকেই মানসিক অস্থিরতায় ভুগছি। ফেসবুকে এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে একটা স্ট্যাটাস লিখার প্রয়োজন অনুভব করছিলাম একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে। 
আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে সহজভাবে গ্রহণ করতে পারিনি। এই ছাত্র রাজনীতিকে কেন্দ্রীয় সরকারের পোষণ ও মদদদানকে শিক্ষার জন্য এক বড় প্রতিবন্ধকতা বলেই আমি আজীবন বিশ্বাস করে এসেছি

১১:৩৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

সবশেষ ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছিলেন আবরার

মৃত্যুর আগে ভারতকে সমুদ্রবন্দর, পানি ও গ্যাস দেয়ার চুক্তির বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। শনিবার বিকাল সাড়ে ৫টায় নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন তিনি।  এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে নিখোঁজ ছিলেন এ শিক্ষার্থী।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন আবরার। তার সহপাঠীরা জানান, ফেসবুকে সক্রিয় ছিলেন তিনি। লেখালেখি করতেন। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

১০:২৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

দেখে নিন আবরার হত্যার সিসিটিভি ফুটেজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ উত্তেজনার মূল কারণ প্রভোস্টের কক্ষে থাকা সিসিটিভি ফুটেজ। 

০৯:৫৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যা

০৯:৩৮ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

শুদ্ধি অভিযানের দৌড় কতদূর? 

দেশ-জাতি-সমাজ নিয়ে যারা ভাবেন, তাদের দুঃশ্চিন্তার অন্ত নেই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত ঘোলাটে। পত্রিকা খুললেই দেখা যায়, অনিয়ম, অন্যায়, অনাচার ও দুর্ণীতিতে ভরা দেশ।

০৯:১৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

শ্রাবন্তীর স্বামীই ‘সবচেয়ে সেরা রিকশাওয়ালা’!

টলিউডের প্রথম সারির নায়িকা শ্রাবন্তী। তার স্বামী রোশন (মন্টি) পেশায় কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু তিনি ভালো রিকশাও চালাতে পারেন তা কি আপনি জানতেন?

০৮:১২ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

যেভাবে ৫০ কেজি ওজন কমালেন সারা আলি খান

এখন পর্যন্ত মাত্র দুটি ছবিতে অভিনয় করেছেন সারা আলি খান। এতেই দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন তিনি। তার অভিনয়শৈলি ও  সৌন্দর্যে বিমুগ্ধ তারা।

০৭:৩৫ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

‘বিপিএল পেছাবে না’

নির্ধারিত সময়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে। বার বার পেছানোর শঙ্কা সামনে এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ফের জানানো হলো

০৭:০২ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

বাংলাদেশে দুর্গাপূজার উৎস ও সার্বজনীন বিকাশ 

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মমতে শক্তিশালী অসুর বা অপশক্তিকে বিনাশ বা বধ করেছিলেন, জীবের দুর্গতি তথা যে ত্রিতাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক জ্বালা যা জীব ভোগ করে, তা থেকে পরিত্রাণ দিয়েছিলেন জীবকে, তাই তিনি দুর্গতিনাশিনী দুর্গা অর্থাৎ পরম শান্তি। একটা সময় ছিল যখন পূণর্জাগরণবাদী ও ধর্ম শুদ্ধিকরণ আন্দোলন প্রখর হয়ে ওঠেনি, তখন এই বাংলায় দুর্গাপূজায় ধর্ম জাত ভেদাভেদ ভুলে আপামর গ্রামবাসী উৎসবে মিলিত হতো।

০৬:৩৯ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

আবরার হত্যায় ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, বিক্ষোভ

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। 
সোমবার সকালে বুয়েট শাখা ছাত্রলীগ 

০৫:৩৬ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

আবরারকে পিটিয়ে হত্যা !

বুয়েট ছাত্রের লাশ হলের সিঁড়িতে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে আবরার ফাহাদ নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন তিনি।রোববার রাতে তাকে প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় পাওয়া যায়। পুলিশ ও তার পরিবার জানায়, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

১১:১৫ এএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

যুবলীগ চেয়ারম্যান ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতারের পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি যাতে ভারত পালিয়ে যেতে না পারেন সেজন্য সীমান্তে সর্তকতা জারি করা হয়েছে। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন খান বিষয়টি নিশ্চিত করেন।

১১:১৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

২ জনকে ৬ মাস করে কারাদণ্ড

কেরানীগঞ্জ কারাগারে সম্রাট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে ৬ মাস করে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে সম্রাটের সাজা হয়েছে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে, তার কাকরাইলের অফিসে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে। আর কুমিল্লায় গ্রেপ্তারের সময় আরমান ‘মদ্যপ’থাকায় তাকে সেখানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম জানিয়েছেন।

১০:৩৬ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটের অফিস থেকে মদ, ইয়াবা, পিস্তল, ক্যাঙ্গারু চামড়া উদ্ধার

বহুল আলোচিত ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এদিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, একটি পিস্তল ও দুটি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

সম্রাটকে সঙ্গে নিয়েই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রোববার দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা র‌্যাবের এই অভিযান চলে।

০৯:২৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটকে নিয়ে যা বললেন দ্বিতীয় স্ত্রী শারমিন (ভিডিও)

ক্যাসিনোকাণ্ডে তুমুল আলোচিত আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন, তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। বললেন, এই অভিযান আরো চালালে ভালো হতো।  সাংবাদিকদের তিনি বলেন, ও (সম্রাট) অন্য লাইনে চলে গেছে। তবে ক্যাসিনোর টাকা সে সংসারে খরচ করতো না। অবৈধ টাকা পরিবারের সদস্যদের দিত না। 

০৬:১৮ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাট ও আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ক্যাসিনো পরিচালনাসহ নানা ধরনের অপকর্মে জড়িত থাকার ঘটনায় আটকের পর ৬ অক্টোবর  রোববার তাদের বহিষ্কার করা হলো। যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন,

০৩:০৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

সম্রাটকে নিয়ে কাকরাইলের অফিসে র‌্যাবের অভিযান

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সঙ্গে নিয়ে ঢাকার কাকরাইলের ভূঁইয়া ট্রেড সেন্টারে তার অফিসে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  রোববার ভোরে কুমিল্লায় গ্রেফতার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। পরে দুপুর ১টা ৩৮ মিনিটে তার কার্যালয় যায় র‌্যাবের একটি দল।  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে  দলটি কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে কলাপসিবল গেটের তালা ভেঙে সম্রাটের কার্যালয়ের ভেতরে ঢুকে। এ সময় র‌্যাবের সঙ্গে হেলমেট পরিহিত একজনকে দেখা যায়। তিনি সম্রাট বলে পরে জানা যায়।  

০২:৪৩ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার

‘পলিটিক্স’ করা ঠিক না

অনেকে বলে স্যান্ডেল পরা রাষ্ট্রপতি!

এই বঙ্গভবন সৃষ্টির পরে যতজন রাষ্ট্রপতি এখানে ছিলেন সমস্ত রাষ্ট্রপতি মিলাইয়া যে লোক না আসছে, আমার এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি লোক আসছে। কারণ এভরি উইকে মিনিমাম ফোর টু ফাইভ হানড্রেড লোক আমার এখানে আসেন এবং এর বেশির ভাগই কিশোরগঞ্জ এবং আমার এলাকার।  অনেকে এটাও বলে, স্যান্ডেল পরা রাষ্ট্রপতি।

০১:১৭ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রোববার