ম্যাচ জিততে মরিয়া পাকিস্তান
টস জিতে ফিল্ডিংয়ে ওয়েষ্ট ইণ্ডিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২০ ৩১ মে ২০১৯
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ওয়েষ্ট ইণ্ডিজ।
প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা।
আজকের ম্যাচ হচ্ছে নটিংহ্যামে।
প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাসী বলেই জানিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
দু'দলই একসময় রাজত্ব করেছে ক্রিকেট দুনিয়া।
'৭০ এর দশক ছিলো ওয়েস্ট ইন্ডিজের একচ্ছত্র আধিপত্যের। তবে একবিংশ শতাব্দীতে ক্যারিবীয় দৈত্য যেন নখদন্তহীন। বিভিন্ন সময় ব্যক্তিগত নৈপুণ্য দেখালেও ঠিক যেন দল হয়ে ওঠা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।
এবারের দলটায় তারকার ছড়াছড়ি। বোলিং নিয়ে কিছুটা ভাবনা থাকলেও ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, কার্লোস ব্রাথওয়েইট, শিমরন হেটমায়ারদের নিয়ে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। ত্রিদেশীয় সিরিজ থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন শাই হোপ। প্রস্তুতি ম্যাচেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচে পাওয়ার হিটিংয়ের প্রদর্শনীতে চারশ'র ওপর স্কোর গড়ে হোল্ডারের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা এজবাস্টনের মতো হাইস্কোরিং ভেন্যুতে হওয়ায় অনুরূপ কিছুরই প্রত্যাশা করছে তারা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, আসলে আমরা ইংল্যান্ডে খেলতেই মুখিয়ে আছি। স্বস্তির বিষয় হচ্ছে দলের প্রত্যেক খেলোয়াড় ছন্দে আছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। পাকিস্তান দল নিয়ে আমাদের পরিকল্পনা আছে।
তবে হোল্ডারের পরিকল্পনা ভেস্তে দিতে প্রস্তুত বলে জানাচ্ছে পাকিস্তান। অবশ্য সেজন্য সাম্প্রতিক হতাশার বলয় থেকে বেরোতে হবে তাদের। টানা ১০ ওডিআইয়ে জয়ের মুখ দেখেনি সরফরাজের দল। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হয়েছে ধরাশায়ী। তবে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০'তে সবশেষ সিরিজ হারলেও বিশ্বকাপের দেশে দীর্ঘদিন খেলায় কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার কথা তাদের। পাশাপাশি ফেভারিট না হয়েও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখস্মৃতিও মনের কোণে উঁকি দিতে পারে দলটির।
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আগের ফলাফল নিয়ে ভেবে লাভ নেই। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। প্রতিপক্ষকে রুখতে উইকেট নিতে হবে। আমাদের বোলাররা যেটা করতে পারছেনা। তবে ইতিবাচক দিক হচ্ছে ব্যাটসম্যানরা ভালো খেলছে।
দীর্ঘদিন পর দলে ফিরছেন মোহাম্মদ আমির। তবে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশ যা'ই হোক, বিশ্ব ময়দানে নামার আগ পর্যন্ত আনপ্রেডিক্টেবল পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে অনুমান করা কঠিনই।
পাকিস্তান : সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, ওয়াহাব রিয়াজ।
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কট্রেল, ওশানে থমাস।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















