পেছনে ফেললেন রোনালদো-ফন’কে
বর্ষসেরা ফুটবলার মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৭ ২৪ সেপ্টেম্বর ২০১৯
২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতলেন লিওনেল মেসি। পেছনে ফেললেন, ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে।
মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বার্সা তারকার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ক্যারিয়ারে এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আর্জেন্টাইন তারকা।
এর আগে সমান পাঁচবার করে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন মেসি ও রোনালদো। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই দুই জনের বাইরে আর কেউই পুরস্কারটি জিততে পারেননি। তাদের সেই আধিপত্য ভেঙে গতবার সেরা হন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। উয়েফা বর্ষসেরা, ব্যালন ডি'অর ও ফিফা বর্ষসেরা - তিনটি পুরস্কারই ঘরে তুলেছিলেন ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ।
কিন্তু এবার পাল্টে গেল চিত্র। এবারের উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ফন ডাইক। আর ফিফার বর্ষসেরা হলেন মেসি।
২০১৬ সাল থেকে শুরু হওয়া ফিফার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ পুরস্কারটি এবারই প্রথম জিতলেন মেসি।
২০০৯ সালে প্রথম বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন মেসি। ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল সাময়িকীর ব্যালন ডি’অর পুরস্কার শুরুতে আলাদাভাবে দেওয়া হতো। সেবছর দুটিই জিতেছিলেন তিনি। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছয় বছর দুটি পুরস্কার একীভূত হয়ে নাম হয় ফিফা ব্যালন ডি'অর। পরপর তিন বছর ওই পুরস্কার জিতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর পরের দুই বছর রোনালদো জেতার পর ২০১৫ সালে আবারও পুরস্কারটি জিতে নেন মেসি, জিতেন রেকর্ড পঞ্চমবারের মতো।
পরে ২০১৬ সাল থেকে আবার আলাদাভাবে দেওয়া হচ্ছে পুরস্কার দুটি। ২০১৬ ও ২০১৭ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি'অর জিতেন রোনালদো। আর পরের বছর সবকটি পুরস্কার জিতেন লুকা মদ্রিচ।
পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে গত ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তা থেকে গত ২ সেপ্টেম্বর তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
উয়েফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের লড়াইয়েও ছিলেন এই তিন জন। তবে গত ২৯ অগাস্ট মেসি ও রোনালদোকে হারিয়ে প্রথম ডিফেন্ডার হিসেবে পুরস্কারটি জিতে নেন ডাচ সেন্টার-ব্যাক ফন ডাইক। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ডিফেন্ডারের ফিফার মঞ্চেও জয়ের সম্ভাবনা বেশি ছিল। তবে অবাক করে দিয়ে বিজয়ী হিসেবে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হয়।
অবশ্য ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরের মতো গত মৌসুমেও তিনি ছিলেন অসাধারণ ও দারুণ ধারাবাহিক। বার্সেলোনার লা লিগা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মেসির। স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে একই সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু।
আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল। তবে ইউরোপ সেরার প্রতিযোগিতার সেমি-ফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় বার্সেলোনা।
২০১৮-১৯ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে মোট ৫৪ গোল করেন মেসি। পাশাপাশি সতীর্থের ২০ গোলে রাখেন অবদান।
জাতীয় দলের হয়ে মৌসুমটা অবশ্য ভালো কাটেনি তার। কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় তার দেশ আর্জেন্টিনা। তবে ক্লাব ফুটবলে বছর জুড়ে দুর্দান্ত খেলেই সেরার পুরস্কারটি জিতে নিলেন বার্সেলোনা অধিনায়ক।
গতবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন না মেসি। লড়াইয়ে ছিলেন রোনালদো, মদ্রিচ ও মোহামেদ সালাহ। লিভারপুলের ফরোয়ার্ড সালাহর চেয়ে মৌসুমে বেশি গোল করেছিলেন, বার্সেলোনার হয়ে জিতেছিলেন লা লিগা ও কোপা দেল রে। তারপরও সংক্ষিপ্ত তালিকায় মেসির না থাকাটা প্রশ্নের জন্ম দিয়েছিল। এবার তার বর্ষসেরা পুরস্কারটি জেতা অতবড় প্রশ্নের জন্ম না দিলেও বিস্ময়ের তো বটেই।
মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড মেগান র্যাপিনো।
জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।
শেষ ১০ বিজয়ী :
ফিফা বর্ষসেরা -
২০০৯ লিওনেল মেসি
একীভূত ফিফা ব্যালন ডি’অর -
২০১০ লিওনেল মেসি
২০১১ লিওনেল মেসি
২০১২ লিওনেল মেসি
২০১৩ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৪ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৫ লিওনেল মেসি
দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার -
২০১৬ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৭ ক্রিস্তিয়ানো রোনালদো
২০১৮ লুকা মদ্রিচ
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















