অবশেষে মাস্ক পরলেন ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৭ ১২ জুলাই ২০২০
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে প্রকাশ্যে মাস্ক পরলেন। শনিবার ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের দেখতে যান তিনি। এসময়ে হাসপাতালের করিডোর ধরে তাকে মাস্ক পরে আসতে দেখা যায়। এ নিয়ে প্রথমবারের মতো তা পরলেন তিনি।
এর আগে জনসম্মুখে মাস্ক পরে জনস্বাস্থ্য বিষয়ে উদাহরণ তৈরি করতে ট্রাম্পের প্রতি অনেক আহ্বান জানানো হয়। মাস্ক পরার জন্য রীতিমতো চাপে ছিলেন তিনি। কিন্তু শনিবারের আগে তাকে কখনও প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যায়নি।
মাস্ক পরা নিয়ে হোয়াইট হাউস ছাড়ার প্রাক্কালে ট্রাম্প বলেন, আমি কখনই মাস্ক পরার বিরুদ্ধে নই। কিন্তু এটি পরার নির্দিষ্ট সময় ও স্থান আছে।
যুক্তরাষ্ট্রে দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে শনিবার ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় ৬৬ হাজার ৫২৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৪২ হাজার ৭৩ জন।
নতুন মারা যাওয়া ৭৬০ জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৭২৯ জন।
গত ৫ দিনের ৪ দিনই দেশটিতে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ৬০ হাজারেরও বেশি হচ্ছে।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব না হলে জনসমাগমস্থলে মাস্ক পরার সুপারিশ করেছে। কিন্তু মাস্ক পরা নিয়ে দেশটিতে বিভক্তি দেখা দেয় এবং বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে।
এ প্রেক্ষাপটে খোদ ট্রাম্পের দল রিপাবলিকানদের কারো কারো পক্ষ থেকেও মাস্ক পরার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানানো হয়। কিন্তু তাকে নির্বাচনী সমাবেশ, মিডিয়া ব্রিফিং কিংবা অন্য কোথাও মাস্ক পরতে দেখা যায়নি। এমনকি নির্বাচনে তিনি তার প্রতিদদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মাস্ক পরা নিয়ে ঠাট্টা তামাশা করেন।
ট্রাম্প অনেক সময়ই তার সহযোগীদের বলেছেন, মাস্ক পরলে তাকে দূর্বল দেখায়। এমনকি শনিবার হাসপাতালের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার প্রাক্কালে তিনি বলেন, নিয়মিত নয়, হাসপাতালে যাচ্ছেন বলেই মাস্ক পরবেন।
ট্রাম্প বলেন, আপনি যখন হাসপাতালে থাকবেন, বিশেষ করে এরকম নির্দিষ্ট অংশে, যখন আপনাকে অনেক সৈনিকের সঙ্গে কথা বলতে হবে এবং কখনও অনেক মানুষের সঙ্গে তারা হয়তো ওই সময় কেবলই অপারেশন টেবিল থেকে ফিরেছে, তখন মাস্ক পরা খুব ভালো একটা ব্যাপার।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা







