দ.আফ্রিকাকে ৩১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৫ ৩০ মে ২০১৯
জেসন রয়, জো রুট ও ইয়ন মরগান ফিরেছিলেন হাফসেঞ্চুরি করে। তবে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু তিনিও পারেননি। তবুও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। চার হাফসেঞ্চুরিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংলিশদের রান ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১।
বৃহস্পতিবার ওভালে টস জিতে আগে বোলিং নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরুতেই উত্তাপ ছড়ান ইমরান তাহির। ইনিংসের দ্বিতীয় বলে জনি বেয়ারস্টোকে তুলে নেন তিনি। পরে রয় ও রুটের হাফসেঞ্চুরিতে সেই ধাক্কা কাটিয়ে ওঠে স্বাগতিকরা।
১ রানে হারানো প্রথম উইকেটের পর রয়-রুট গড়েন ১০৬ রানের জুটি। পথিমধ্যে রয় ১৫তম ও রুট ক্যারিয়ারে ৩১তম হাফসেঞ্চুরি তুলে নেন। এতে চালকের আসনে থাকে ইংল্যান্ড। তবে রয় আউটের পর পরই রুট ফিরে গেলে বিপদে পড়ে ইংলিশরা। রয় ৫৪ রান করে আন্দিলে ফিকোয়াওয়ের বলে মিড অফে ধরা পড়েন অধিনায়ক প্লেসিসের হাতে। পরের ওভারে কাগিসো রাবাদার শিকার রুট। ৫১ রান করে পয়েন্টে জেপি ডুমিনির তালুবন্দি হন তিনি।
১১১ রানে তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দায়িত্বশীল ব্যাটিং করেন মরগান ও স্টোকস। তাদের ব্যাটে ফের খেলায় ফেরে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়েন তারা। ক্যারিয়ারে ৪৬তম হাফসেঞ্চুরি তুলে তাহিরের দ্বিতীয় শিকার হন মরগান। এর আগে ৬০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন ইংলিম অধিনায়ক।
দলীয় ২১৭ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মরগানের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। তবে উইকেটের একপাশ আগলে রাখেন স্টোকস। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়া করলেও বুক চিতিয়ে লড়েন তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন স্টোকস। কিন্তু ইনিংস শেষ হওয়ার ১৫ বল আগে লুঙ্গি এনগিদির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাশিম আমলার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে করেন ৭৯ বলে ৯ চারে ৮৯ রান। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিদি। এছাড়া দুটি করে উইকেট নেন তাহির ও রাবাদা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















