অবশেষে বার্সার অনুশীলনে ফিরলেন মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২৯ ৮ সেপ্টেম্বর ২০২০
অবশেষে বার্সেলোনার অনুশীলনে ফিরলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবারের গ্রীষ্মে অনেক চেষ্টা করেও প্রিয় ক্লাব ছাড়তে ব্যর্থ হয়েছেন তিনি। এরপর প্রথমবারের মতো নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে সোমবার অনুশীলনে ফিরেছেন ছোট ম্যাজিসিয়ান।
স্থানীয় সময় বিকাল ৪টায় নিজেই গাড়ি চালিয়ে বার্সার অনুশীলন ক্যাম্প সেন্ট হওয়ান ডেস্পিতে আসেন মেসি। এর আগে তার করোনা পরীক্ষা করা হয়। এতে উত্তীর্ণ হলে সপ্তাহের শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এর আগে কিছুদিন একাই অনুশীলন করবেন ৩৩ বছর বয়সী মহাতারকা।
গত শুক্রবার গোলডটকমকে দেয়া সাক্ষাতকারে মেসি বলেন, যতদিন থাকবেন বার্সার হয়ে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন। এসময় কথা না রাখায় ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে একহাত নেন তিনি।
চুক্তির বিষয়ে অনেক আগেই তাকে বলেন মেসি। ওই সময় সভাপতিও তাকে আশ্বস্ত করেন, মৌসুম শেষে সবকিছুর অবসান হবে। কিন্তু কার্যত তার সঙ্গে ক্লাব ছাড়ার বিষয়ে কোনও কথাই রাখা হয়নি। যে কারণে বার্তোমেউর সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয় অধিনায়কের।
মেসি বেশ কিছুদিন ধরেই কাতালান ডেরায় স্বস্তি পাচ্ছিলেন না। যে কারণে জুনে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর সেটা আর না বাড়িয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
বার্সায় নতুন করে মেসির এ ফিরে আসাটা মোটেই সহজ ছিল না। বিশেষ করে বেশ কিছু সতীর্থকে আসন্ন মৌসুমে দলে পাচ্ছেন না তিনি। সেই বিষয়টিও তাকে অস্বস্তিতে ফেলেছে। ক্লাবে ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ, আরতুরো ভিদালের বিদায় প্রায় নিশ্চিত। তাদের সঙ্গে সিরি-এ জায়ান্ট জুভেন্টাস ও ইন্টার মিলানের আলোচনা চলছে।
গত মাসে কোচ হিসেবে নিয়োগ পাওয়া কোম্যানের অধীনে এটাই ক্যারিয়ারে মেসির প্রথম অনুশীলন হতে যাচ্ছে। দলের প্রাণভোমরা বলেন, এখনো আমি জানি না সামনে কি ঘটতে যাচ্ছে। এবার আমাদের দলে নতুন কোচ এসেছে। স্বাভাবিকভাবে তার পরিকল্পনাও নতুন হবে। দেখব এর সঙ্গে দল কিভাবে মানিয়ে নিচ্ছে এবং আদৌ শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করার মতো এটি সঠিক কিনা।
মেসি বলেন, এখন আমার কাছে একটি বিষয় স্পষ্ট, আমি বার্সাতেই আছি। এখানে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করব।
এদিকে কোম্যান নিজের প্রথম সংবাদ সম্মেলনে বলেন, তিনি শুধু সেসব খেলোয়াড়কেই দলে চান, যারা এখানে থাকতে চায় এবং ক্লাবের জন্য সবকিছু দিতে প্রস্তুত আছে।
মেসি গত সপ্তাহে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি কোম্যানের প্রাক-মৌসুম অনুশীলনে অংশ নিতে চাননি। ওই সময় তার আইনজীবি বলেন, এ মুহূর্তে কোনও ধরনের কার্যক্রমে অংশ নেয়ার অর্থ হচ্ছে ক্লাবের সঙ্গে যে লড়াই চলছে সেটা ক্ষতিগ্রস্থ হওয়া। কিন্তু তিনি বার্সার বিপক্ষে কোনও ধরনের আইনি পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও ভবিষ্যতে দীর্ঘমেয়াদে তার এখানে থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে।
করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে শনিবার জিমন্যাস্টিক টারাগোনার বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে হয়ত মেসিকে মাঠে দেখা যেতে পারে। তবে চারদিন পর জিরোনার বিপক্ষে তার মাঠে ফেরা প্রায় নিশ্চিত।
গত মাসে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় বার্সা। এরপর এ প্রথম মেসি দলটির জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে তারা। এর আগে নিজেদের মাঠে ফিরিয়ে আনার জন্য অতিরিক্ত দুই সপ্তাহ সময় বেশি পেয়েছেন কাতালানরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















