অতি বিপজ্জনক বেরিল, আঘাত হানতে পারে ২৫০ কিমি বেগে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩৬ ২ জুলাই ২০২৪
পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল ক্যারিবীয় উপকূলের আরো কাছে পৌঁছে গেছে। অধিক শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৩ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হওয়া এই ঝড় ঘিরে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। সোমবার (১ জুলাই) মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দি গার্ডিয়ান। ইতোমধ্যেই এসব দেশে এ-সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়েছে।
উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে অত্যন্ত বিপজ্জনক এই ঝড়ের অগ্রভাগের আঘাত শুরু হতে পারে বলে ওই অঞ্চলের দেশগুলোতে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি জরুরি অবস্থাও জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় বেরিল প্রবল হারিকেনে পরিণত হতে পারে এবং আঘাত হানার সময় এর গতিবেগ মারাত্মক হতে পারে। এ সময় এর গতিবেগ হতে পারে ২৫০ কিলোমিটার। মূলত, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসলেও এটি বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, গ্রেনাডা এবং টোবাগো, মার্টিনিক, ডোমিনিকা এবং ত্রিনিদাদে হারিকেন রূপে আঘাত হানতে পারে।
বিপর্যয়কর এই ঝড়ের তাণ্ডব মোকাবিলায় ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। ঝড়ের তাণ্ডবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রশমনে ইতোমধ্যে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া সোমবার দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশটির হাসপাতালগুলোতে সোমবার কোনো অস্ত্রোপচার হবে না বলেও নাগরিকদের জানিয়ে দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপণ্য মজুত করার জন্য দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমনকি গ্যাস স্টেশনে স্টেশনে পেট্রোলের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
এনএইচসি বলেছে, সোমবার সকালের দিকে কিছুটা দুর্বল হয় ক্যাটাগরি-৩ হারিকেন বেরিল। পরে কয়েক ঘণ্টার মধ্যে ঝড়টি আরো শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হয়েছে। এ সময় ঝড়ের কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৩ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। যার ফলে হারিকেন বেরিল আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ১৫৫ মাইল বা ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়টি বর্তমানে বার্বাডোজ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে।
হারিকেন বেরিলের প্রভাবে সোমবার দিনভর বার্বাডোস ও উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জজুড়ে ৮ থেকে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি। এদিকে, পুয়ের্তো রিকো ও হিস্পানিওলার দক্ষিণ উপকূলীয় এলাকায় উঁচু জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে হারিকেনের মৌসুম ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। চলতি বছরে ওই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা। ২০২৪ সালের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গত শুক্রবার আটলান্টিক মহাসাগরে এই ঝড়ের সৃষ্টি হয়। পরে দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি–৪ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে বেরিল।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ







