ঢাকা, ১২ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

মোদি-হামিদ বৈঠক

রোহিঙ্গা সমস্যা নিরসনে সহযোগিতা থাকবে দিল্লীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিরসনে দিল্লীর সহযোগিতা অব্যাহত থাকবে।  আজ বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ভারতের প্রধানমন্ত্রী একথা বলেন।

১০:৪৯ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

হুঁশিয়ার, সাবধান

লিচু খেয়ে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর গতবছর আমাদের ভীত করেছিল। খালিপেটে পুরোপুরিভাবে না পাকা লিচু খেলে অনেকের বিশেষত শিশুদের বিপদ হতে পারে।

১০:২২ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

পাত্তাই দিল না পাকিস্তানকে

বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু উইন্ডিজদের

ক্রিস গেইলের দাপুটে ফিফটিতে অনায়াসেই পাকিস্তানকে হারালো ওয়েস্ট ইন্ডিজ।

বড় জয়ে বিশ্বকাপ শুরু করল জেসন হোল্ডারের দল। আর পাকিস্তানের অভিযান শুরু হল যেন দুঃস্বপ্ন দিয়ে।

০৯:২১ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

রাজার পালংকে তাহলে ঘুমায় কে ?

মেঝেতে ঘুমান ডিসি !

রাজা সীতারাম রায়ের স্মৃতিচিহ্ন ও ৩০০ বছরের প্রাচীন একটি পালঙ্কে ঘুমান মাগুরার জেলা প্রশাসক। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এমন খবরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।  তবে এ খবরকে মিথ্যা দাবি করেছেন জেলা প্রশাসক আলী আকবর। 

০৮:১২ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

লাইলাতুল কদর আজ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ শনিবার  রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

০৭:২৬ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ক্যারিবিয় দাপটে একশ’ পাঁচেই গুটালো পাকিস্তান

যদি প্রশ্নটা এমন হয়, বিশ্বকাপ অভিযানের শুরু কেমন হলো পাকিস্তানের?

উত্তর নিশ্চয় মিলবে - দুঃস্বপ্নের মতোই।

ঠিক তাই হলো এবার। দাঁড়াতেই পারলো না সরফরাজ আহমেদের দল। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে হলো নাজেহাল। শর্ট বলে ভুগে গুঁড়িয়ে গেল একশ পেরিয়েই।

 

আজ শুক্রবার নটিংহ্যামে ২১ ওভার ৪ বলে ১০৫ রানে গুটিয়ে গেলো পাকিস্তান।

০৬:৩০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েষ্ট ইণ্ডিজ

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েষ্ট ইণ্ডিজ। প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। আজকের ম্যাচ হচ্ছে নটিংহ্যামে।

প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।

দু'দলই একসময় রাজত্ব করেছে ক্রিকেট দুনিয়া।

০৩:২০ পিএম, ৩১ মে ২০১৯ শুক্রবার

বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের

এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ফেভারিটের মতোই খেললো স্বাগতিকরা।  দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে তারা। প্রোটিয়াদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।

৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা

১১:৩৯ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বকাপে ‘ধারাভাষ্যকার’ শচীনের অভিষেক

বিশ্বকাপে এবার নতুন আঙ্গিকে ‘ধারাভাষ্যকার’ হিসেবে অভিষেক ঘটলো ভারতীয় কিংকদন্তি শচীন টেন্ডুলকারের।

১০:৩০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ধানের দাম সামলাতে চাল রপ্তানির সিদ্ধান্ত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ১০ থেকে ১৫ লাখ টন চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

১০:১৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন মোদি

দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেন তিনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এতে দেশ বিদেশের প্রায় ৮ হাজার অতিথি অংশ নিয়েছেন।

০৮:৩৬ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ঈদের দিন হতে পারে বৃষ্টি

চাঁদ দেখা সাপেক্ষে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৫ বা ৬ জুন। এ দু’দিন ঢাকাসহ দেশের

০৮:২০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা মেয়র লিটনের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়া রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র

০৮:০০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দ.আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

জেসন রয়, জো রুট ও ইয়ন মরগান ফিরেছিলেন হাফসেঞ্চুরি করে। তবে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তিনিও পারেননি। তবুও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। চার হাফসেঞ্চুরিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১।

০৭:৪৫ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের সুপারিশ 

আগামী জুনের মধ্যে গণমাধ্যমকর্মীদের নবম ওয়েজ বোর্ডের সুপারিশ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

০৪:৪৯ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দোয়া করে বোলিং শুরু, দ্বিতীয় বলেই উইকেট

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রথম ওভার বোলিংয়ের দায়িত্ব দেয়া হয় লেগস্পিনার ইমরান তাহিরকে। আর আল্লাহর কাছে দোয়া করে   বাজিমাত করেন ওভারের দ্বিতীয় বলেই।
ইংল্যান্ডের কন্ডিশনে যেকোনো দিন এগিয়ে থাকবেন পেসাররাই। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী দিনে উল্টো বাজি খেললেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। বোলিং শুরু করলেন স্পিনার দিয়ে।

০৪:৪২ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

পারসোনাকে ৬ লাখ টাকা জরিমানা

আমদানিকারকের স্টিকার ছাড়া নামিদামি ব্র্যান্ডের বিদেশি কসমেটিক্স ব্যবহার করায় আবারও বিউটিশিয়ান কানিজ আলমাস খানের প্রতিষ্ঠান পারসোনাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পারসোনা বিউটি পার্লারকে ৩ লাখ ও পারসোনা এডামস পার্লারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আলভিরাস বিউটি কেয়ারকে তিন লাখ টাকা জ‌রিমানা করা হয়।

০৪:৩৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

৩ জুন ছুটি থাকছে না

   
আগামী ৩ জুন (সোমবার) ছুটির মাধ্যমে ঈদে টানা ৯ দিনের ছুটি হচ্ছে না সরকারি চাকরিজীবীদের। ৩ জুন নির্বাহী আদেশে ছুটি দেয়ার বিষয়টি আলোচিত হলেও অবশেষে তা আর হচ্ছে না।

 

০৪:৩৩ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ঈদে শেয়ারবাজার ৯ দিন বন্ধ থাকবে 

আসন্ন ঈদ-উল ফিতরে শেয়ারবাজার ৯দিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মে) ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

০৪:২৭ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে হিন্দুদের ইফতার আয়োজন 

নিউইয়র্কে স্বদেশি মুসলিম সম্প্রদায়ের জন্য ইফতারের আয়োজন করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা। জ্যাকসন হাইটসে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে ইফতারের আয়োজন করেন সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীরা।

 

০৪:২৬ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

রোজায় মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়  

 মুখের ভিতরে ছত্রাক ও ফাঙ্গাসের কারণে ঘা (ক্যানডিজিস), দাঁতের ফাঁকে মুখের ভিতরে জমে থাকা খাদ্যকণা বা তার থেকে সৃষ্টি হওয়া ব্যাক্টেরিয়া, ডায়াবেটিস, লিভারের সমস্যা, কিডনির সমস্যা বা এই রকম একাধিক কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। 

০৪:২৩ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ছুড়ে ফেলা নবজাতকের মা বলে প্রচার

হয়রানিতে মডেল অনন্যা

অনাকাঙ্খিত হয়রানির মধ্যে পড়লেন মডেল শ্রাবন্তি অনন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইনে খবরের সঙ্গে ভুল ছবি প্রকাশ করায় এমন হয়রানিতে পড়েন তিনি।  ক্ষুব্ধ অনন্যা থানায় মামলাও করেছেন।

০৩:৩৪ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

বিশ্বরানির সঙ্গে ম্যাশদের কুশল বিনিময়

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

০৩:১০ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

দ্য মল-এ জাঁকালো উদ্বোধন

বিশ্ব তাকিয়ে বিশ্বকাপ ক্রিকেটে

অপেক্ষার অবসান হতে চলেছে। অল্প সময় পরেই শুরু বিশ্বকাপ ২০১৯।

দশ দলের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলো বেশ জাঁকজমকপূর্ণ।

এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এর আগে এমন নজির আর কোনও ক্রিকেট খেলিয়ে দেশের নেই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয় বাকিংহ্যাম প্যালেসের সামনে ‘দ্য মল’-এ।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত আয়োজক দেশের কোনও স্টেডিয়ামে হয়ে থাকে। কিন্তু এবার প্রথা ভাঙলো। 

০২:৫৮ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার