ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

আনন্দ মিছিল না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে দলের নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৯:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

৩৪ গুণ বেশি ভোট পেয়ে বিজয়ী মাশরাফি

নড়াইল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রোববার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে একাদশ

০৯:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ফলাফল প্রত্যাখ্যান, পুনঃনির্বাচন দাবি ড. কামালের

কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।বিএনপি জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ দাবি জানিয়েছেন। 

০৮:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

গোপালগঞ্জে বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১০৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, শেখ হাসিনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার প্রাপ্ত মোট ভোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯। 

০৮:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

মোবাইল ইন্টারনেট চালু

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে উদ্দেশ্যে বন্ধ করা মোবাইল ফোনের ইন্টারনেট চালু করা হয়েছে। শনিবার সকালে থ্রিজি ও ফোরজি বন্ধ এবং রাত পৌনে ১১টা থেকে অপারেটরদের মোবাইলের সব ধরনের ইন্টারনেট বন্ধ করে

০৮:০৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ভোট বর্জন করলেন যারা

রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশবিছু অভিযোগে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থী। 

০৮:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

চলছে ভোট গণনা, শিগগির রেজাল্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। দেশের কোথাও কোথাও সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। তবে অধিকাংশ স্থানে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ  পরিবেশে ভোটগ্রহণের আভাস পাওয়া গেছে। সরকার বিরোধী দল বিএনপির প্রায় পঞ্চাশেক প্রার্থী ভোট বর্জন করেছেন। বেশিরভাগ আসনেই আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি দেখা গেছে।সহিংসতায় নিহতদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া বিএনপি কর্মী ও সাধারণ ভোটারও নিহত হয়েছেন।ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন

০৭:২৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করুন : নেতা-কর্মীদের নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল বেছে নিয়েছে।

০৩:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন যারা

জাল ভোট দেয়াসহ নানা অভিযোগে বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি প্রার্থীসহ ১৮ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 

০৩:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ : সিইসি

সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের ‘সিচুয়েশন’ ভালো আছে। এ কথা জানালেন, প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 

০২:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নির্বাচনী সহিংসতায় ১২ জন নিহত 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বিএনপির কর্মী ও সমর্থক। তবে আওয়ামী লীগ দাবি করেছে বিএনপি-জামায়াত তাদের দুই কর্মীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ২,  লক্ষ্মীপুরে ১, চট্টগ্রামের পটিয়ায় ১, রাঙ্গামাটিতে ১, রাজশাহীর মোহনপুরে ১, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১ এবং টাঙ্গাইল ও বগুড়ার কাহালুতে একজন করে নিহত হয়েছে।

০২:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

নৌকার জয় হবেই, ভোট দিয়ে বললেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা জানিয়ে বললেন, নৌকার জয় হবে, হবেই।

এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’  চিহ্ন দেখান।  তবে প্রধানমন্ত্রী এ কথাও বললেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

০১:৫৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

সরে দাঁড়ালেন সালমা ইসলাম

বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

০১:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

প্রশাসনের সহযোগিতায় জাল ভোট দিচ্ছে আ.লীগ : ফখরুল 

ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনের সহায়তায় জাল ভোট দিচ্ছে।

০১:৪৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

সুষ্ঠু ভোট হলে জয়ের আশা ড. কামালের

ড. কামাল হোসেন বলেছেন, সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে এখন পর্যন্ত যে খবরগুলো আসছে তা উদ্বেগজনক।তিনি বলেন, সকাল সকাল এত লোক ভোটে আসছে দেখে আমি উৎসাহিত হয়েছি। বয়স্ক লোকও ভোট দিতে আসছে।  

০১:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ভোটযুদ্ধ শুরু

উৎসব পরিবেশে সারা দেশে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আজ  ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে একযোগে সারাদেশের ২৯৯টি আসনে ভোট শুরু হয়। কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪ টা অব্দি। 

এবার নির্বাচনে মোট ভোটার প্রায় ১০ কোটি ৩৮ লাখ।  এরমধ্যে ৫ কোটি ২৩ লাখ পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ নারী ভোটার। এসব ভোটারদের ভোট নেয়ার জন্য ৪০ হাজার ৫১টি ভোট কেন্দ্র ও এসব কেন্দ্রের মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৬৯১টি ভোটকক্ষ প্রস্তুত করে নির্বাচন কমিশন।

১০:৪৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ভোটের আগের রাতে যুবলীগ কর্মী খুন

ভোটের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে খুন করা হলো যুবলীগের এক কর্মীকে। বিএনপি কর্মীদের হামলায় সরকার সমর্থক ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায় তার বাড়ি।

১১:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায় ৬০ভাগ তরুণ 

শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে এবার শতকরা ৬০ ভাগ তরুণ  মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। গোলটেবিল আলোচনায় তিনি বলেন, গত দশ বছরে প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে বিবেচনা করে তরুণ প্রজন্ম আবারো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে।

১১:২৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

এবারও ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি

নিজের নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের ভোগান্তি বাড়বে। আর এ কারণেই ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে। 

১১:১০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভোট নিয়ে ফেসবুকে এলেন সোহেল তাজ

ভোট নিয়ে কথা বললেন তানজিম আহমদ সোহেল তাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আজ শনিবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়েছেন।  বলেছেন, আজকে আমাদের সকলের প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে যেন আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি, সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।

১০:৪৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ভোটের আগে দেশবাসীকে ‘খালেদার বার্তা’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ‘পাহারা দিতে’ বিএনপি নেতাকর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। কারাগার থেকে পাঠানো  বার্তায় তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের

১০:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

থ্রি-জি, ফোর-জি সার্ভিস ফের বন্ধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার। ভোট সুষ্ঠু, নির্বিঘ্ন ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

০৯:৫৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

সেই রাক্ষসদের রুখতে হবে: রিয়াজ

চিত্রনায়ক রিয়াজ বলেছেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি পঁচাত্তরে আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে

০৯:৩৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার

ফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না:রিজভী

সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

০৯:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার