ঢাকা, ১১ নভেম্বর বুধবার, ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩
good-food

কক্সবাজারে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুবাই প্রবাসী এক ব্যক্তির বাড়িতে তার পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্নাপালং গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

০৭:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

রাস্তাঘাটে প্যান্ট খুইলা দিমু...

‘চোয়ারাই দাঁত ফেলাই দিইয়ুম’

চট্টগ্রাম আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরীকে প্রাণনাশের হুমকিসহ কুরুচিপূর্ণ কথা বলার অভিযোগ 

১২:২৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

সেপ্টেম্বরে আরো বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারি বর্ষণ হচ্ছে। আরও কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করতে পারে। এমনই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার বৃষ্টিপাত। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “চলতি মাসে আরও কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। চলতি মাসে এমন আবহাওয়াই থাকবে।”

১১:৪২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ব্রণ নিয়ে চিন্তা আর না, ব্যবহার করুন সজনে পাতা

ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে সব থেকে বিরক্তিকর সমস্যা হচ্ছে মুখের ব্রণ ও বলিরেখা। এগুলো ত্বকের বারোটা বাজানোর সঙ্গে ব্যাপকভাবে সৌন্দর্য হানি ঘটায়। নানা ওষুধ, কসমেটিকস ব্যবহার করেও সমাধান হয় না। তবে এ নিয়ে আর চিন্তা নয়। এর একমাত্র সমাধান সজনে পাতা। সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। কিন্তু ত্বকের যত্নেও এর পাতার গুণ সম্পর্কে অনেকেরই অজানা। চলুন জেনে নিই ত্বকের যত্নে সজনে পাতার ব্যবহার-

১০:০২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

তৃণমূলে সংগ্রামী এক নারী উদ্যোক্তার সাফল্যের গল্প

মর্জিনা বেগমের স্বপ্ন ছিল নিজে স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরার। কিন্তু তার বাবার ছিল অভাবের সংসার। ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে দিয়ে দেয়।

০৯:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ভালো রেজাল্ট করা শিশুরা কী আশপাশের জগতটা চেনে-জানে?

দীর্ঘদিনের টিউশনির অভিজ্ঞায় দেখেছি, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সামাজিকীকরণে যথেষ্ট ঘাটতি রয়েছে। নতুন পরিবেশে তারা সহজে খাপ খাওয়াতে পারে না। অপরিচিত মানুষকে কীভাবে সম্বোধন করতে হয়, জানে না। নবম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ পেয়েছিলাম বছরখানেক আগে। তাকে জিজ্ঞেস করেছিলাম, চালের কেজি কত করে এখন?

০৯:০৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রী মোদির পরেই ধোনি

ভারতে সর্বোচ্চ জনসমর্থনের দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরের অবস্থানে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

০৮:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ইউজিসি সচিব খালেদ ওএসডি

নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে

০৭:৫৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ক্যাসিনোবিরোধী অভিযান

নেপালিদের পালাতে সহায়তাকারীর পরিচয় ‘শনাক্ত’

রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানকালে সেগুনবাগিচার একটি ভবন থেকে ১৫ নেপালিকে পালাতে সহায়তাকারী তিনজনের একজনকে ‘শনাক্ত’ করা গেছে। ওই ব্যক্তি রমনা থানা

০৭:৪৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

যৌন হয়রানি, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইলিং

অনলাইনে ঝুঁকিতে তরুণীরা

রাজধানী ঢাকায় যেসব নারী অনলাইনে হয়রানির শিকার হন তাদের ৭০ শতাংশের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে।   এসব নারীর মধ্যে বেশিরভাগ যৌন হয়রানি, হ্যাকিং, সাইবার পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মিশুক চাকমা এ তথ্য জানিয়েছেন।

০২:১৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

শত কোটি টাকার ক্যাসিনো কারবারিদের জরিমানা ২০০ টাকা!

অবৈধ ক্যাসিনোকে কেন্দ্র করে মাদক, অস্ত্র আর অর্থ পাচার। অপরাধ ভয়াবহ হলে কী হবে। শাস্তির তেমন সুযোগ নেই। গেল এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকায় কিছু এলাকায় ক্যাসিনো বন্ধ 

১২:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল, শিরোপা ভাগাভাগি

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ছিল উত্তেজনাকর ফাইনালের প্রত্যাশা। কিন্তু উত্তেজনার আগুনে পানি ঢেলে দিলো বৃষ্টি। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি না থামায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-আফগানিস্তানের ফাইনাল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, শিরোপা ভাগাভাগি করে নিলো দল দুটি। মঙ্গলবার রাত ৯টায় দুই অধিনায়ক সাকিব আল হাসান ও রশিদ খানের সঙ্গে আলোচনা শেষে ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রয় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন।  খেলা তো দূরে থাক, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালে টস করাই সম্ভব হয়নি!

১০:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

গণপূর্তের দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব 

আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমকে সুবিধা দেওয়ার অভিযোগে গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)।

প্রকৌশলীরা হলেন সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই। 

০৮:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান

 রাজধানীর শাহজাহানপুর রেল কলোনিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। উচ্ছেদ অভিযানে কলোনীর রেলওয়ের জায়গায় ৫টি মোটর গ্যারেজ, ৭টি রিক্সা গ্যারেজ,  কয়েক শ’ ঘর, দোকানপাট ক্লাবসহ তিনটি বস্তি ছাড়াও এক ডজন বিভিন্ন সমিতির অফিস গুড়িয়ে দেয়া হয়। 

০৮:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

মোদির টয়লেট বিড়ম্বনা আমেরিকায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন আমেরিকায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে হাই-প্রোফাইল সফরে রয়েছেন তিনি। ভারতে উন্মুক্ত স্থানে মলত্যাগ হ্রাসে সরকারি একটি প্রকল্পের সফলতার কারণে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পুরস্কার নেয়ার কথা রয়েছে তার।

০৭:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

নগদ ৫ কোটি উদ্ধার

২ ভাইয়ের ১৫ বাড়ি, জায়গা হয় না টাকা রাখার (ভিডিও)

ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা দুই ভাই, তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এনামুল হক ও রুপন ভূঁইয়া। দুই ভাই। দু’জনেই স্থানীয় আওয়ামী লীগ নেতা। দু’জনই রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার।  সোমবার মধ্যরাত থেকে র‍্যাব-৩ এনামুলের বাসায় অভিযান চালায়। উদ্ধার করে ১ কোটি ৫ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালঙ্কার। মঙ্গলবার দুপুরে অভিযান শেষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিউল্লাহ বুলবুল সাংবাদিকদের জানান, সূত্রাপুরে এনামুলের ছয়তলায় বাসার দোতলা ও পাঁচতলায় তিনটি ভল্ট পেয়েছেন তারা। এছাড়া এনামুল ইংলিশ রোডে আরও পাঁচটি ভল্ট ভাড়া নিয়েছেন টাকা রাখার জন্য। অভিযানে একজন ম্যাজিস্ট্রেটের সামনে ভল্ট খেলা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ১ কোটি ৫ লাখ নগদ টাকা ও ৭২০ ভরি স্বর্ণালংকার। এ ছাড়া পাঁচটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে র‍্যাব।

০৬:৩৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বগুড়ায় রাস্তা-বিলের ধারে বস্তা বস্তা টুকরো টাকা, হুলস্থুল (ভিডিও)

রাজধানী ঢাকায় ক্যাসিনোকাণ্ডের মধ্যে বগুড়ার এক গ্রামে রাস্তা ও বিলের ধারে প্রচুর টাকার নোটের টুকরো নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে।  শাজাহানপুর উপজেলার খাড়ুয়া ব্রিজ এলাকার চান্দাই গ্রামে রাস্তার পাশে কুচি কুচি করে কাটা টাকার টুকরো পড়ে থাকার খবরে স্থানীয়রা সেখানে ভিড় জমায়। সাধারণ মানুষের মধ্যে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।  কেউ ধরা পড়ার ভয়ে এভাবে অবৈধ টাকা নষ্ট করেছে কি না - সেই প্রশ্নও ঘুরতে থাকে সাধারণের কথায়। পরে সেখানে পুলিশ গিয়ে জানতে পারে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের ফেলে দেওয়া বাতিল টাকার নোট। 

 

০৪:৩৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

আগাছা নির্মূলের এখনই সময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন অগ্রগতির পথে, মধ্যম আয়ের মর্যাদার লক্ষ্যে এগিয়ে চলেছে, বিশ্বে যখন প্রশংসিত তাঁর নেতৃত্বের মহিমা, তখনই একদল রাজনৈতিক পরগাছার কর্মকা- সরকারের অর্জনকে করছে প্রশ্নবিদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাছা উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন। শুধু বলেই থেমে থাকেননি, কার্যকর ব্যবস্থাও গ্রহণ করেছেন। প্রমাণ আজ চোখের সামনে। তিনি প্রমাণ করেছেন মানুষের অধিকার, উন্নয়ন, অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এমন দুর্বৃত্তদের ঠাঁই হবে না, রেহাই পাবে না কেউ। এমনকি তারা নিজের দলের হলেও। রাজনৈতিক দুর্বৃত্তদের জন্য তাঁর বার্তা পরিষ্কারÑ জিরো টলারেন্স।

০১:৪১ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

পেছনে ফেললেন রোনালদো-ফন’কে

বর্ষসেরা ফুটবলার মেসি

২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতলেন লিওনেল মেসি। পেছনে ফেললেন, ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে।  মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বার্সা তারকার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এছাড়া মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড মেগান র‌্যাপিনো।

১২:৩৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ওবামা-কে কেন দেয়া হয়েছিল!

আমার নোবেল জেতা উচিত : ট্রাম্প

বহু কারণেই আমার নোবেল পুরস্কার জেতা উচিত; যদি তারা (আয়োজকরা) এটি নিরপেক্ষভাবে দেয়। বললেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্ষেপ করে তিনি এ-ও বললেন, কিন্তু এটি যথাযথভাবে দেওয়া হয় না। 

২০০৯ সালে নিজের পূর্বসূরি বারাক ওবামা-কে কেন নোবেল দেওয়া হয়েছিল; তা নিয়েও উষ্মা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। 

১২:১০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্য

‘ভ্যাকসিন হিরো’ শেখ হাসিনা

বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দিলো গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)। এই পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেছেন।

আমেরিকার নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। 

১০:৩৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

এবারের সেরা যারা

চমকে ভরা এমি’র জাঁকালো রাত

চতুর্থবারের মতো এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ পুরস্কার জিতলো এইচবিও চ্যানেলের ‘গেম অব থ্রোনস’। 
আর সবাইকে চমকে দিয়ে সেরা কমেডি সিরিজের সম্মান বাগিয়ে নিলো ‘ফ্লিব্যাগ’। জাঁকজমক আয়োজনে ৭১তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১১:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

জয়কে ঘরে আনলেন খাদিজা

প্রথা ভেঙ্গে বরের বাড়িতে কনেযাত্রা (ভিডিও)

কনের বাড়িতে যান বর। দেশের প্রচলিত রীতিতে বলে বরযাত্রা। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রচলিত প্রথা ভেঙ্গে বিয়ে করতে কনে গেলেন বরের বাড়ি। বরযাত্রার বদলে কনে যাত্রা। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিলেন চুয়াডাঙ্গার সদ্য বিবাহিত এক দম্পতি।  গেল শনিবারের এই বিয়ের ছবি এবং ভিডিও ফেসবুকে অনেকেই শেয়ার করছেন।

১০:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

বিদায় প্রিয় আইডেন্টিটি কার্ড!

পঁয়তাল্লিশ দিন আগে এই আইডেন্টিটি কার্ড আমার নামে ইস্যু করা হয়। বাংলাদেশ থেকে প্রায় দেড় লাখ হজ্জব্রত পালনকারীদের চিকিৎসা সেবা প্রদানকারী মেডিকেল টিমের সদস্য হিসেবে সৌদি আরব এসেছিলাম। আমার জানা মতে এবং আশা করি, এই বিশাল কর্মযজ্ঞ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের টিম পালন করতে পেরেছে। চিকিৎসক হিসেবে নাম লেখানোর পর হতে নানা ধরণের রোগীর সেবা দেবার চেষ্টা করেছি।

০৯:৫২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার