বিশ্বকাপে শুভসূচনা ইংল্যান্ডের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৯ ৩০ মে ২০১৯
এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ফেভারিটের মতোই খেললো স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে তারা। প্রোটিয়াদের ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।
৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। পরপরই তার বলে রুটের হাতে ধরা পড়েন এইডেন মার্করাম। আর্চারের তৃতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস। ব্যক্তিগত ৫ রানে মঈন আলির হাতে ধরা পড়েন তিনি। এ বিপর্যয়ের মধ্যে মঈনের বলে স্টোকসের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন জেপি ডুমিনি। তিনি করেন মাত্র ৮ রান। খানিক বাদে রানআউটের শিকার হয়ে ফেরেন প্রিটোরিয়াস।
পরে ভ্যান ডার ডুসেনকে নিয়ে খেলা ধরেন কুইন্টন ডি কক। প্রতিরোধ গড়ে তুলেছিলেন তারা। তবে আর্চারের বলে মঈনের হাতে ক্যাচ দিয়ে ফিফটি করে ডুসেন ফিরলে হারের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। পরপরই লিয়াম প্ল্যাঙ্কেটের বলে রুটকে লোপ্পা ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ডি কক। তিনি করেন দলীয় সর্বোচ্চ ৬৮ রান। শেষদিকে যা একটু চেষ্টা করেন আন্দিলে ফিকোয়াও। রশিদের বলে স্টোকসকে ক্যাচ দিয়ে ২৪ রান করে তিনি ফিরলে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ২০৭ রানেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১০৪ রানের বিশাল জয় পায় মরগানের দল।
এর আগে চার হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। বৃহস্পতিবার ওভালে টস জিতে আগে বোলিং নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতেই উত্তাপ ছড়ান ইমরান তাহির। ইনিংসেরদ্বিতীয় বলে জনি বেয়ারস্টোকে তুলে নেন তিনি। পরে রয় ও রুটের হাফসেঞ্চুরিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ১ রানে হারানো প্রথম উইকেটের পর রয়-রুট গড়েন ১০৬ রানের জুটি। পথিমধ্যে রয় ১৫তম ও রুট ক্যারিয়ারে ৩১তম হাফসেঞ্চুরি তুলেনেন। এতে চালকের আসনে থাকে ইংল্যান্ড। তবে রয় আউটের পর পরই রুট ফিরে গেলে বিপদে পড়ে ইংলিশরা। রয় ৫৪ রান করেআন্দিলে ফিকোয়াওয়ের বলে মিড অফে ধরা পড়েন অধিনায়ক প্লেসিসের হাতে। পরের ওভারে কাগিসো রাবাদার শিকার রুট। ৫১ রানকরে পয়েন্টে জেপি ডুমিনির তালুবন্দি হন তিনি।
১১১ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দায়িত্বশীল ব্যাটিং করেন মরগান ও স্টোকস। তাদের ব্যাটে ফের খেলায় ফেরে ইংল্যান্ড। চতুর্থউইকেটে ১০৬ রানের জুটি গড়েন তারা। ক্যারিয়ারে ৪৬তম হাফসেঞ্চুরি তুলে তাহিরের দ্বিতীয় শিকার হন মরগান। এর আগে ৬০ বলে ৪চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন ইংলিম অধিনায়ক।
দলীয় ২১৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মরগানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তবে উইকেটের একপাশআগলে রাখেন স্টোকস। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়া করলেও বুক চিতিয়ে লড়েন তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়েসেঞ্চুরির পথে এগোচ্ছিলেন স্টোকস। কিন্তু ইনিংস শেষ হওয়ার ১৫ বল আগে লুঙ্গি এনগিদির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাশিমআমলার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে করেন ৭৯ বলে ৯ চারে ৮৯ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গিএনগিদি। এছাড়া দুটি করে উইকেট নেন তাহির ও রাবাদা।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















