দ্য মল-এ জাঁকালো উদ্বোধন
বিশ্ব তাকিয়ে বিশ্বকাপ ক্রিকেটে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৮ ৩০ মে ২০১৯
অপেক্ষার অবসান হতে চলেছে। অল্প সময় পরেই শুরু বিশ্বকাপ ২০১৯।
দশ দলের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হলো বেশ জাঁকজমকপূর্ণ।
এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। এর আগে এমন নজির আর কোনও ক্রিকেট খেলিয়ে দেশের নেই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হয় বাকিংহ্যাম প্যালেসের সামনে ‘দ্য মল’-এ।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সাধারণত আয়োজক দেশের কোনও স্টেডিয়ামে হয়ে থাকে। কিন্তু এবার প্রথা ভাঙলো। নতুন আঙ্গিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো ইংল্যান্ড। যুগ যুগ ধরে ব্রিটিশ ইতিহাস-ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে যে জায়গা, সেই বিখ্যাত দ্য মল-এই পর্দা উঠলো ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের।
দ্য মল জায়গাটি ব্রিটিশদের জন্য বেশ গর্বের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উৎসব দ্য মল-এই পালন করেছিল ইংরেজরা। এছাড়া রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানও দ্য মল-এই আয়োজিত হয়েছিল।
দ্য মল-এর আসনসংখ্যা মাত্র চার হাজার। এই চার হাজার দর্শকের প্রত্যেকেই আইসিসির আমন্ত্রিত।
এক ঘণ্টা ২০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে ক্রিকেট ছাড়াও সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনী। বিশ্বকাপের আয়োজক কমিটির ব্যবস্থাপনা পরিচালক স্টিভ এলওয়ার্দি বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বকাপ ও ক্রিকেটের বিবর্তনের ইতিহাসও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। তার আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হয়ে সৌজন্য সাক্ষাতের জন্য বাকিংহাম প্যালেসে যান দশ দলের অধিনায়ক।
দুই দশক পর ইংল্যান্ডে বিশ্বকাপ ফিরলেও সেই অর্থে শহরে নেই কোনও প্রাণ। স্থানীয়দের মধ্যে বিশ্বকাপ নিয়ে নেই কোনও মাতামাতি। সব মাতামাতি যেন অতিথি দলের! হয়তো মাঠের খেলার অপেক্ষায় আছেন স্বাগতিক দর্শকরা! বৃহস্পতিবার মাঠে খেলা ফিরলেই গর্জন তুলবেন তারা। উন্মাদনা না থাকলেও উদ্বোধনী ম্যাচের আগের দিন দারুণ এক অনুষ্ঠান উপহার দিয়েছে আয়োজকরা।
দ্য মল ইংরেজদের গর্বের জায়গা। এই মলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বহু অনুষ্ঠান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উৎসব থেকে শুরু করে রানি এলিজাবেথের সিংহাসনে বসার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান হয়েছিল এই মলেই। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সংবর্ধনাও দেওয়া হয় এখানে। আইসিসিও ব্রিটিশদের গর্বের এই জায়গাকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছে।
লন্ডনের ওয়েস্ট মিনস্টার শহরের ‘বাকিংহাম প্যালেস’ ব্রিটেনের রাজতন্ত্র ও রাজকীয় আভিজাত্যের প্রতীক। এর কাছেই অবস্থান দ্য মলের। লন্ডনের আকাশে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সবার মনেই শঙ্কা জেগেছিল ১৯৯৯ সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মতোই কি ভেস্তে যাবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান?
না। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে দ্য মলে হাজির ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। তিনি ছিলেন এই অনুষ্ঠানের প্রাণ। ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটার দারুণ উপস্থাপনা করেছেন। সঙ্গী কৌতুক অভিনেতা প্যাডি ম্যাকগিনসে রঙ্গ-রসে লোক অট্টহাসিতে মেতে উঠেছিল। আকাশে উড়েছে বেলুন আর শান্তির পায়রা। কয়েকটি স্থানীয় ব্যান্ড হাজির ছিল এখানে। তারা গান গেয়ে বিনোদন দিয়েছেন। তবে স্টেডিয়ামের ভেতরে হলে যে উৎসবমুখর ব্যাপার থাকতো, সেটায় কিছুটা ভাটাই পড়েছে। তারপরও ইংল্যান্ড উষ্ণতায় বরণ করে নিয়েছে বিশ্বকাপকে।
আগামী দেড় মাস এখানেই ক্রিকেট দুনিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ১০ দল। আর এর শুরুটা হচ্ছে টেমস নদীর পাড়ে ওভালে। এই বিশ্বকাপ স্বাগতিক ইংল্যান্ডের জন্য দারুণ এক সুযোগ।
১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনাল খেলে ইংল্যান্ড। এরপর ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ সালের আসরে ফাইনাল খেললেও শিরোপা ছোঁয়া হয়নি তাদের। বহু বছরের আক্ষেপটা এবার দূর করার সুবর্ণ সুযোগ তাদের সামনে। কী হয় শেষতক, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















